ঘিওরে অসহায় শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী তুলে দিলেন ক্রিকেটার শেখ সাকীব

ষ্টাফ রির্পোটার,২৪ মে ২০২০ (বিবিনিউজ): মানিকগঞ্জের ঘিওরে প্রাথমিক বিদ্যালয়ের দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের ঈদ খাদ্য সামগ্রী বিতরন করলেন ক্রিকেটার শেখ সাকীব । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে,করোনা ভাইরাসের মহামারীর এ সময়ে নিজ এবং পরিবারের ফান্ড বা তহবিল থেকে অর্থ দিয়ে অসহায় দুঃস্থ ও শিশু শিক্ষার্থীদের মাঝে ত্রাণ,নগদ অর্থ ও খাদ্য সামগ্রী শিক্ষার্থীদের হাতে কাছে তুলে দেন। সম্প্রতি গ্রামাঞ্চলের দরিদ্র অসহায় আত্বীয় স্বজনসহ সাভার,ধামরাই ও মানিকগঞ্জের আটিগ্রামে সে তার সাধ্য মতো ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ হাতে হাতে পৌছে দেন ।

এ ছাড়া তিনি তার মায়ের পরামর্শে মানিকগঞ্জের ঘিওর আদর্শ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুঃস্থ অসহায় অর্ধশত শিক্ষার্থীদের ঈদ খাদ্য সামগ্রী খাদ্য তুলে দেন। এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘিওরের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার,আরো উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা রিসোর্স সেন্টারের উপজেলা ইন্সট্রাক্টর জোহরা খাতুন ,ঘিওর আদর্শ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সেলিনা আক্তার এটিএন বাংলার সাংবাদিক শেখ বাশার, স্থানীয় সাংবাদিক শহিদুল্লাহ প্রধান ও ফয়সাল প্রধান(নিশাত)।

 

শিশুরা এ খাদ্য সামগ্রী পেয়ে অনেক খুশী হয়ে সাকিবের জন্য দোয়া করেন। সে যেন অনেক বড় ক্রিকেটার হয়ে দেশে সুনাম বৃদ্ধি করতে পারে। দূঃসময়ে প্রাইভেট কার ভর্তি করে নয় ট্রাক ভর্তি যেন খাদ্য সামগ্রী প্রদান করতে পারেন। সূত্রঃ- বিবিনিউজ।

সাভারের সাকিব বিশ্বজয়ী অনুর্ধ্ব -১৯ ক্রিকেটারদের সাথে যুক্ত হয়ে বিশ্বজয়ীদের করোনা ফান্ড এ অংশগ্রহণ করেছিলেন।


সাভারের শেখ সাকিব বলেন, অনেক ছোট বেলা থেকে আমার শখ ছিল যে,যেকোন দূর্যোগ পরিস্থিতিতে ,যেকোন দুঃসময়ে, যে কোন অবস্থাতে আমি গরীব দুঃখীদের পাশে দাড়াবো । এর ধারাবাহিকতায় আজ আমি দরিদ্র ও অসহায়দের পাশে দাড়ানোর চেষ্টা করছি। আমাদের সবার উচিত সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের পাশে দাড়ানো।

ভবিষ্যতেও সাকিব গরীব দুঃখী অসহায় মানুষের পাশে সব সময় থাকার ইচ্ছা রাখেন । এটি মোটেও লোক দেখানোর জন্য নয় বরং আমাকে দেখে যাতে খেলোয়র ,বিত্তবানসহ সমাজের আরো মানুষ তাদের পাশে দাড়ায় ।

তিনি সরকারের পাশা পাশি ঢাকা, সাভার,ধামরাই ও মানিকগঞ্জসহ সারা দেশের বিত্তবান দানবীর ব্যক্তিদের যে কোন দূর্যোগে ও মহামারীর সময় অসহায় দরিদ্র কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়ানোর আহবান জানান।

Related posts

Leave a Comment