কর্মস্থলে ফিরছে মানুষ, মহাসড়কে গাড়ির চাপ

২৯ মে ,২০২০(বিবিনিউজ):ঈদের ছুটি শেষে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। এর ফলে গাড়ির চাপ বেড়েছে সড়ক-মহাসড়কগুলোতে। শুক্রবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকআপ, প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি ও থ্রি হুইলারে গাদাগাদি করে কর্মস্থলে ফিরতে দেখা গেছে কর্মজীবী এসব মানুষদের। এক্ষেত্রে মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব। যাত্রীরা বলছেন, ঈদ শেষ তাই কর্মস্থলে ফেরার তাড়া রয়েছে। গণপরিবহন এখনও বন্ধ থাকায় তাই বিভিন্ন উপায়ে বাড়তি খরচ করে কর্মস্থলে ফিরতে হচ্ছে।তবে জিএমপি কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, সড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের নিরাপত্তা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে…

Read More

সাভার ও ধামরাইয়ে পুলিশসহ নতুন ৪৬ জনের করোনা পজেটিভ

ষ্টাফ রিপোর্টার,২৯ মে ২০২০(বিবিনিউজ):ঢাকার সাভার ও ধামরাইয়ে নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই দুই উপজেলায় করোনায় সংখ্যা দাঁড়াল ৪৬৬ জনে। এদিকে গতকাল শুক্রবার থেকে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কাছে ঠিকানা সরবরাহ না করায় সংক্রমিত ব্যক্তিদের খুঁজে বের করে তাঁদের আইসোলেশন বা চিকিৎসার আওতায় নেওয়া কষ্টকর হয়ে পড়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার সাভার থেকে ১৩৮ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার এসব নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে, যাদের…

Read More

২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ২৫০০ ছাড়ালো

২৯ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে এই পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৫৮২ জন। গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৫২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের হারও। বর্তমানে দেশে এ ভাইরাসে শনাক্ত ৪২ হাজার ৮৪৪ জন রোগী রয়েছেন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯…

Read More

ডাকঘরে ২০ লাখ টাকার বেশি সঞ্চয় রাখা যাবে না

২৮ মে ,২০২০(বিবিনিউজ):এবার ডাকঘর সঞ্চয় স্কিমের বিনিয়োগসীমা তিন ভাগের দুই ভাগ কমিয়ে দিল সরকার। এতে আগে যে গ্রাহক এই স্কিমে ১০০ টাকা বিনিয়োগ করতে পারতেন, এখন পারবেন ৩৩ টাকা। মধ্যবিত্ত, অবসরপ্রাপ্ত চাকরিজীবী ও নারীরাই সাধারণত এ স্কিমের আওতায় আমানত রাখেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) আজ বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে অবশ্য তারিখ দেওয়া রয়েছে ২০ মে এবং ওই দিন থেকেই তা কার্যকর। স্কিমের আওতায় ডাকঘর সঞ্চয় ব্যাংক (সাধারণ হিসাব), ডাকঘর সঞ্চয় ব্যাংক (মেয়াদি হিসাব) এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক (বোনাস হিসাব)—এ তিন ধরনের হিসাব ছিল। ১৯৯২…

Read More

দেশে ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ২০২৯ জন

২৮ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরও আক্রান্ত হয়েছে ২০২৯ জন এবং মারা গেছে ১৫ জন। দেশে এই পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৫৫৯ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২ হাজার ২৯ জন। এটি একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। বর্তমানে এ ভাইরাসে শনাক্ত ৪০ হাজার ৩২১ জন রোগী রয়েছেন। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৪২৫ জন। গত…

Read More

করোনা ঠেকাতে দূরত্ব বজায় রাখলেও মাস্ক পরা জরুরি

২৮ মে, ২০২০(বিবিনিউজ):করোনার সংক্রমণ রোধে ৬ ফুট দূরত্ব মেনে চলাও হয়তো যথেষ্ট নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। অনেক জনস্বাস্থ্য কর্মকর্তা এ ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার বেলায় অন্তত ৬ ফুট দূরে থাকার কথা বলছেন। এর পরিপ্রেক্ষিতে তিনজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সতর্কতা জারি করেছেন, করোনা ঠেকাতে ছয় ফুট দূরত্বও হয়তো যথেষ্ট নয়। তাঁরা বলছেন, বাতাসে ভাইরাসটির ছড়িয়ে পড়ার বিষয় বিশ্বনেতাদের আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার। খবর সিএনএনের। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বিশেষজ্ঞরা করোনার নিয়মিত পরীক্ষার আহ্বান জানিয়েছেন। উপসর্গ বা সংক্রমণের লক্ষণ না থাকা রোগীদের এভাবে শনাক্ত করা যাবে…

Read More

সব হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার নির্দেশ

২৭ মে, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে আলাদা ইউনিট করে চিকিৎসা সেবা দেয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত রোববার (২৪ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজ ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছে পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সূত্রে বর্ণিত (১) ও (২) নং স্মারকে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিকসমূহে ঈড়ারফ এবং ঘড়হ-ঈড়ারফ রোগীদের টিকিৎসা…

Read More

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত

ষ্টাফ রিপোর্টার,২৭ মে ২০২০(বিবিনিউজ):সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তিনি বর্তমান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৩০তম বিসিএস এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, গত রবিবার (২৪ মে) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। আজ নমুনা পরিক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। ফলাফল আসার পর থেকেই তিনি আইসোলেশনে আছেন বলে জানা যায়। এদিকে সাভারে মোট তিন’শর বেশী লোক করোনা…

Read More

২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১,৫৪১

২৭ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে এই পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৫৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। বর্তমানে এ ভাইরাসে শনাক্ত ৩৮ হাজার ২৯২ জন রোগী রয়েছেন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৩৪৬ জন। গতকালের চেয়ে আজ…

Read More

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে ২৭২ জন ব্রিটিশ নাগরিক সিলেট ছেড়েছেন

  ২৬ মে, ২০২০ (বিবিনিউজ) : বিশ্বব্যাপী বর্তমান করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া বাংলাদশী বংশোদ্ভূত আরো ২৭২ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট থেকে একাদশ দফায় যাত্রা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দু’টি বিশেষ ফ্লাইট। আজ সকাল ১০ ও ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথকভাবে বিশেষ এ দুটি ফ্লাইটে করে ব্রিটিশ এই নাগরিকরা যাত্রা করেন বলে বিমান কর্মকর্তা মো. জাকির হোসাইন সুমন জানান। তিনি জানান, আজ সিলেট থেকে একাদশ দফায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে এক শিশুসহ মোট ২৭২ জন ব্রিটিশ নাগরিক সিলেট ছেড়েছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে এ…

Read More