
সাভার প্রতিনিধি, ৬ মে ২০২০(বিবিনিউজ):সাভারে মোট ৪৪ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২০ জনেই বেশীর বিভিন্ন গার্মেন্টস এর পোশাক শ্রমিক। এদিকে করোনা ঠিক করতে দুপুরে উপজেলা পরিষদে বিভিন্ন গার্মেন্টস কারখানা কতৃপক্ষ ও সেনাবাহিনীর সাথে জরুরী মিটিং করেছে উপজেলা প্রশাসন। মিটিং এসময় শ্রমিকরা করোনা ভাইরাসে আক্রান্ত বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়। মিটিং এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুমন উপস্থিত ছিলেন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত বেশীর ভাগ পোশাক শ্রমিক সাভারের উলাইল এলাকার আল-মুসলিম গার্মেন্টস এর শ্রমিক। এই কারখানায় কাজ করেন প্রায় বিশ হাজার শ্রমিক। এঘটনায় ওই কারখানার শ্রমিকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার জন্য রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
