স্টাফ রিপোর্টার,৯ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): আজ রাত ১২ টায় শেষ হচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারনা । আজ সকল প্রার্থীদের করা হচ্ছে ডোপ টেষ্ট। জাবির মেডিকেল সেন্টারে চলবে বিকাল ৬টা পর্ষন্ত। ভিপি পদে অমর্ত্য রায় জনের প্রার্থিতা বহালের দাবীতে আপিলের শুনানী আজ ॥ নিবার্চন ১১ সেপ্টেম্বর। নিয়মিত ছাত্রত্ব না থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের (একাংশ) সাবেক সভাপতি অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে প্রার্থীতা পুণবহালের দাবীতে গতকাল রিট আপিলে আজ শুনানী হচ্ছে বলে জানান,জাবির প্রো-ভিসি প্রশাসন অধ্যাপক ড. সোহেল আহমেদ।
শেষ মুহুর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা এখন জমজমাট। সকাল থেকে রাত পর্যন্ত কখনো একক ভাবে আবার কখনো জোটবদ্ধ দলীয় প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নেমে যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে,চাইছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পুরুষদের পাশাপাশি পিছিয়ে নেই নারী প্রার্থীরাও। তবে প্রচারণায় সাইবার বুলিংসহ নানা প্রতিবন্ধকতার অভিযোগ তুলেছেন নারী প্রার্থীরা । দীর্ঘ ৩৩ বছর পর ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। ভোটারা বলেছেন যে শিক্ষার্থীদের জন্য কাজ করবেন পাশে থাকবেন তাকেই ভোট দিবেন। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। এবার মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১০২ আর ছাত্রী পাঁচ হাজার ৮১৭।
জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান ও নির্বাচন কমিশনার সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম,বলেন, আজ সকল প্রার্থীদের বাধ্যতামূলক করা হচ্ছে ডোপ টেষ্ট।্ এ জন্য সকাল থেকে বিকাল ৬ ঘটিকা পর্ষন্ত সংগ্রহ করা হচ্ছে ডোপ টেষ্টর নমুনা। শিক্ষার্থীরা ছবিযুক্ত বিশ^বিদ্যালয়ের যে কোন পরিচয়পত্র দেখিয়ে তাদের মনের মতো প্রার্থীকে ভোট প্রদান করতে পারবেন। শিক্ষার্থীদের সকল ক্লাস পরীক্ষা ১০ ও ১১ সেপ্টেম্বর বন্ধ থাকবে। প্রার্থীদের আবেদনের ফলে প্রার্থীরা তাদের মূল নামের সাথে ডাক নাম সংযোজন করতে পারবেন। বর্তমানে ভোটার তালিকায় মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এতে নির্বাচনে ২৫ টি পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী। আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯ঘটিকা থেকে বিকাল ৫ঘাটকা পর্যন্ত অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন এবং একই সাথে হল সংসদ নিবার্চন। ক্যাম্পাসে প্রবেশ করতে সাংবাদিকদের গাড়ীর পাশ নেয়ার জন্য নিবার্চন কমিশনের আবেদন করেছেন অনেকে। আইন শৃংখলা নিয়ন্ত্রনের জন্য ক্যাম্পাসকে ৩টি জোনে ভাগ করা হয়েছে। পুলিশ,র্যাব,আনসার,বিজিবি,স্কাউটস এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনী।
ক্যাম্পাসের শিক্ষার্থীদের আশা, জাকসু নিবার্চনের পর শিক্ষার সুস্থ পরিবেশ যেন বজায় থাকে এবং শিক্ষার্থীদের ভোটারদের ভোটেই নির্বাচিত হবে যোগ্য প্রার্থী এমনি আশা করছেন ক্যাম্পাসের সাধারন শিক্ষার্থীরা।
পুরুষদের পাশাপাশিসমান ভাবে চালাচ্ছেন নারীরা প্রচারণা।
