ধামরাইয়ে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা


স্টাফ রিপোর্টার,১৮ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): পূর্ব শক্রতার জের ধরে ঢাকার ধামরাইয়ে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গভীর রাতে ধামরাইর কুশুরা ইউনিয়নের রাধানগর এলাকায় ঘটনা ঘটে। আহত ওই যুবকের নাম সাব্বির আহমেদ (২৩)। আহত ওই যুবকের পরিবারের সদস্যরা জানায়,রাতে সাব্বির আহমেদ রাধানগর দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন এসময় পূর্ব শক্রতার জের ধরে মাসুদ,আজিজুল,জামান আরিফসহ বেশ কয়েকজন তাকে ধরে এলোপাথারী ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হাত পা ভেঙে দিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে পালিয়ে যায়। পরে রাস্তা দিয়ে মানুষজন যাওয়ার সময় তার গোঙ্গানী শুনে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Related posts

Leave a Comment