সাভারে ভয়াভহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ জনে

স্টাফ রিপোর্টার,৬ জুন ২০২২(বিবিনিউজ): সাভারে ভয়াভহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ছয় জনে ।রবিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়। আহতদের মধ্যে এখনো ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার শ্যামলি সিএনজি প্যাম্পের সামনে এঘটনা ঘটে। পুলিশ বলছে,সকালে রাজধানীর ঢাকা থেকে আশুলিয়ার গণকবাড়ি এলাকায় বাংলাদেশ পরমানু শক্তি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের বহনকৃত একটি বাস সাভারে যাচ্ছিলেন। এসময় বাসটি বলিয়ারপুর এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের উপরে উঠিয়ে দিলে দুমুরে মুচরে যায়। এসময় সাভার থেকে ছেড়ে আসা দ্রুত গতির…

Read More

পরিবেশ রক্ষায় টেকসই উন্নয়ন অর্জনে প্রকৃতিভিত্তিকি সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর

৫ জুন ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ রক্ষায় টেকসই উন্নয়ন অর্জনে প্রকৃতিভিত্তিকি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।তিনি বলেন, ‘পরিবেশেরে সঙ্গে সমন্বয় না করলে উন্নয়ন কখনোই টেকসই হবে না। সুতরাং, আমাদের এটি মাথায় রেখে প্রকৃতি-ভিত্তিক সমাধানের দিকে যেতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ‘বিশ^ পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২২’ এবং ‘জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।তিনি গণবভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন।শেখ হাসিনা…

Read More

ধামরাইয়ে অনুষ্ঠিত হলো গ্রামীণ ব্যাংক মানিকগঞ্জ জোনাল অফিসের উদ্যোগে মহামিলন মেলা

স্টাফ রিপোর্টার,৫ জুন ২০২২(বিবিনিউজ):নানা আয়োজনে ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হলো গ্রামীণ ব্যাংক মানিকগঞ্জ জোনাল অফিসের উদ্যোগে মহামিলন মেলা ২০২২। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধামরাইর সুতিপাড়া ইউনিয়নের সুতিপাড়া গ্রামের এসডিআই প্রশিক্ষণ কেন্দ্রে এ মহামিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে গ্রামীণ ব্যাংক মানিকগঞ্জ জোনাল অফিসের ম্যানেজার সৈয়দ মতিয়ার রহমানের সভাপতিত্বে মহামিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম খাঁন,উপ ব্যবস্থাপনা জসিম উদ্দিন মজুমদার,মোসলেহ উদ্দীন,মহা ব্যবস্থাপক গোলাম কবির খাঁন ও পিআরও মিজানুর রহমানসহ…

Read More

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে দমকল কর্মীসহ অন্তত ১৫ জন নিহত

৫ জুন ২০২২(বিবিনিউজ): বাংলাদেশে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পাঁচজন দমকল কর্মীসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। মোঃ মাইন উদ্দিন জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।তিনি জানিয়েছেন, এই ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশসহ দুইশ জনের মতো মানুষ। সেখানে একটু পরপর কন্টেইনার বিস্ফারণ হচ্ছে বলে আগুন নেভাতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আগুন নেভাতে আশপাশের বিভিন্ন…

Read More

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার,০৪ জুন ২০২২(বিবিনিউজ): আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি সাভারের গেন্ডা বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ শেষে সাভার বাজার বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More

কৃষ্ণ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার পৌরবাসীর

০৪ জুন ২০২২(বিবিনিউজ):মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের হাতে নির্মমভাবে খুন হওয়া কৃষ্ণ সরকারের পরিবার নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে সাভার পৌরসভার সর্বস্তরের জনগণ। সকলের একটাই দাবি হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের ফাঁসি দিতে হবে। শুক্রবার (৩জুন) বিকেলে সাভারের আড়াপাড়ায় ফটোগ্রাফার কৃষ্ণ সরকারের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সাভার নাগরিক কমিটি। সাথে যোগ দেয় সাভারের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এতে বক্তব্য রাখেন সাভার নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, সাভার উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ও ঢাকা জেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ…

Read More

কেন্দ্রে গেলেই মিলবে বুস্টার ডোজ, চলবে ১০ জুন পর্যন্ত

০৪ জুন ২০২২(বিবিনিউজ):রাজধানীসহ সারাদেশে আজ (৪ জুন) শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ সপ্তাহ। চলবে আগামী ১০ জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে ১ কোটি ৪১ লাখ ৭৭ হাজার জনকে দেয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ। যাদের বয়স ১৮ বা তার বেশি এবং দ্বিতীয় ডোজ প্রাপ্তির ৪ মাস অতিবাহিত হয়েছে তারা করোনার বুস্টার ডোজ নিতে পারবেন। এজন্য নিকটস্থ কেন্দ্র অথবা বাংলাদেশের যে কোনো কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের সনদ দেখিয়ে নেয়া যাবে বুস্টার ডোজ। এক্ষেত্রে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়া হবে। স্থায়ী কেন্দ্রের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল জেলা হাসপাতাল উপজেলা হাসপাতালগুলোতে…

Read More

বিএনপির কিছু ব্যবসায়ী দ্রব্য মুল্যের দাম বাড়িয়ে সরকারের সুনাম নষ্ট করার চেষ্টা করছে : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,০৪ জুন ২০২২(বিবিনিউজ):বিএনপির কিছু ব্যবসায়ী দ্রব্য মুল্যের দাম বাড়িয়ে সরকারের সুনাম নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,আওয়ামী লীগ সরকার দেশে যত উন্নয়ন করেছে দেশের মানুষ তা সাক্ষী আছে আগামী নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে বলেও বলেন তিনি। এসময় তিনি দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে রাখতে খুচরা বিক্রেতাদের সাথে খোলামেলা কথা বলেন।এসময় সাভার পৌর মেয়র আব্দুল গণি, পৌর আওয়ামী…

Read More

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব

০২ জুন ২০২২(বিবিনিউজ):বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক এখন সাকিব আল হাসান। মুমিনুল হক টেস্ট দলের দায়িত্ব ছাড়ায় তাঁর জায়গায় সাকিবকে অধিনায়ক করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিবই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। এ ছাড়া সাকিবের ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এটি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান। মুমিনুলের নেতৃত্বে ১৭টি টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৩টিতে, ড্র ২টি। এর মধ্যে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়টিও আছে, বাকি দুইটি জয় এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব…

Read More

দেশে বছরে যক্ষ্মায় মারা যাচ্ছেন ২৯ হাজার মানুষ: জাহিদ

০২ জুন ২০২২(বিবিনিউজ):দেশে প্রতিবছর তিন লাখ নতুন যক্ষ্মা রোগী শনাক্ত হচ্ছে। আর প্রতিবছর যক্ষ্মায় মারা যাচ্ছেন ২৯ হাজার মানুষ। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ই-ল্যাব উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা এখন নিয়ন্ত্রণে আছে, তবে করোনা চলে যায়নি। তাই আমাদের মাস্ক পরার অভ্যাসটি বজায় রাখতে হবে। তিনি বলেন, দেশে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের ঘাটতি আছে।…

Read More