কে হচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক?

০২ জুন ২০২২(বিবিনিউজ):বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ব্যাট হাতে খুবই খারাপ সময় পার করছেন। তাই রান খরা কাটিয়ে উঠতে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মুমিনুল। বৈঠক শেষে সাংবাদিকদের মুমিনুল বলেন, ‘শেষ কয়েকটা সিরিজ অধিনায়ক হিসেবে অবদান রাখতে পারছি না। এসময় দলকে অনুপ্রাণিত করতে পারিনি। আমার কাছে মনে হয়, নতুন কাউকে দায়িত্ব দেওয়া ভালো। আপাতত এ কথাগুলো বলে আসছি। আমিতো বলে এসেছি, এখন উনাদের ব্যাপার। কী সিদ্ধান্ত নেবেন উনারা জানেন।’তবে বাংলাদেশের ১১ নম্বর টেস্ট…

Read More