ঢাকার মিরপুর থেকে এক’শ মামলার আসামী নাসিম আটক


ষ্টাফ রিপোর্টার, ১ অক্টোবর,২০২০(বিবিনিউজ):ঢাকার মিরপুরের রূপনগর এলাকা থেকে এক’শ মামলার আসামী প্রতারক ইমাম হোসাইন নাসিমকে (৬০) আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।
গতকাল গভীর রাতে ঢাকার মিরপুরের রূপনগর এলাকার নয় নাম্বার রোডের এগার নাম্বার বাসার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব ৪। এসময় তার কাছ থেকে ১৪’শ পিচ ইয়াবা ট্যাবলেট,একটি বিদেশী পিস্তল,তিন রাউন্ড তাজা গুলি,দুটি বিদেশী বোতল মদ,চারটি ওয়াকিটকি,নগদ এক লক্ষ ৩৫ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
এবিষয়ে র‌্যাব ৪ এর সিনিয়র এ এসপি আখতারুজ্জামান বলেন, আটক ঐ ব্যক্তি একজন সিরিয়াল প্রতারক তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নানা অপরাধে প্রতারনার প্রায় এক’শ মামলা রয়েছে তার মধ্যে ৫২ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। আজ তাকে সংশ্রিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
আটক প্রতারকের বাড়ি ভোলা জেলায় বলে জানিয়েছে র‌্যাব।

Related posts

Leave a Comment