২৪ মে, ২০২০(বিবিনিউজ) : নিজের বাসা থেকে অজু করে মসজিদের ঈদ জামাতে আসাসহ ১৪টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া এবার খোলা স্থানের পরিবর্তে কাছের মসজিদে অনুষ্ঠিত ঈদ জামাতে শারীরিক দূরত্ব নিশ্চিত করতেও নির্দেশনায় বলা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত না করার পাশাপাশি বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি না করে নিজ ঘরে ঈদ উদযাপন করতেও বলা হয়েছে। শুক্রবার বিকেলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৪টি নির্দেশনায় ডিএমপি জানায়, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে এবার ঈদগাহ বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। জীবনের ঝুঁকি বিবেচনা করে কাছের মসজিদে…
Read MoreMonth: May 2020
ঈদুল ফিতর উপলক্ষে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
২৪ মে, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।’ তাঁর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং বেতারও সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশের আকাশে শনিবার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
Read Moreআজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি
২৩ মে, ২০২০ (বিবিনিউজ) : আজ দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর। ঢাকা,ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন আজ সন্ধ্যায় একথা জানান। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ ধর্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর। বায়তুল মোকাররমে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই আসছে এবারের ঈদ। ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার…
Read Moreসাভারের আশুলিয়ায় যুবলীগের উদ্যোগে ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিলেন ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার প্রতিনিধি,২৩ মে ২০২০(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় যুবলীগের উদ্যোগে অসহায়, দুস্থ্য ও কর্মহীন প্রায় ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার দুপুরে আশুলিয়ার গাজীরচট আলিয়া মাদ্রাসা মাঠে সামাজিক দূরত্ব মেনে অসহায়, দুস্থ্য ও কর্মহীন প্রায় ৫ শতাধিক পরিবারের প্রত্যেকের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। এসময় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক মঈনুল ভূইয়া সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Read Moreদোহারে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের খাদ্য সামগ্রী বিতরণ
ষ্টাফ রিপোর্টার,২৩ মে ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া প্রায় দশ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান। ঢাকার দোহারের মেঘুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা জেলা পরিষদের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা জেলা পরিষদ ১০ হাজার এবং ব্যক্তিগত পক্ষ থেকে ৫ হাজার পরিবারের সদস্যদের মধ্যে এ…
Read Moreকরোনায় ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১,৮৭৩
২২ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১০ হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪৫২ জন। করোনা আক্রান্ত ৩২ হাজার ছাড়িয়েছে। বর্তমানে এ ভাইরাসে শনাক্ত ৩২ হাজার ৭৮ জন রোগী রয়েছে। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে…
Read More২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ১,৬৯৪
২২ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে এ ভাইরাসে শনাক্ত ৩০ হাজার ২০৫ জন রোগী। গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষায় দেশে ১ হাজার ৬৯৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এটি এ যাবৎকালের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। দেশে এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪৩২ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের…
Read Moreসাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২২ মে, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ফোন করে সুপার সাইক্লোন আম্পানে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী আজ সকাল ১১টা ১০ মিনিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টেলিফোন করেন এবং পশ্চিমবঙ্গে আঘাত হানা সাইক্লোনে ক্ষয়-ক্ষতির বিষয়ে তাঁর কাছে জানতে চান। তিনি বলেন, প্রধানমন্ত্রী সাইক্লোনে জান-মালের ক্ষয়-ক্ষতিতে মমতা বন্দোপাধ্যায়ের প্রতি সমবেদনা জানান এবং অচিরেই রাজ্য সরকার এই ক্ষতি পুষিয়ে উঠতে সমর্থ হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আরও বলেন, সমবেদনা জ্ঞাপন করায় মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ…
Read Moreধামরাইয়ের বাথুলী এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন মালয়েশিয়া প্রবাসী আনিসুর রহমান
নিজস্ব প্রতিবেদক,২১ মে ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় মানবতার জন্য এগিয়ে এসেছেন মালয়েশিয়া প্রবাসী ও মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এএন গ্লোবাল এসডিএন বিএসডি এর স্বাধিকার এবং ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলী গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে মোহাম্মদ আনিসুর রহমান তিনি গরীব-দুঃস্থ,অসহায়- কর্মহীন হয়ে পরা এলাকা মানুষের মাঝে ঈদ খাদ্য ও পন্য সামগ্রী বিতরণ করেছেন।এসময় এলাকার রাজনৈতিক,সমাজসেবক,ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি রবিবার (১৭) মে সকালে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলী নিজ এলাকায় দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী অসহায়-মধ্যবিত্ত-কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে…
Read Moreশিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন কবি নজরুল উচ্চ বিদ্যালয়
এনামুল হক,২১ মে ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস এর সংকট মোকাবেলায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নে অবস্থিত কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুসরণ করে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, উপদেষ্টা পরিষদ ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় বুধবার সকাল ১০: ০০ ঘটিকায় কবি নজরুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে ভার্চুয়াল সংযুক্ত থেকে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ – (আইডিইবি ) এর…
Read More