পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলিমের

১০ আগস্ট, ২০১৯ ( বিবিনিউজ ): সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলিম মক্কায় সমবেত হয়ে শুক্রবার তাদের বার্ষিক পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। সেখানে ঘাম ঝরানো প্রচন্ড গরমের মধ্যে তারা হজের কার্যক্রম শুরু করেন। খবর এএফপি’র। ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে পবিত্র হজ। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে অন্যতম। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের তাদের জীবনে অন্ততপক্ষে একবার অবশ্যই হজ পালন করতে হবে। ধারাবাহিকভাবে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে হজ পালন করতে হয়। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইসলামের পবিত্র নগরী মক্কা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান করে…

Read More

লাইন রেন্ট তুলে দিয়ে গ্রাহক ফেরাতে পারবে ল্যান্ডফোন ?

০৯ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):ধানমন্ডির বাসিন্দা আবুল মনসুর আহমেদ তার বাসায় শখ করে একটি ল্যান্ডলাইন সংযোগ নিয়েছিলেন। তিনি বলেন,‘ছোটবেলায় পাশের বাসায় টেলিফোন ছিল, আত্মীয়স্বজন সেখানে ফোন করতো। সেটা ধরতে গেলে তারা বাঁকা ভাবে তাকাতেন, আমাদেরও খুব বিব্রত লাগতো। কিন্তু তখন টেলিফোনের সংযোগ নেয়া খুব খরচের ব্যাপার ছিল, তাই নেয়া হয়নি। তখন থেকেই ইচ্ছা ছিল বাসায় একদিন টেলিফোনের সংযোগ নেবো।’ ২০১৩ সালের দিকে ঢাকায় ফ্ল্যাট কেনার পরে তিনি ল্যান্ডফোনের সংযোগ নেন, যদিও পরিবারের সব সদস্যের নিজস্ব মোবাইল রয়েছে। খরচও হয় সামান্য। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সেই ফোনের এখন আর চাহিদা নেই। ইনস্যুরেন্সের কর্মকর্তা…

Read More

নতুন ওষুধ দেশে পৌঁছেছে, শিগগিরই ছিটানো হবে : কাদের

০৯ আগস্ট, ২০১৯(বিবিনিউজ):নতুন ওষুধ দেশে এসে পৌঁছেছে। শিগগিরই ছিটানোর কাজ শুরু হবে। আমি মনেকরি সচেতনতা ও সাবধানতার সাথে যে কার্যকর ওষুধ আমরা প্রয়োগ করবো এবং তাতে করে ডেঙ্গু পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্তণে আসবে। শুক্রবার বেলা ১১টার সময় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঈদের সময় ডেঙ্গু যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সবার্ত্মক চেষ্টা থাকবে। সেতুমন্ত্রী বলেন, ঈদের সময় যাতে পরিস্থিতি জটিল অস্থার সৃষ্টি না হয়,…

Read More

কাশ্মীরে ফোন ও ইন্টারনেট সেবা আংশিকভাবে চালু

০৯ আগস্ট ,২০১৯, (বিবিনিউজ):কাশ্মীরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দেশের অন্যান্য অঞ্চলে বসবাসকারী রাজ্যের নাগরিকেরা এ কদিন তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ভারতের জম্মু ও কাশ্মীরে টানা পাঁচ দিনের জোরদার নিরাপত্তা শেষে আজ শুক্রবার সকালে ফোন এবং ইন্টারনেট সেবা আংশিকভাবে চালু করা হয়েছে। শুক্রবারের জুমার নামাজের সুবিধার্থে চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে। আজ শুক্রবার ভারতের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভির প্রতিবেদনে এ কথা জানানো হয়। কেন্দ্রের বিশেষ মর্যাদার অবসান ঘটিয়ে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্তের পর যেকোনো ঝামেলা এড়াতে হাজার হাজার নিরাপত্তাকর্মী কাশ্মীর উপত্যকাজুড়ে অবস্থান করছেন। শ্রীনগর…

Read More

টাঙ্গাইলে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন বন্ধ

০৯ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। এতে ঈদে ঘরমুখো মানুষ দুর্ভোগে পড়েছেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন ছেড়ে যাওয়ার পর বঙ্গবন্ধু সেতুর কাছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির একটি বগির দুই চাকা লাইনচ্যুত হয়। রেলওয়ের প্রকৌশলীরা লাইনচ্যুত বগিটি তোলার চেষ্টা করছেন। ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা…

Read More

২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমানের পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু

৯ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ): সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে মক্কায় সমবেত হওয়া ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান বার্ষিক পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুক্রবার শুরু করেছেন। ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভের একটি হচ্ছে পবিত্র হজ। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে অন্যতম। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের তাদের জীবনে অন্ততপক্ষে একবার অবশ্যই হজ পালন করতে হবে। ধারাবাহিকভাবে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে হজ পালন করতে হয়। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইসলামের পবিত্র নগরী মক্কা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান করে হজ পালন শেষ করতে পাঁচদিন সময় লাগে। সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র বাসাম আতিয়া…

Read More

বাংলাদেশ জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন চূড়ান্ত

৯ আগস্ট ২০১৯ (বিবিনিউজ) : আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও জিম্বাবুয়ের বিরুদ্ধে রয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞা। জিম্বাবুয়ে ক্রিকেটের উপর সরকারী হস্তক্ষেপের কারণ গত জুলাইয়ে দেশটির ক্রিকেটের উপর নিষেধাজ্ঞা জারি করে আইসিসি। ফলে হুমকিতে পড়ে যায় পূর্ব নির্ধারিত ত্রিদেশীয় সিরিজটি। তবে বিসিবির পরিচালক ও মুখপাত্র জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আমরা আইসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাদের মতে দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজে দলটির অংশগ্রহণে কোন…

Read More

দেশে সকল বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,৯ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):দেশে বর্তমান সময়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে কোন অনিয়ম হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বৃহস্পতিবার বিকেলে সাভার উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন দেশে সকল বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে শেখ হাসিনার সরকারের সময় কেউ না খেয়ে থাকবে না জানিয়ে তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় থাকতে দেশের মানুষ কষ্টে ছিলো বর্তমান সময়ে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে বলেও বলেন তিনি। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী…

Read More

প্রধানমন্ত্রী সরকারি সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন

৭ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে তাঁর সরকারি সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বলেন, ‘প্রধানমন্ত্রী আজ বিকেলে (স্থানীয় সময়) লন্ডন ত্যাগ করবেন এবং আগামীকাল সকালে (বাংলাদেশ সময়) ঢাকা পৌঁছাবেন। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়- আজ বিকেল ৬টা ২০ মিনিটে (লন্ডনের স্থানীয় সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। সূত্র জানায়, বিমানটির আগামীকাল বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে। শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডনে যান।সেখানে অবস্থানকালে…

Read More

ডেঙ্গু ভাইরাসের সিরোটাইপ নির্ণয়ের প্রযুক্তি উদ্ভাবনের দাবি

০৭ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):ডেঙ্গু মশাবাহিত ভাইরাসজনিত একটি রোগ। প্রাথমিক ডেঙ্গুতে প্রাণহানি ঘটে না, তবে সেকেন্ডারি ডেঙ্গুতে রোগীর জীবন বিপন্ন হতে পারে। ডেঙ্গু ভাইরাসের চারটি সিরোটাইপ আছে। একই সিরোটাইপ দ্বারা বারবার আক্রান্ত হলে ডেঙ্গু সেকেন্ডারি পর্যায়ে যায়। তাই কোন সিরোটাইপ দ্বারা একজন রোগী আক্রান্ত হয়েছেন, সেটি জানা জরুরি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মো. আলিমুল ইসলাম ডেঙ্গু ভাইরাসের সিরোটাইপ নির্ণয়ের প্রযুক্তি উদ্ভাবন করেছেন বলে দাবি করেছেন। তাঁর দাবি, এ প্রযুক্তিতে কম খরচে ডেঙ্গু রোগ শনাক্তের পাশাপাশি ভাইরাসের সিরোটাইপের প্রকারভেদও শনাক্ত করা যাবে। আজ বুধবার দুপুরে নিজ বিভাগে সংবাদ সম্মেলন করে ড. মো.…

Read More