সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক মারা গেছে এমন গুজবকে কেন্দ্র করে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে চলাচলরত বেশ কয়েকটি সিটিকরর্পোরেশনের ময়লা বোঝাই গাড়ি ভাঙচুর করেছে। সোমবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে তুরাগ এলাকার ব্যান্ডো ইকো এ্যাপারেলন্স এর এক নারী শ্রমিক তুরাগ এলাকা দিয়ে রাস্তা পারও হওয়ার সময় সামনে থেকে আসা একটি বাস তাকে চাপা দেয় এসময় মহাসড়কে রাজধানী থেকে ছেড়ে আসা ময়লা বোঝাই একটি গাড়ি যানজটে পড়লে ওই আহত শ্রমিকদের সাথে ময়লা…
Read MoreMonth: January 2019
সাভারে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ২
সাভারে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাতে কাউন্দিয়া এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী রাতেই সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুই বখাটে যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ‘কাউন্দিয়া এলাকায় বখাটে রায়হান, আলামিনসহ কয়েকজন যুবক ওই এলাকার এক মুদি দোকানদারের স্ত্রীকে কিছুদিন দিন যাবৎ কুপ্রস্তাবসহ নানাভাবে উত্যক্ত করে আসছিলো। শনিবার রাতে দোকান শেষে স্বামী-স্ত্রী এক সাথে বাসায় ফেরার পথে ওই বখাটেরা রাস্তায় তাদের গতিরোধ করে। পরে বখাটেরা ওই দম্পতিকে রাস্তা থেকে তুলে…
Read Moreআশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত ১০
সাভারের আশুলিয়ায় সপ্তম দিনের মতো চলছে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। মজুরি বৈষম্যের প্রতিবাদে রবিবারও সড়ক অবরোধ করেছেন তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। অর্ধশত পোশাক কারাখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। জানা গেছে, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ১০ শ্রমিক আহত হন।
Read Moreউপজেলা নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশ নেবে বলে কাদেরের আশাবাদ
ঢাকা, ১৩ জানুয়ারি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দল অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে ঢাকাসহ রাজধানীর আশেপাশের জেলাসমুহের দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক যৌথসভার সূচনা বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী উপজেলা নির্বাচনের জন্য সব দলকে এখনই প্রস্তুতি নিতে হবে। এ নির্বাচনে বিএনপি-ঐক্যফ্রন্টসহ অন্যান্য দল আসবে বলে আমরা আশা করি।’ তিনি বলেন, ‘আমরা বিরোধী প্রতিপক্ষকে দুর্বল মনে…
Read Moreবিএনপি জামায়াতকে পরিত্যাগ না করলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন কামাল হোসেন আশা তথ্যমন্ত্রীর
ঢাকা, ১৩ জানুয়ারি : স্বাধীনতা বিরোধী জামায়াতকে যদি বিএনপি পরিত্যাগ না করে তাহলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে আয়োজিত কর্ম পরিকল্পনা বিষয়ক সভার সূচনা বক্তব্যে তিনি এই আশা প্রকাশ করেন। ‘জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত ভুল ছিল’ তা স্বীকার করায় কামাল হোসেনকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘এই স্বীকারোক্তির মাধ্যমে আমি মনে করব তারা জামায়াতকে পরিত্যাগ…
Read Moreমার্কিন সরকারি সেবা কার্যক্রমে অচলাবস্থা কাটাতে জরুরি অবস্থা নয় : ট্রাম্প
ওয়াশিংটন, ১৩ জানুয়ারি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সরকারের আংশিক সেবা কার্যক্রমে বিদ্যমান অচলাবস্থা কাটাতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করছেন না। রোববার এই অচলাবস্থার টানা ২৩তম দিন। ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৫৭০ কোটি মার্কিন ডলার চাইলে বিরোধী ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্যরা এর বিরোধিতা করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই অর্থের জন্য অবিলম্বে জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, তিনি একটি সমঝোতায় আসার জন্য বিরোধী ডেমোক্র্যাটদের আরো সময় দিতে চান। শনিবার রাতে এই সাক্ষাতকারে তিনি আরো বলেন,…
Read Moreসশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
ঢাকা, ১৩ জানুয়ারি : চতুর্থ বার এবং টানা তৃতীয় বারের মত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ সকালে ঢাকা সেনানিবানের শিখা অনির্বাণে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই শ্রদ্ধা নিবেদন করেন। শেখ হাসিনা শিখা অণির্বাণের বেদীতে পুষ্পাঞ্জলী অর্পণের পর মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বেজে ওঠে করুন সুর। প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা…
Read Moreঅতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় নিয়মবহির্ভূত কাজ। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া, শিশুদের স্কুলমুখী করা এবং ঝরে পড়া রোধসহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। শুক্রবার চাঁদপুর সদর উপজেলায় নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ সব কথা বলেন। দীপু মনি বলেন, বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনসহ যেসব সাফল্য রয়েছে, সেসব সাফল্য এগিয়ে নিতে আগামী পাঁচ বছরে এ ধারা অব্যাহত থাকবে। এ ছাড়া অন্য যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা…
Read Moreআওয়ামী লীগের জয় ও বিএনপির পরাজয়ের ব্যাখ্যা দিলেন জয়
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় হয়েছে। ভরা ডুবি হয়েছে বিএনপির। কেন এমনটি হলো সে বিষয়ে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এর ব্যাখ্যা দেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো: শুরুতেই সজীব ওয়াজেদ জয় লেখেন, ‘সাম্প্রতিক নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপি ও ঐক্যফ্রন্টকে বাংলাদেশের মানুষ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তাই তারা এখন তাদের বিদেশী প্রভুদের কাছে নালিশ করছে ও সাহায্য চাইছে। আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ ও লবিং এর মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছে যে…
Read Moreট্রাকের ধাক্কায় আহত অভিনেত্রী অহনা
রাজধানীর উত্তরায় অভিনেত্রী অহনা রহমানের গাড়িতে ট্রাকের ধাক্কা ও তাকে নাজেহাল করার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত ট্রাক চালক সুমন মিয়া ও চালক রুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে আশুলিয়ার খেজুরবাগান এলাকা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রথমে ট্রাকের সহকারী রুমনকে গ্রেপ্তার করে। পরে গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে চালক সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার ভোর রাতে পুরান ঢাকা থেকে শুটিং শেষে…
Read More