০২ আগস্ট ২০১৮(বিবিনিউজ):বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার জের ধরে নিরাপদ সড়কসহ নয় দফা দাবিতে গতকাল রাজধানীর প্রধান সড়কগুলো অবরোধ করে শিক্ষার্থীরা। দুপুরে শাহবাগ মোড়ে। ছবি: হাসান রাজাবাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার জের ধরে নিরাপদ সড়কসহ নয় দফা দাবিতে গতকাল রাজধানীর প্রধান সড়কগুলো অবরোধ করে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে ছাত্রবিক্ষোভ তিন মন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক আন্দোলন ছড়িয়ে পড়ায় সরকার চাপের মুখে । টানা চার দিনের ছাত্রবিক্ষোভে বড় রকমের চাপের মুখে পড়েছে সরকার। প্রতিদিন নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আন্দোলনে যুক্ত হওয়ায় সরকারের দুশ্চিন্তা বাড়ছে। রাজধানী ঢাকা প্রায় অচল করে দেওয়া নেতৃত্বহীন এই আন্দোলন…
Read MoreMonth: August 2018
শাহজাহান খানের পদত্যাগ চাই: ফখরুল
নৌ-মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পরে যখন সমগ্র বাংলাদেশের মানুষ বেদনার্ত, শোকাহত ও ক্ষুদ্ধ, তখন ছাত্র-ছাত্রীর লাশ নিয়ে নৌ-মন্ত্রীর হাসি যেন বিদ্রুপের হাসি। দুই শিক্ষার্থী বাসচাপায় নিহতের ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ, নিরাপদ সড়ক ও ঘাতক বাসচালকের শাস্তিসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকারের ব্যর্থতারও সমালোচনা করেন মির্জা ফখরুল। বুধবার এক বিবৃতিতে অবিলম্বে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে উদ্ভূত সংকট সমাধানে আসার জন্য আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও…
Read Moreপ্রধানমন্ত্রীর কার্যালয়ে দিয়া – করিমের পরিবারকে ৪০ লাখ টাকা অনুদান
০২ আগষ্ট, ২০১৮ (বিবিনিউজ্):রাজধানীর বাসের চাপায় নিহত দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আবদুল করিমের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ডেকে নিয়ে তাদের হাতে সমমূল্যের সঞ্চয়পত্র দেন প্রধানমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে করে দুই পরিবারের সদস্যদের নিয়ে আসা হয়। তাদের পরিবারের অন্য সদস্যরা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ার স্বজনদের সঙ্গে কথা বলতে চান, সেজন্য তাদের ডেকে নিয়েছেন।
Read Moreনিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে যোগ দিলেন
২ আগস্ট, ২০১৮ (বিবিনিউজ) : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও সদ্য জন্ম দেয়া শিশুর মা জাসিন্ডা আরডার্ন ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি শেষে বৃহস্পতিবার আবারো তার কাজে যোগ দিয়েছেন। কোন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রে তিনি হলেন দ্বিতীয় বিশ্ব নেতা। এর আগে বেনজির ভুট্টো ১৯৯০ সালে পাকিস্তানের দায়িত্ব পালনকালে সন্তানের জন্ম দেন। খবর এএফপি’র। ৩৮ বছর বয়সী এ প্রধানমন্ত্রীর সপ্তাহান্ত পর্যন্ত অকল্যান্ডের বাড়ি থেকেই কাজ করার সুযোগ রয়েছে। আর এ সময়ের মধ্যে তিনি রাজধানী ওয়েলিংটনে চলে যাবেন। গত সপ্তাহান্তে ফেসবুকে দেয়া এক বার্তায় আরডার্ন বলেন, ‘আমরা অনেক ভাল রয়েছি এবং…
Read Moreপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ দিয়া ও রাজিবের পরিবারের সঙ্গে
২ আগস্ট, ২০১৮ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজধানীর এয়ারপোর্ট রোডে সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ শিক্ষার্থী দিয়া ও রাজিবের পরিবার আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী এসময় শিক্ষার্থীদের বাবা-মাকে সান্ত¦না জানান এবং পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা বলেন, শেখ হাসিনা এ সময় প্রতি পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র সার্টিফিকেট প্রদান করেন। গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে-নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম এবং আবদুল করিম রাজিব নিহত হয়।
Read More