কয়লা উধাও নিয়ে তদন্ত শুরু

koyla০২ আগষ্ট, ২০১৮ (বিবিনিউজ):দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উধাও হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তদন্ত কমিটি কয়লা খনিতে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন-ডিজি) খলিলুর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন- পেট্রোবাংলার পরিচালক (মাইন অপারেশন) মো. কামরুজ্জামান, যুগ্ম সচিব নাজমুল হক, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডক্টর মো. শহীদ চৌধুরী ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানুল হক।

প্রসঙ্গত, ১৯ জুলাই খনির ইয়ার্ড থেকে ১ লাখ ৪৪ হাজার টন কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনাটি ধরা পড়ে। এ ঘটনায় বড়পুকুরিয়া কয়লা কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমদ, মহা-ব্যবস্থাপক (মাইন অপারেশন) নুরুজ্জামান চৌধুরী ও উপ-মহাব্যবস্থাপক (স্টোর) খালেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানি সচিব ও মহা-ব্যবস্থাপক (প্রশাসন) আবুল কাশেম প্রধানিয়াকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড সিরাজগঞ্জে বদলি করা হয়। খনির এই তিন উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৯ কর্মকর্তার নামে দুর্নীতি দমন আইনে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

Related posts

Leave a Comment