তিয়ানজিন, ২ ডিসেম্বর : চীনের উত্তরাঞ্চলীয় এলাকার তিয়ানজিনের একটি বাড়িতে অগ্নিকান্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আজ সকালের দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়। খবর সিনহুয়ার। অগ্নিকান্ডে অপর ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে বলা হয়, আজ ভোর রাত ৪টার দিকে হেক্সি জেলার একটি বহুতল ভবনের ৩৮তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা সকাল ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। আগুনে ৩শ’ বর্গ মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে, বাসার ভিতরের…
Read MoreMonth: December 2017
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
ঢাকা, ২ ডিসেম্বর : আজ শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। জাতীয়ভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে এ দিবসটি পালিত হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাষ্টপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হসিনা পৃথক বাণী প্রদান করেছেন। এছাড়াও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপি অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান গতকাল বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়…
Read Moreআগামী নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে : ওবায়দুল কাদের
ঢাকা, ২ ডিসেম্বর : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হবে। এ বিষয়ে আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী।’ ওবায়দুল কাদের গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মহান বিজয়ের মাস ডিসেম্বরে দলীয় কর্মসূচি প্রণয়নের জন্য সহযোগী সংগঠনের সাথে সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যে কোন সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আগাম নির্বাচনের ঘোষণা করেন, তাহলে দলের পক্ষ থেকে আমরা…
Read Moreপোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষা
ঢাকা, ২ ডিসেম্বর, : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর ভ্যাটিকান দূতাবাসে পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, পোপ ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের পর তারা ২০ মিনিটব্যাপী আলাপ-আলোচনা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে পোপের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার স্ত্রী পেপি সিদ্দিক উপস্থিত ছিলেন। পরে পোপ ফ্রান্সিস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা ফটোশেসনে অংশ নেন। পোপ তিনদিনের সফরে গত বৃহস্পতিবার বাংলাদেশে আসেন।
Read Moreপ্রধানমন্ত্রী রোববার কম্বোডিয়া সফরে যাবেন
ঢাকা, ২ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ায় তিনদিনের সরকারি সফরে আগামীকাল রোববার সকালে নমপেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন। তাঁর এই সফরে এশিয়ার এ দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে ঢাকা আশা করছে। প্রধানমন্ত্রী এবং তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রোববার সকালে কম্বোডিয়ার রাজধানী নমপেনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করবে। বিমানটি একই দিন দুপুর সাড়ে ১২টায় (স্থানীয় সময়) নমপেন আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের নিযুক্ত মিনিস্টার…
Read More৩৪ তম বিসিএস পুলিশ ব্যাচের কমিটি ঘোষণা গঠন
বিবি নিউজ ,দিয়া ইসলাম : ৩৪ তম বিসিএস পুলিশ ব্যাচের কমিটি ঘোষণা। সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান। । আজ পুলিশ অফিসার্স মেসে ব্যাচের সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়। কমিটির সকল সদস্যরা ব্যাচের এক্যবদ্ধতার উপর গুরুত্ব দেন। সভায় শীঘ্রই পূনার্ঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে সিদ্ধান্ত হয়। আবুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বর্তমানে মানিকগঞ্জ জেলায় সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত আছেন। অন্যদিকে মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে টাংগাইল জেলায় সহকারী…
Read More