ডেস্ক রিপোটর্: রাজধানীর ফকিরাপুলে ছিনতাইকারী কবলে পড়ে এক ব্যবসায়ীর এক লাখ টাকা খোয়া গেছে। শনিবার ভোর পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। সিলেট থেকে আসা আহত ওই ব্যবসায়ীর নাম আনার মিয়া (৪৭)
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আনার মিয়া জানান, মালামাল ক্রয়ের জন্য ঢাকায় আসেন। ভোরে রাজারবাগ পুলিশ লাইনের সামনে বাস থেকে নামেন।
তিনি জানান, রিকশাযোগে পুরান ঢাকার নবাবপুরে যাওয়ার সময় পথে ফকিরাপুলে পৌঁছলে একটি মোটর সাইকেলযোগে দুই ব্যক্তি তার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। পরে তার কোমরে লুকিয়ে রাখা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়ার আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মিতু/বিবি নিউজ/৫৭৩
