ডেস্ক রিপোর্ট: সঙ্গীর সঙ্গে দেখা করার বিষয়টি অনেক রোমাঞ্চকর। তাই দেখা করতে যাওয়ার আগে কিছু পরিকল্পনা মেনে চললে সঙ্গীর সঙ্গে সময়টা হতে পারে আরও বেশি উপভোগ্য এবং স্মরণীয়। দেখা করতে যাওয়ার আগে নিজেকে সংযত এবং স্বাভাবিক অবস্থায় রাখুন। ডেট কেমন হবে, কী করবেন এ নিয়ে ভেবে দুশ্চিন্তা করবেন না। তবে কিছু বিষয় আছে যা অবশ্যই করবেন না। ডেটে যাওয়ার আগে কোন কাজ গুলো ভুলেও করবেন না সেটাই আজকে আপনার সামনে তুলে ধরবো। আসুন দেখে নেওয়া যাক সে কাজগুলি সম্পর্কে যে কাজগুলো ‘ডেট’ এ যাওয়ার আগে ভুলেও করা যাবে না- ১.…
Read MoreMonth: November 2016
সুমেরুর বরফে বিপদ সংকেত
ডেস্ক রিপোর্ট: ক্রমশ বাড়ছে বিশ্বের তাপমাত্রা৷ তার রেশ পড়েছে সুমেরুতেও৷ তাপমাত্রা বেড়ে যাওয়ায় জমাট বাঁধছে না সমুদ্রের বরফ৷ নতুন গবেষণা আরও উদ্বেগ বাড়াচ্ছে৷ রিপোর্ট বলছে, বাড়তে থাকা তাপমাত্রা প্রভাব ফেলছে পরিবেশের ওপর৷ এর জের পৌঁছতে পারে এশিয়া পর্যন্তও৷ যাতে করে এই মহাদেশে বৃষ্টিপাতের পরিমাণে হেরফের হতে পারে৷ খবর এই সময়ের। সুমেরু অঞ্চলে অক্টোবর-নভেম্বরে যে তাপমাত্রা থাকার কথা, তার থেকে পারদ চড়েছে অনেক বেশি৷ স্বাভাবিকের তুলনায় ২০ ডিগ্রি সেলসিয়াস উপরে রয়েছে তাপমাত্রা৷ এর জেরে সমুদ্রের উপর বরফের বিস্তার কমেছে উল্লেখযোগ্যভাবে৷ অন্যান্য বছরের থেকে অনেক কম৷ বিশ্ব উষ্ণায়নের এই ভয়াবহ ছবিটা উঠে…
Read Moreমালয়েশিয়ায় বাবার দ্বারা কন্যা অন্তঃসত্ত্বা, আটক দম্পতি
ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার সারওয়াক রাজ্য কুচিংয়ের কাম্পুং চিনজাংয় এলাকায় এক পিতার লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছে তার কন্যা। এ ঘটনায় ওই কন্যার বাবা ও মাকে আটক করা হয়েছে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কুচিং জেলা পুলিশের সহকারী কমিশনার আবাং আহমেদ আবাং জুলাহি বলেন, কুচিংয়ের কাম্পুং চিনজাংয়ে এই লম্পট পিতা তার স্কুল পড়ুয়া ১৭ বছর বয়সী কিশোরী কন্যাকে ধর্ষণ করে তার মায়ের সামনে। ঘুমন্ত মায়ের কক্ষেই নেশাগ্রস্থ পিতার লালসার শিকার সত্ত্বেও তার মা এগিয়ে এসে বাঁধা দেয়ার চেষ্টা করেনি বলে অভিযোগ করে ওই কন্যা। তবে বর্তমানে মেয়েটি স্কুলে…
Read Moreসাভারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ডেস্ক রিপোটর্: সাভারের বলিয়ারপুর এলাকা থেকে রবিবার সকালে নাম পরিচয়হীন এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরের শ্যামলী ত্রীনওয়ী সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে এই লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাছেদ মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় লোকটি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, সকালে ওই ফিলিং স্টেশনের সামনে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমিনবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল…
Read Moreচট্টগ্রামে ইয়াবাসহ পুলিশের এএসআই আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর
ডেস্ক রিপোর্ট:চট্টগ্রামে ১৭শ’ পিস ইয়াবাসহ নগরীর বাকুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিদওয়ানকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। নগরীর সদরঘাট থানার আইসফ্যাক্টরি রোড থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মুনসুর। মিতু/বিবি নিউজ/৩৫০
Read Moreসিলেটে ছুরিকাঘাতে যুবককে হত্যা
ডেস্ক রিপোর্ট: সিলেটে প্রকাশ্যে রাস্তায় মিসবাহ উদ্দিন (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাতে নগরীর জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিসবাহ উদ্দিন নগরীর মজুমদারী এলাকার রহমত উল্লাহর ছেলে। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে। তিনি গত বছর সিলেট কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করে কোথাও ভর্তি হননি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, আজ শনিবার রাত ৮টার দিকে জিন্দাবাজার কাস্টমস অফিসের সামনে ২/৩ জন যুবক মিসবাহকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার…
Read Moreবিপিএলে আজ গেইল বনাম আফ্রিদি
ডেস্ক রিপোর্ট : বিশ্বের যেকোনো প্রান্তে টি ২০ ক্রিকেটের পোস্টার বয় ক্রিস গেইল। টুর্নামেন্টের মাঝপথে হলেও বিপিএল মাতাতে চলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের এই বিস্ফোরক ব্যাটসম্যান। চিটাগাং ভাইকিংসের হয়ে মাঠে নামছেন রোববার। শুরুতেই গেইলের প্রতিপক্ষ টি ২০ ক্রিকেটের আরেক বড় বিজ্ঞাপন শহীদ আফ্রিদি। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস। আসল লড়াইটা ক্রিস গেইল ও শহীদ আফ্রিদির। এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে মেগা ম্যাচ হয়তো এটাই। ম্যাচটি শুরু হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে। বিপিএলের শুরু থেকেই এবার রংপুর রাইডার্সের হয়ে খেলছেন শহীদ আফ্রিদি। তবে নিজের নামে একটি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর…
Read Moreঅন্যের দেশ গড়ে দেওয়া আমাদের দায়িত্ব নয়
ডেস্ক রিপোর্ট: গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমস-এর দপ্তরে হাজির হন এবং পত্রিকাটির সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। এতে উপস্থিত ছিলেন পত্রিকাটির বিভিন্ন বিভাগীয় সম্পাদক, প্রতিবেদক ও কলামিস্টরা। সেই কথোপকথনের নির্বাচিত অংশের অনূদিত ভাষ্য প্রথম আলোর পাঠকদের জন্য ছাপা হলো। আর্থার সুলজবার্গার জুনিয়র: আমাদের কার্যালয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আবারও বলি, আমাদের এই কথোপকথন প্রকাশ করা হবে। ডোনাল্ড জে ট্রাম্প: ঠিক আছে। সুলজবার্গার: আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, এখানে আমাদের বার্তা ও সম্পাদকীয় বিভাগের কর্মী ও কলামিস্টরা আছেন। ট্রাম্প: আচ্ছা, ভালো। সুলজবার্গার: আমি ভাবছিলাম, আপনার এই দায়িত্ব পাওয়া…
Read Moreহাঙ্গেরির পথে শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট: হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে পানি সম্মেলনে অংশ নিতে চারদিনের সফরে দেশটির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, এলজিআরডি ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী দু’দিনের বুদাপেস্ট ওয়াটার সামিট (বিডাব্লিউএস-২০১৬)-এর বিভিন্ন অধিবেশনে যোগদান করবেন এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামের উদ্বোধন এবং প্রেসিডেন্ট…
Read Moreপুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সদস্য নিহত
ডেস্ক রিপোর্ট: বাগেরহাটে সদর উপজেলার রাখালগাছি এলাকায় শনিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একজন সদস্য (৪৫) নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা, দুটি ওয়ান শ্যুটার গান ও পাঁচটি গুলি উদ্ধার করে । বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বন্দুকযুদ্ধে একজন জেএমবি সদস্য নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। মিতু/বিবি নিউজ/৩৪৫
Read More