সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নিলেন সমর

ডেস্ক রিপোর্ট : সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত ১নং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়েছেন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক নেতা ফখরুল আলম সমর। আজ সোমবার দুপুরে সাভার উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) আবু নাসের বেগের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন ফখরুল আলম সমর। দায়িত্ব বুঝে নেয়ার পরে তিনি উপজেলা পরিষদের দাপ্তরিক কাজ শুরু করেছেন। দায়িত্ব বুঝে নেয়ার সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেছাসেবক লীগের নেতাকর্মীরা। এদিকে উপজেলা পরিষদের দ্বিতীয় প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে সাভার…

Read More

সাভারে পোশাক কারখানায় আগুন আহত ১৫

ডেস্ক রিপোর্ট :সাভারে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসষ্ট্যান্ড এর আনলিমা টেক্সটাইল গার্মেন্টস এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় সকালে আনলিমা টেক্সটাইলের ডায়িং ফ্লোরে ষ্টানটার মেশিনে হঠাৎ করে আগুন লাগে। এসময় আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে এসময় ওই পোশাক কারখানায় তারাহুড়া করে নামতে গিয়ে অন্তত ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছে। পরে তাদেরকে প্রাথমিক…

Read More

মাদ্রাসার কিশোর ছাত্রকে নির্মম ভাবে পিটিয়ে আহত করেছে শিক্ষক

ডেস্ক রিপোর্ট :  সাভারে একটি মাদ্রাসায় ক্লাসে অনুপস্থিত থাকায় এক কিশোর মাদ্রাসা ছাত্রকে নির্মম ভাবে পিটিয়ে আহত করেছে এক শিক্ষক।  আজ শনিবার সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসায় এঘটনা ঘটে। আহত ওই ছাত্রের পরিবারের সদস্যরা জানায় মোগড়াকান্দা এলাকার সফুর উদ্দিন আহমেদের ছেলে মোরছালিন মিয়া (১৪) হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসায় কিতাব বিভাগে পড়াশুনা করেন। পরে গতকাল শুক্রবার ওই ছাত্র মাদ্রাসায় অজ্ঞাত কারনে অনুপস্থিত থাকেন। আজ সকালে ওই ছাত্র মাদ্রাসায় গেলে মাদ্রাসার শিক্ষক আব্দুল কাসেম তাকে নির্মম ভাবে এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে।  খবর পেয়ে ওই ছাত্রের…

Read More

সাভারের দক্ষিণ কলমায় প্রায় তিন হাজার পরিবারে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট :   সাভারে বিভিন্ন বাসা বাড়িতে প্রভাবশালীদের দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে সাভার সদর ইউনিয়নের দক্ষিণ কলমা এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ মহা-ব্যবস্থাপক প্রকৌশলী আবিবির নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৫০ জন শ্রমিকের একটি দল অংশ নেয়। এলাকাবাসী জানায়, গত কয়েক মাস আগে সাভারের দক্ষিণ কলমা এলাকায় ৪০ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় প্রভাবশালী ব্যক্তিরা। দুপুরে সাভার তিতাস গ্যাস…

Read More

বিএনপির নাম পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: বিএনপির নাম পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন । ওবায়দুল কাদের এসময় বলেন, বিএনপি সব বিষয়েই অন্ধকারে ঢিল ছোড়ে। কিন্তু সত্য খুঁজে পায় না। মূলত তারা এখন নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে। ওবায়দুল কাদের এসময় আরও বলেন বিএনপি জাম্বুজেট মার্কা কমিটি করে নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে।…

Read More

আগামী এপ্রিল মাসে সাভারের বিকেএসপিতে ক্রীড়া সম্মেলন

ডেস্ক রিপোর্ট: আজ থেকে বিকেএসপি’র ক্রীড়াঙ্গনে যুক্ত হলো আরও দুটি ক্রীড়া স্থাপনা সিনথেটিক ফুটবল মাঠ ও আধুনিক ক্রিকেট মাঠ।  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এবং  যুব ও ক্রীড়া উপমন্ত্রী  মোঃ আরিফ খান জয়  বিকেএসপি’র ১নং ক্রিকেট মাঠের আধুনিকায়ন ও ১নং ফুটবল  সিনথেটিক ফুটবল মাঠের  উদ্বোধন করেন। এর মধ্যদিয়ে বিকেএসপি’র চারটি ক্রিকেট মাঠের মধ্যে তিনটি মাঠই আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা হলো। বিকেএসপি’র ক্রিকেট মাঠটি আধুনিকায়নে খরচ হয়েছে প্রায় ৪ কোটি টাকা ও সিন্থেটিক টার্ফ স্থাপনে খরচ প্রায় ১০ কোটি টাকা। সংশ্লিষ্ট কোচদের মতে মাঠ দুটি সংযোজন হওয়ার…

Read More

নানা আয়োজনে জাবিতে সেলিম আল দীনকে স্মরণ

ডেস্ক রিপোর্ট: আজ ১৪ জানুয়ারি বিশিষ্ট নাট্যাচার্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক অধ্যাপক সেলিম আল দীনের ৯ম প্রয়াণ দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার। সবগুলো কর্মসূচি সেলিম আল দীনের সদ্যপ্রয়াত সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসাকে উৎসর্গ করা হয়েছে। গত ১০ জানুয়ারি পরপারে পাড়ি জমান তিনি। দিনের শুরুতে সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে একটি স্মরণযাত্রা বের করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। স্মরণযাত্রাটি কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিস্থলে এসে শেষ হয়। এরপর প্রথমে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে…

Read More

সরকারের তিন বছর পূর্তিতে জবি ছাত্রলীগের আনন্দ মিছিল

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে সাভারে আনন্দ র‌্যালি করেছে ছাত্রলীগ। শনিবার দুপুরে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়েছে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। আনন্দ র‌্যালিতে এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়া প্রত্যেকটি ঘরে ঘরে পৌছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীদের আহবান জানান। এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি অমিত দত্ত, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ তাজুলসহ আরো অনেকে।       মিতু/বিবি নিউজ/১১৩৮

Read More

আটিগ্রামে ১৫ দিন ব্যাপী ঐতিহ্যবাহী মা বুড়ি মেলা শুরু

ডেস্ক রিপোর্ট:  শনিবার  ১৪ জানুয়ারী থেকে পৌষ সংক্রান্ত উপলক্ষ্যে শুরু হচ্ছে সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী মা বুড়ির মেলা। এই উপলক্ষ্যে রাজধানী ঢাকার অদূরে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রামে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা বুড়ির (বনদূর্গা) মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলা উপলক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ, বলাকা সংসদ ও মেলা কমিটি যৌথ ভাবে ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে। এ কর্মসূচীর মধ্যে উদ্বোধনী সভা ছাড়াও রয়েছে ১৫ দিন ব্যাপী পৌষ মেলা, আলোচনাসভা ,সার্কাস ,পুতুল নাচ, জারী, সারী, বাউল গানসহ বহু বিনোদন অনুষ্ঠান। পন্ডিতদের মতে হিন্দুদের এই ধর্মীয়…

Read More

নানা আয়োজনে পালিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস

ডেস্ক রিপোর্ট : ৪৬ তম দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষেদের সামনে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক ড.ফারজানা ইসলাম। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় র‌্যালিটি পুরো বিশ্ববিদ্যালয় ঘুড়ে উন্মক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ গ্রহন করেন। উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক সৌন্দের্যের লীলাভূমি ও শীতের অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে সুখ্যাতি অর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের সাতশ’ একরের সবুজ ক্যাম্পাস। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আরো রয়েছে সকাল এগারোটায়…

Read More