বিবি নিউজ , বান্দরবান, ১১ সেপ্টেম্বর : বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পাঁচজন রোহিঙ্গা নিহত ও তিনজন আহত হয়েছেন। রবিবার ও শনিবার রাতে এ সব মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। বান্দরবানের ঘুনধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, রবিবার বান্দরবানের তুমব্রু সীমান্তে কাটাতারের বেড়ার কাছে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আবুল খায়েরের ছেলে মো. হাসান (২৭) গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার পা উড়ে গেছে। এ ছাড়া রবিবার দুপুরে বান্দরবানের রেজু আমতলি সীমান্তের মাঝখানে দ্বিতীয় মাইন বিস্ফোরণে সলিমুল্লাহ (২৮) নামে এক রোহিঙ্গা নিহত ও নুরুল আমিন নামে অপর একজন আহত হন। এর আগে শনিবার রাত…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ইঞ্জিনসহ ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের ৪ বগী লাইনচ্যুত : ৪সদস্যের তদন্ত কমিটি গঠন
বিবিনিউজ , ব্রাহ্মণবাড়িয়া, ১১ সেপ্টেম্বর : ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় পুনিয়াউট এলাকায় তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার ভোর পৌনে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে ভোর পৌণে ৪টায় ছেড়ে যাওয়ার পর পুনিয়াউট রেলক্রসিংয়ের সামনে বিকট শব্দে ইঞ্জিন ও ৪টি বগি লাইনচ্যুত হয়। পরে অন্য একটি ইঞ্জিন সংযুক্ত করে দুর্ঘটনা কবলিত ইঞ্জিনসহ বগি রেখে বাকি বগিগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তূর্ণা। তবে বিকল্প লাইন…
Read Moreশরীয়তপুরের নদী ভাঙ্গনে নোঙ্গর করা ৩টি লঞ্চ তলিয়ে নিখোঁজ ১৫
বিবিনিউজ, শরীয়তপুর, ১১ সেপ্টেম্বর, জেলার নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চ ঘাট এলাকায় পদ্মার নদীনের ভাঙ্গনের কবলে পড়ে নোঙ্গরকরা ৩টি লঞ্চ নদীতে তলিয়ে গেছে ও ভেসে গেছে ২টি লঞ্চ। লঞ্চে থাকা ১ জন নবজাতক, দুই নারী যাত্রী ও লঞ্চ কর্মচারী সহ অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ১২ জন লঞ্চ কর্মচারী সহ ১৫ জনের পরিচয় জানিয়েছে পুলিশ। তবে স্থানীয়দের মতে আরও নিখোঁজের আশংকা রয়েছে। উদ্ধার কাজ সঠিকভাবে পরিচালনা করতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান কমডর মোজেোম্মল হক বেলা ১ টায় ঘটনাস্থলে পৌছে তদারকি করছেন। সোমবার ভোর সাড়ে ৫টায় নড়িয়ার ওয়াপদা লঞ্চঘাটে নোঙর করা…
Read Moreসাটুরিয়ায় ভুল অপারেশনে প্রসুতির মৃত্যু : লাশের দাম ১ লাখ ১০ হাজার টাকা
স্টাফ রিপোর্টার, বিবি নিউজ সার্ভিস : ভুল অপারেশনে প্রসুতি মৃত্যুর পর তা ১ লাখ ১০ হাজার টাকায় দফা-রফা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে সাটুরিয়া ডায়গনষ্টিক সেন্টার এন্ড নার্সিং হোমে। গোপনে মামলা থেকে বাঁচতে নিহতের আত্বীয়-স্বজনদের মাধ্যমে এ আপোষ করা হয়েছে বলে সূত্র জানায়। নিহত প্রসুতি আইরিনের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা রোডের ইউপি ভবন সংলগ্ন পাড়ায়। জানাগেছে, গত বুধবার সাটুরিয়া ডায়গনষ্টিক সেন্টার ও নার্সিং হোমে সন্তান প্রসবের জন্য আইরিন নামে এক গৃহবধুর অপারেশন শুরু হয়। ভুল অপারেশনের কারনে প্রায় দেড় ঘন্টা আইরিনের শরীর থেকে রক্ত ঝড়তে থাকে। এ সময়…
Read Moreনাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থা
বিবি নিউজ , ৮ সেপ্টেম্ব : শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের নাব্য সংকটের ফেরি চলাচলে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। শুক্রবার অল্প পানিতে কমসংখ্যক যান নিয়ে ওজন কমিয়ে চলাচল করছে ছোট আকারের ৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের চেষ্টা চলছে। বিআইডব্লিউটিএ ইতোমধ্যে ভারী যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে নির্দেশনা দিয়েছে। শিমুলিয়ায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় থাকলেও কাঁঠালবাড়ি ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের চাপ ক্রমেই বাড়ছে। কাঁঠালবাড়ি ঘাটে পারাপারের এখন অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যান। ঘাটমুখী গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে। ঘাটের অস্বাভাবিক অবস্থা এড়াতেই এ ব্যবস্থা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ছোট আকারের এবং জরুরি যানগুলোকে যেতে দেওয়া…
Read Moreবাংলাদেশ বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটিকে বিভিন্ন মহলের অভিনন্দন
আঃ খালেক মন্ডল, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি : বাংলাদেশ বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রেীয় কার্য-নির্বাহী পরিষদ/ স্থায়ী কমিটির নব-নির্বাচিত সভাপতি/সম্পাদকসহ সকল সদস্যকে বিভিন্ন মহলের অভিনন্দন জানিয়েছেন। গতকাল ঢাকা ৭৮,মতিঝিল বা/এ (৫ম তলায়) বাংলাদেশ বেসরকারী প্রথামিক শিক্ষক সমিতির কেন্দ্রেীয় কার্য নির্বাহী পরিষদ/ স্থায়ী কমিটির গঠিত মোঃ মামুসুর রশিদ খোকন, সভাপতি, মোঃ কামাল হোসেন, মহাসচিব, আ,স,ম জাফর ইকবাল, হারুল অর রশিদ, ফিরোজ উদ্দিন, বদরুল আমিন সরকার, মিজানুর রহমান, মোছাঃ শাহানাজ পারভীন, সালেহ উদ্দিন, রাজু আহম্মেদ, সুমন কুমার চাকী, বকতিয়ার রহমান, শাহজাহান আলী সাজু, লীলা রানী দাস, ও আশারাবুল আলম সদস্য নির্বাচিত হওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ…
Read Moreসুন্দরগঞ্জে মটরসাইকেল চাপায় আহত ব্যক্তি মারা গেছেন
আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে : গাইবান্ধার সুন্দরগঞ্জে মটরসাইকেল চাপায় আহত তমছের আলী চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ( রমেক) হাসপাতালে মারা গেছেন। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উপজেলাটির বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ আদর্শ পাড়াস্থ মরহুম তমছের আলীর লাশ তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর ৬ দিন আগে বামনডাঙ্গার শিবমারী মোড়স্থ বন্ধু মটরর্সের শো-রুমে বিক্রির জন্য ৫ টি মটরসাইকেল চালিয়ে আসার সময় বামনডাঙ্গা বন্দরেই তমছেরকে মটরসাইকেল চাপা দেয় বন্ধু মটর্সের কর্মচারীরা। এতে গুরুতর আহত হয়ে তিনি রমেক হাসপাতালে চিকাৎসাধীন অবস্থায় মারা যান।পৃথক পৃথকভাবে কথা হলে বন্ধু মটর্সের স্বত্বাধিকারী আব্দুল জব্বার…
Read Moreসাভারে অনুষ্ঠিত হলো প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭
ডেস্ক রিপোর্ট : শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো এই স্লোগানকে সামনে ধারণ করে প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে সাভারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান। র্যালিতে এসময় সাভার উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কয়েক’শ শিক্ষার্থী অংশ গ্রহন করেন। র্যালি শেষে উপজেলার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা…
Read Moreআশুলিয়া বাস উল্টে নিহত ১, আহত ২৫
ডেস্ক রিপোর্ট : সাভারের আশুলিয়ার পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসি পরিবহনের অপর একটি বাসের সাথে ধাক্কা লেগে মহাসড়কের উপর উল্টে গিয়ে এক নারী নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজারমিল নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, গাজীপুর থেকে আশুলিয়ার নবীনগরগামী পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজারমিল নামক এলাকায় পৌছালে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লাগে। এসময় পলাশ পরিবহনের বাসটি মহাসড়কের উপর উল্টে যায়। এতে…
Read Moreআজ গলফ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে আজ পুরুস্কার বিতরণ
ডেস্ক রিপোর্ট : সাভার গলফ ক্লাবে মার্ক ডিজাইনার পেশাদার গলফ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে আজ পুরুস্কার বিতরণ করা হবে। বিকেলে গলফ ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফার দের মাঝে পুরুস্কার বিতরণ করবেন সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের (জিওসি) মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান পিএসসি। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান। ২২ জানুয়ারী থেকে শুরু হয়ে চার দিন ব্যাপি এ প্রতিযোগীতা চলে। চার রাউন্ডের এ প্রতিযোগীতায় ৭১ জন পেশাদার ও ৭ জন এ্যামেচারসহ মোট ৭৮ জন গলফার অংশ গ্রহন করেন। দুই রাউন্ড…
Read More