মাজারে ২ নারীকে গলা কেটে হত্যা

বিবি নিউজ  ,মুন্সীগঞ্জ, ১৩ সেপ্টেম্বর :  মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালির ভিটিশিল মন্দির এলাকার বারেক ল্যাংটার মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে মাজারে খাদেম এসে গলা কাটা অবস্থায় দুই নারীকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধারে কাজ করছে পুলিশ। নিহতরা হলেন- আমেনা বেগম(৬০) এবং তাইজুন খাতুন(৪৮)। মাজারের খাদেম ম. মাসুদ খান জানান, রাতে আমেনা বেগম(৬০) এবং তাইজুন খাতুন(৪৮) মাজারের ভিতর থাকে। সকাল এসে মাজারে ভিতরে তাদের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। মধ্যরাতে এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি। মুন্সীগঞ্জ সদর থানার…

Read More

গণধর্ষণের পর কিশোরীর লাশ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিবি নিউজ , নেত্রকোনা, ১৩ সেপ্টেম্বর :  নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের কিশোরী পান্না আক্তারকে গণধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচণার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন মামলার প্রধান আসামি মামুন আকন্দ ও জেলা ছাত্রলীগের কৃষিবিষয়ক উপসম্পাদক কৌশিক সরকার অপু। বিভিন্ন সামাজিক সংগঠনের বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন ও আন্দোলনের চাপে ঘটনার সাতদিন পর অবশেষে রবিবার নেত্রকোনা মডেল থানায় মামলা করতে পারেন তার মা। মামলার দুদিন পর পুলিশ সোমবার গভীর রাতে প্রধান আসামি মামুন আকন্দকে জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে বোন লিজার বাড়ি থেকে গ্রেপ্তার করে। অপর আসামি কৌশিক সরকার…

Read More

নাফ নদীতে নৌকাডুবি, ৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

বিবি নিউজ  ,কক্সবাজার, ১৩ সেপ্টেম্বর : মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতার ঘটনায় বাংলাদেশে পালিয়ে আসার পথে নাফ নদে ফের নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়। বুধবার সকালে টেকনাফের শাহপরী দ্বীপ থেকে চার শিশু ও নাজিরপাড়া থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। শাহপরী দ্বীপের ইউপি সদস্য আব্দুল হক জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে যায়। আজ বুধবার সকালে চার শিশু ও দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া আরেফা বেগম জানান,…

Read More

শাহজালালে স্বর্ণমুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

বিবি নিউজ , ঢাকা, ১৩ সেপ্টেম্ব  :   ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ভারতীয় নাগরিককে ২৫০ পিস স্বর্ণমুদ্রাসহ আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ। যাত্রীর নাম রমজান আলী (৪৭)। সে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বেরাকপুরের বাসিন্দা। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল আজ দুপুরে তাকে আটক করে। আটক ব্যক্তি আবুধাবি-চ্ট্টগ্রাম-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট বিজি০২৮ যোগে চট্টগ্রাম থেকে আসছিল।আটক স্বর্ণমুদ্রার ওজন ১.৬৬৩ কেজি। আটক স্বর্ণের মূল্য প্রায় ৮৩লক্ষ ১৫ হাজার টাকা। ওই যাত্রী অভ্যন্তরীণ যাত্রী হিসাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে বিমানে আরোহন করে কেডস এর ভিতর…

Read More

স্থলমাইন বিস্ফোরণে ফের ২ রোহিঙ্গা নিহত

বিবি নিউজ ,বান্দরবান, ১২ সেপ্টেম্বর : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালার বড়ছনখোলা ও আশারতলির চারটি পয়েন্টে পৃথক দুটি স্থলমাইন বিস্ফোরিত হয়ে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। সোমবার রাতে মায়ানমার সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে এ সব ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- মায়নমারের টাইরঢেবা এলাকার রোহিঙ্গা কৃষক ছৈয়দ আহমদ (৫৫) এবং পেংছড়ি গ্রামের বাসিন্দা মোক্তার আহমদ (৪৫)। এদিকে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে সোমবার সন্ধ্যার পর থেকে একের পর পর মাইন বিস্ফোরণে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১১টায় রোহিঙ্গাদের কয়েকজন নিজেদের ফেলে আসা ৩টি মহিষ নিয়ে বাংলাদেশ সীমান্তের ৪৪নং পিলারের কাছাকাছি নো-ম্যান্স ল্যান্ডে…

Read More

চট্টগ্রামে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

বিবি নিউজ  , চট্টগ্রাম, ১২ সেপ্টেম্বর : চট্টগ্রামের রাউজানে অভিযান পরিচালনা করে জেলা ছাত্রলীগ নেতাসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন রাউজান থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনি বাজারের উত্তর দিকে সিরাজ মার্কেট নামে পরিচিত রুহুল আমিনের তিনতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ ফয়েল পেপারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কদলপুর ইউনিয়নের মৃত শফিউল আলমের পুত্র, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মো. সেলিম উদ্দিন (২৭), ঊনসত্তরপাড়া গ্রামের মোহাম্মদ রুহুল আমিনের পুত্র মোহাম্মদ কফিল উদ্দিন (২৮) ও নোয়াপাড়া ইউনিয়নের হাজী…

Read More

শাহজালালে প্রায় সোয়া দুই কেজি স্বর্ণসহ এক যাত্রী আটক

বিবি নিউজ  , ঢাকা, ১২ সেপ্টেম্ব : হযরত শাহজালাল আন্তর্জাাতিক বিমানবন্দর থেকে এক যাত্রীর কাছ থেকে প্রায় সোয়া দুই কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রোববার মধ্যরাতে মালয়েশিয়া থেকে আসা ওই যাত্রী ২১ টি স্বর্ণেরপাত নিয়ে আসে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত ২১ টি স্বর্ণপাতের ওজন দুই কেজি ২২৮গ্রাম। এসব স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। আটককৃত যাত্রীর নাম জিন্নাত মাহমুদ শামীম (৪১)।তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। বাবার নাম আব্দুল খালেক বেপারি। ড.…

Read More

ঢাকা ও চট্টগ্রামগামী নৈশকোচ থেকে ৭২ রোহিঙ্গা আটক

বিবিনিউজ  ,কক্সবাজার, ১১ সেপ্টেম্বর : কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকা ও চট্টগ্রামগামী নৈশকোচ থেকে ৭২ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। রবিবার রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি নৈশকোচে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন জানান, আটক রোহিঙ্গারা বাংলাদেশে এসে কৌশলে ঢাকা ও চট্টগ্রামে চলে যাচ্ছিল। কক্সবাজারের লিংক রোড এলাকায় নৈশকোচে তল্লাশি করে ৭২ রোহিঙ্গাকে আটক করা হয়। আটক রোহিঙ্গাদের কুতুপালংয়ে নির্ধারিত শরণার্থী শিবিরে পৌঁছে দেয়া হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ২৫ আগস্ট দেশটির পুলিশের ওপর রোহিঙ্গাদের চালানো হামলার প্রতিক্রিয়ায় রাখাইনে সেনা অভিযান শুরু…

Read More

ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

বিবিনিউজ , ময়মনসিংহ, ১১ সেপ্টেম্বর :  ময়মনসিংহের ত্রিশালে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে তিনি ডাকাত সদস্য বলে জানিয়েছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানিয়েছেন, সোমবার ভোরে মহাসড়কে ডাকাতি করছিল একদল ডাকাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত সদস্য ঘটনাস্থলেই নিহত হন। বাকিরা পালিয়ে যান। নিহত ডাকাত সদস্য শম্ভুগঞ্জে দু’জনকে হত্যা করে ১০টি গরু…

Read More

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করলেন ছাত্রলীগ নেতা

বিবিনিউজ  , গাজীপুর, ১১ সেপ্টেম্বর , গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর এরশাদনগর এলাকার ছাত্রলীগ নেতা তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতা মাসুদকে (২৬) আটক করেছে টঙ্গী থানার পুলিশ। সোমবার ভোরে এরশাদনগর এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। মাসুদ সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক। এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, এরশাদনগর এলাকার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদকে এরশাদনগর এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়েছে। এ…

Read More