বিবি নিউজ , ঝালকাঠি, ১৬ সেপ্টেম্বর : জেলায় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে। ইতোমধ্যে প্রতিমা তৈরীর পর শিল্পীদের নিপুন হাতের ছোঁয়ায় মৃম্ময়ী প্রতিমা ধীরে ধীরে চিন্ময়ী মাতৃ রূপ ধারণ করছে। আয়োজকরাও ব্যস্ত পূজা আয়োজনের কাজে। তারা জানান, এবছর ঝালকাঠি সদর উপজেলায় ৭২ টি, কাঠালিয়ায় ৫৭ টি, রাজাপুর উপজেলায় ২০টি ও নলছিটিতে ২১টিসহ জেলায় মোট ১৭০টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিমা শিল্পী উত্তম পাল জানান, এ বছর কাজের চাপ যথেষ্ট বেশি। ফলে আয় বাড়বে এমনটাই আশা করছেন তারা। তবে যেভাবে জিনিস পত্রে দাম বেড়েছে মজুরি সেভাবে বাড়েনি। জেলা…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সাভারে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম
ঢাকা, ১৬ সেপ্টেম্বর : ঢাকার অদূরে সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইলা আক্তার (১৪) নামের এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে কয়েকজন বখাটে। শুক্রবার দিবাগত গভীর রাতে সাভারের ব্যাংক কলোলি এলাকার আহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ বখাটে আমিনুলকে আটক করে। আহত ইলা আক্তার সাভারের সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আজ শনিবার সকালে সাভার মডেল থানার একটি মামলা দায়ের করা হয়েছে। ইলা ওই এলাকার শিপন রহমানের মেয়ে এবং মর্ডান কিন্ডার গার্ডেন স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। বারবার প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ায় একই এলাকার বখাটে আমিনুল ইসলাম (২০) ও…
Read Moreসাতক্ষীরায় পুলিশি নির্যাতনে মাদ্রাসা সুপারের মৃত্যুর অভিযোগ
বিবি নিউজ , সাতক্ষীরা, ১৬ সেপ্টেম্বর : সাতক্ষীরায় পুলিশি নির্যাতনে এক দাখিল মাদ্রাসা সুপারের মৃত্যু হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। শনিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার মৃত্যুর খবর নিশ্চত করেন। সূত্র জানায় নিহত মাদ্রাসা সুপার মাওলানা সাইদুর রহমান (৫০) সাতক্ষীরা সদরের কাথনডা গ্রামের মৃত্যু জিল্লার রহমানের ছেলে। তিনি কলারোয়া হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার ছিলেন। নিহতের স্ত্রী ময়না বেগম জানান, বৃহষ্পতিবার রাত দেড়টার দিকে পুলিশের তিনজন সদস্য তাদের বাড়িতে এসে তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়। তার স্বামীর বিরুদ্ধে কোন মামলা ছিলো না। তাহলে কেন গ্রফতার…
Read Moreবাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
বিবি নিউজ , বাগেরহাট, ১৬ সেপ্টেম্বর : শনিবার সকালে বাগেরহাটের ফটিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১৮জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে হতাহত পরিচয় জানাতে পারেনি ফটিরহাট থানা পুলিশ। বিস্তারিত আসছে…… দিয়া ইসলাম / বিবি নিউজ / ৮৪
Read Moreটেকনাফে ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার
বিবি নিউজ , কক্সবাজার, ১৪ সেপ্টেম্বর : টেকনাফের নাফনদী থেকে ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নাফ নদের সাবরাং ঝিনাপাড়া ও শাহপরীর দ্বীপ পয়েন্ট থেকে এসব লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে শাহপরীরদ্বীপ মাঝের পাড়া পয়েন্টে মা ও শিশু এবং টেকনাফে সাবরাং ঝিনাপাড়া পাড়া পয়েন্টে ১ জন পুরুষ ও ১ শিশুর লাশ। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় শাহপরীরদ্বীপ মোহনায় রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে ৩ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন রোহিঙ্গা নারী ও শিশু। বিজিবির নয়াপাড়া বিওপির কোম্পানি কমান্ডার আব্দুর রাজ্জাক বলেছেন, তার…
Read Moreনোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বিবি নিউজ , নোয়াখালী, ১৪ সেপ্টেম্বর : নোয়াখালীর সেনবাগ উপজেলার তিনপুকুরিয়া নামক স্থানে ২টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। আহতদেরকে সেনবাগ স্বাস্থ কমপ্লেক্স ও নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনবাগ থানার ওসি হারুন-উর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লক্ষ্মীপুর থেকে একটি যাত্রীবাহী বাস চিটাগাং যাওয়ার পথে এবং চট্টগ্রাম থেকে আরেকটি যাত্রীবাহী বাস নোয়াখালী আসার পথে সেনবাগের তিন পুকুরিয়া স্থানে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন নিহত পরে আরও…
Read Moreসীমান্তে মিয়ানমারের ৪ গুপ্তচর আটক
বিবি নিউজ ,কক্সবাজার, ১৪ সেপ্টেম্বর : বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মিয়ানমার সেনাবাহিনীর ৪ গুপ্তচরকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার ১৩ সেপ্টেম্বর বিকালে উপজেলা সদর সংলগ্ন ফুলতলি ঢেঁকুবুনিয়া ৪৮নং পিলারের এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই রোহিঙ্গ্যা নাগরিক। নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সুত্র জানায়, বাংলাদেশের অভ্যন্তরে আশ্রিত রোহিঙ্গ্যা শরণার্থীদের সাথে মিশে তারা মিয়ানমার সেনাবাহিনীর কাছে গুরুত্বপূর্ণ তথ্যাদি পাঠানোর কাজে নিয়োজিত ছিল। আটককৃতরা হচ্ছে, আনোয়ার হোসেন (৪০), জাফর আলম (৪৫), আজমল হোসেন (৩৮) এবং কালু মিয়া (৫৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের মংডু শহরের ফকিরাবাজার আমতলি গ্রামের বাসিন্দা বলে…
Read Moreরাজধানীতে হাসপাতালে কর্মচারীর ঝুলন্ত লাশ
বিবি নিউজ , ঢাকা, ১৪ সেপ্টেম্বর : রাজধানী মুগদার একটি বেসরকারি হাসপাতাল থেকে ডিলন রোজারিও (২১) নামের এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালের দিকে মুগদার সুরাইয়া হাসপাতালের ২য় তলা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। জানা গেছে, সবুজবাগ দক্ষিণ বাসাবো এলাকায় থাকতেন ডিলন। গত ৩ মাস যাবত সুরাইয়া হাসপাতালে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করছিলেন তিনি। ডিলন বাগেরহাট জেলার মংলা উপজেলার কালাইনগর গ্রামের লরেঞ্জ রোজারিওর ছেলে। বুধবার ১৩ সেপ্টেম্বর বিকালে হাসপাতালের ২য় তলার ড্রেসিং রুমে…
Read Moreসাভারে হানেটি চায়ের কদর
বিবি নিউজ , এ কে আজাদ, সাভার থেকে: সাভারে সাবরেজিস্ট্রি অফিসের পাশেই পাওয়া যায় হানেটি রং চা। এ রং চা সাভারে বিভিন্ন জায়গায় নামটি ছড়িয়ে যাচ্ছে। এ সাবরেজিস্ট্রি অফিসের পাশে চায়ের দোকানের মালিক পল্টু সাহা বলেন ২২ বছর ধরে চায়ের দোকান করছি। বর্তমানে ১ বছর ধরে মধু চা বিক্রি করে আসছেন সুনামের সহিত। বিশেষ ভাবে বিভিন্ন স্থান থেকে লোকজন একবার খেলে বার বার খায় বলে তিনি জানান। মধু চা বিক্রি হয় ১০ টাকা থেকে ৫০ টা পর্যন্ত । মধু চায়ের পাশাপাশি রয়েছে গ্রীন টি, কালো জিরা চা, জিরা চা, যষ্ঠী…
Read Moreকুড়িগ্রামের রাজারহাটে ৭ লাখ বৃক্ষরোপণ
কুড়িগ্রাম, ১৩ সেপ্টেম্ব : জেলার রাজারহাটে দুই ঘন্টার মধ্যে একই সাথে ৭ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৭ ইউনিয়নে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বুধবার সকাল ১০টায় রাজারহাট হেলিপ্যাড মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার…
Read More