পাবনা, ২০ সেপ্টেম্বর : পাবনার আটঘরিয়ায় আবু দাউদ (৪৫) নামের এক ইউপি ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। তিনি সাবেক ইউপি সদস্য ছিলেন। মঙ্গলবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দাউদ উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত লতিফ মুন্সীর ছেলে। তিনি ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও একই ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন। আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার সময় দাউদ শিবপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিবপুর গ্রামের ব্রিজের কাছে পৌঁছামাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা দূর্বৃত্তরা তাকে এলোপাথাড়ীভাবে কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে এলাকাবাসী…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
চালের দাম কমানোর আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা
ঢাকা, ২০ সেপ্টেম্বর : সরকার চাল আমদানি সংক্রান্ত কয়েকটি সমস্যা সমাধান করবে। ফলে কাল থেকে চালের দাম কমানো হবে বলে ব্যবসায়ীরা আশ্বাস দিয়েছেন। কয়েকজন মন্ত্রীর সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে ব্যবসায়ীরা সাংবাদিকদের জানান, সরকারের সঙ্গে তাদের ফলপ্রসু আলোচনা হয়েছে। ফলে কাল থেকে চালের দাম কমা শুরু হবে। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং খাদ্য মন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে তারা এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, প্রতিবন্ধকতা দূরীকরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, চাল আমদানি ও পরিবহনে আগামী তিন মাস পাটের বস্তার…
Read Moreলক্ষ্মীপুরের মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ
লক্ষ্মীপুর, ২০ সেপ্টেম্বর : দেরিতে হলেও মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। গত একমাস ধরে জেলেদের জালে ইলিশ মাছ ধরা পড়ায় আনন্দ বইছে জেলে পাড়ায়। বৃষ্টিপাতের ফলে নদীর বৃদ্ধি পাওয়ায় বঙ্গোপসাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠে আসছে মেঘনা নদীতে। আর এসব ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। জেলেরা এখন আর অলস সময় কাটায় না। নৌকা নিয়ে অনুকূল আবহাওয়ার মেঘনায় মাছ ধরছে। দীর্ঘদিন পর ইলিশ কেনা-বেচায় ফের জমজমাট হয়ে উঠেছে নদীর তীরের মাছের আড়ৎ গুলো। মাছ ঘাটে প্রতিদিন লেনদেন হচ্ছে কোটি কোটি টাকা। কমলনগর উপজেলার মতির হাট জেলার…
Read Moreটেকনাফ থেকে বান্দরবান পর্যন্ত সীমান্তে মোবাইল নেটওর্য়াক বন্ধ
কক্সরাজার, ১৯ সেপ্টেম্বর : নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় রোহিঙ্গা অধ্যুষিত মিয়ানমার সীমান্ত এলাকার সব মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের নেটওর্য়াক বন্ধ করে দেয়া হয়েছে। জাতীয় স্বার্থ দেশের সার্বভৌমত্বের প্রশ্নে হুমকি হয়ে দাঁড়ানোর প্রেক্ষিতে মোবাইল সেবাদানকারী টাওয়ার কানেকশন বন্ধ করে দেয়া হয়েছে বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। উখিয়া উপজেলার কুতুপালংস্থ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাংলালিংকের টাওয়ার বন্ধ করার কাজ করার সময় বাংলালিংকের কারিগরি টিমের সদস্য আবু বকর সিদ্দিক স্বপন বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা টেকনাফ থেকে উখিয়া, বান্দরবান পর্যন্ত সীমান্ত এলাকার সব টাওয়ারের সংযোগ বন্ধ করে দিয়েছি। ওই এলাকার বাসিন্দারা বাংলালিংকের সেবা পাবেন…
Read Moreইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পোশাকশ্রমিকের
ঢাকা, ১৮ সেপ্টেম্বর : রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার আশুলিয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক নারী পোশাকশ্রমিক। গতকাল রেবিবার রাতে আশুলিয়া থানায় ইয়ারপুরের ইউপি সদস্য আবু তাহের মৃধার বিরুদ্ধে অভিযোগটি করেন ওই নারী পোশাকশ্রমিক। অভিযোগে ওই নারী শ্রমিক উল্লেখ করেন, আশুলিয়ার ইয়ারপুরের ইউপি সদস্য আবু তাহের মৃধার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। পাঁচ মাস আগে তিনি মৃধার বাড়ি থেকে অন্য ভাড়া বাসায় যান। এর কয়েক দিন পর থেকে ইউপি সদস্য তাঁকে নানা কুপ্রস্তাব দিতে থাকেন। পরে গত শনিবার…
Read Moreসৈয়দপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩
বিবি নিউজ , নীলফামারী, ১৮ সেপ্টেম্বর : জেলার সৈয়দপুর উপজেলায় বাইপাস সড়কের মতির বাজার এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোরে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ট্রাক চালক লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দোয়ানী গ্রামের নেথরা মামুদের ছেলে দুলাল হোসেন (৫০) এবং তার সহকারী নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের আব্দুল হালিমের ছেলে আতিকুর রহমান (২১)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। সৈয়দপুর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, আজ ভোরে মতির বাজার এলাকায় সড়কের ধারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ট্রাককে অপর একটি পাথর বোঝাই সচল ট্রাক ধাক্কা দেয়। এসময় দাঁড়িয়ে থাকা…
Read Moreচাঁদপুর জেলায় ১৯০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
চাঁদপুর, ১৭ সেপ্টেম্বর : জেলায় এবার ১৯০টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শুরু হতে আর বাকি ৮ দিন। পূজাকে কেন্দ্র করে প্রতিটি পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। মন্ডপগুলোতে প্রতিমা তৈরির মৃতশিল্পীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে প্রতিমা তৈরির প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। মন্দিরগুলোতে সাজসজ্জার কাজ ও চলছে। শহরের নতুন বাজার গোপাল জিউর আখড়া, কালিবাড়ী মন্দির, পুরাণ বাজার হরিসভা মন্দিরে এ চিত্র দেখা গেছে। আগামী ২৬ সেপ্টেম্বর শ্রী দুর্গাদেবীর বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। ৩০…
Read Moreসমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত
বিবি নিউজ , ঢাকা, ১৭ সেপ্টেম্বর : উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক সতর্কবার্তায় এ কথা বলা হয়। এছাড়া শনিবার আবহাওয়ার এক পূর্বাভাসে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি পাত হতে পারে বলে উল্লেখ করা হয়। সর্বশেষ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এতে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায়…
Read Moreমিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
বিবি নিউজ , ঢাকা, ১৭ সেপ্টেম্বর : রাজধানীর মিরপুর শাহ আলী নবাবেরবাগ বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল নওগাঁ জেলার মান্দা উপজেলার আহসান হাবীবের ছেলে। পরিবারের সঙ্গে তিনি শাহ আলী নবাবেরবাগ এলাকায় থাকতেন। নিহত শাকিলের বাবা আহসান হাবীব জানান, শাকিল বাসাতেই থাকে। তেমন কোনো কাজ করে না। শনিবার রাত ৮টার দিকে বেড়িবাঁধ সড়কে মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনা পড়ে আহত হয়। পথচারীরা তাঁকে উদ্ধার করে মিরপুরের সেলিনা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত…
Read Moreসাভারে দুটি ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচী উদ্বোধন
সাভার উপজেলার দুটি ইউনিয়নে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচী উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচীর উদ্বোধন করেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় বনগাঁও এলাকার প্রায় ৮ শতাধিক নতুন ভোটার নিবন্ধন করেন এছাড়া আমিনবাজার ইউনিয়নে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচী উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন। এসময় আমিনবাজারে প্রায় ৬ শতাধিক নতুন ভোটার নিবন্ধন করেন। এবিষয়ে সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা জানান নতুন করে এ ভোটার তালিকা হালনাগাদ আজ থেকে শুরু হয়ে চলবে আগামী ১৩ অক্টবর…
Read More