ভিপি সাইফুলের মুক্তির দাবিতে বগুড়ায় হরতাল চলছে

বগুড়া, ২৩ সেপ্টেম্বর : ভিপি সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শনিবার সকাল থেকে বগুড়ায় আধা বেলা হরতাল চলছে। শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন এই হরতালের ডাক দেন। এদিকে ভিপি সাইফুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে নয়দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার জেলা বিএনপির বিক্ষোভ, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় অর্ধদিবস হরতাল, রবিবার মানববন্ধন, সোমবার শহর যুবদল, মঙ্গলবার স্বেচ্ছাসেবকদল, বুধবার ছাত্রদল, বৃহস্পতিবার শ্রমিকদল, শুক্রবার মহিলা দল, শনিবার জেলার প্রত্যেক উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এ সময়ের…

Read More

জঙ্গি অর্থায়নের অভিযোগে ১১ গ্রেফতার

ঢাকা, ২৩ সেপ্টেম্বর : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা আজ ভোরে রাজধানীর রূপনগর এলাকা থেকে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জঙ্গি অর্থায়নের অভিযোগে রাজধানীর রূপনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।     দিয়া ইসলা / বিবি নিউজ /২০৭

Read More

সিলেটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

সিলেট, ২১ সেপ্টেম্বর: সিলেটে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতরা হলেন, ছাতক উপজেলার ঝামক গ্রামের জুনাব আলীর পুত্র আবদুল হক (৩৫) ও জাউয়া লক্ষমসোম এলাকার বাসিন্দা আবদুল করিম (৬০)। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মলেন্দু দেব বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে ছাতক উপজেলার জাতুয়াবাজার এলাকায় সুনামগঞ্জগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা নির্মাণ শ্রমিক আবদুল হক ও আবদুল করিম ঘটনাস্থলে নিহত হন। আহত সুফিয়ান মিয়া (৪৫), সালেহ…

Read More

মাগুরায় বিদ্যুৎ স্পৃষ্টে ২ বন্ধুর মৃত্যু

বিবি নিউজ ,মাগুরা, ২১ সেপ্টেম্বর : সদর উপজেলার সাইত্রিশ লাউতড়া গ্রামে  বুধবার সকালে মুরগির ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’বন্ধু মারা গেছে। মৃতরা সাইত্রিশ লাউতড়া গ্রামের লুৎফর কাজীর ছেলে টিটুল কাজী (৩০) ও পাশ্ববর্তী আলাইপুর গ্রামের নিজাম মোল্লার ছেলে হাসান মোল্লা (৩০)। সদর থানার এসআই রবিউল ইলাম জানান, সকাল সাড়ে ৯ টার দিকে টিটু কাজী বাড়ির পাশে নিজ মুরগির ফার্মে কাজ করার সময় বৈদ্যুতিক তারে পেঁচিয়ে যান। এ সময় সেখানে উপস্থিত তার বন্ধু হাসান মোল্লা তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা দু’জনকেই উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে…

Read More

নাটোরে ওএমএস কর্মসূচিতে প্রতিদিন ৫ হাজার ২শ’ মানুষ চাল পাচ্ছেন

নাটোর, ২১ সেপ্টেম্বর : খাদ্য শস্যের বাজার মূল্যের উর্ধ্বগতির প্রবনতা রোধ, নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা প্রদান এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে নাটোরে প্রতিদিন পাঁচ হাজার ২০০ মানুষের মাঝে ৩০ টাকা কেজি দরে মাথপিছু ৫ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে। জেলা শহর, উপজেলা ও উপজেলা সদর বহির্ভূত পৌর এলাকায় ওএমএস কর্মসূচীর এই কার্যক্রম পরিচালনায় সরকার প্রতিদিন ভর্তুকি প্রদান করছে প্রায় পৌনে তি নলাখ টাকা। জেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, গত সোমবার থেকে জেলা শহরে ১৫জন ডিলারের মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিদিন পাঁচটি বিক্রয় কেন্দ্রে এক টন করে চাল বিক্রি…

Read More

গ্যাসের পাইপ বিস্ফোরণে দগ্ধ ৩

ঢাকা, ২১ সেপ্টেম্বর : রাজধানীর ফকিরাপুল গরম পানির গলিতে একটি প্রেস কারখানায় গ্যাস পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিকসহ ৩ জন দগ্ধ হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধকৃতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, কারখানা মালিক সুজন সিকদার (২৪), কর্মচারী মুক্তার হোসেন (১৮) ও তাহমীন (১৩)। দগ্ধ হওয়া সুজনের ভাই সোহেল রানা জানান, ফকিরাপুল গরম পানির গলির ২৪৫/এ নম্বর ৬ তলা ভবনের নিচ তালায় ‘ভাই ভাই বান্ডিলখানা’ নামে একটি প্রেস কারখানা আছে তার ভাই সুজনের। রাতে কাজ…

Read More

কৃষি প্রণোদনা বরাদ্দ ৮২ লাখ টাকা

বিবি নিউজ , জয়পুরহাট, ২১ সেপ্টেম্বর  : জেলায় বন্যার ক্ষতি পুশিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৮১ লাখ ৮২ হাজার ১৭০ টাকা কৃষি প্রণোদনা বরাদ্দ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার পাঁচ উপজেলার কৃষি প্রণোদনার জন্য নির্বাচিত কৃষকের সংখ্যা হচ্ছে ৭ হাজার ৫১৮ জন। এরমধ্যে রয়েছে গম চাষের জন্য ২ হাজার ২৫০ জন কৃষক, ভুট্টার জন্য ৭৫০ জন, সরিষার জন্য ৪ হাজার ৫শ’ জন ও বেগুণ চাষের জন্য ১৮ জন। কৃষি প্রণোদনার আওতায় জেলায় ২ হাজার ২৫০ বিঘা জমিতে গম, ভুট্টা ৭৫০ বিঘা, সরিষা ৪ হাজার ৫শ’ বিঘা ও বেগুণ…

Read More

পদ্মা অয়েলের এমডি গ্রেপ্তার

বিবি নিউজ , ঢাকা, ২১ সেপ্টেম্বর : অর্থ আত্মসাতের মামলায় পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল খায়েরকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে জানান, তিন কোটি ৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।       দিয়া ইসলাম / বিবি নিউজ / ১৪১

Read More

বান্দরবানে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে, নিহত ৯

বান্দরবান, ২১ সেপ্টেম্বর : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গাদের জন্য নেয়া রেড ক্রিসেন্টের একটি ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।হতাহতরা সবাই নাইক্ষ্যংছড়ি বাজারের শ্রমিক। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।       বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ত্রাণবাহী ট্রাকটি নাইক্ষ্যংছড়ি থেকে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে চাকঢালা মাদরাসার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। পরে আহতদেরকে হাসপাতালে নেয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়।   নাইক্ষ্যংছড়ি…

Read More

হবিগঞ্জে রেকর্ডসংখ্যক মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

বিবি নিউজ , হবিগঞ্জ, ২১ সেপ্টেম্বর : মহালয়ার মাধ্যমে শুরু হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মন্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হবিগঞ্জ জেলায় এবার রেকর্ড সংখ্যক ৬২৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মাঝে সার্বজনীন ৬০৫টি এবং ব্যক্তিগত ১৮টি। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুক কুমার দেব মনা জানান, পূজার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। জেলার সকল সার্বজনীন পূজামন্ডপের জন্য সরকারিভাবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ এসেছে। হবিগঞ্জ সদর, হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ পৌরসভা এবং লাখাই উপজেলার সকল সার্বজনীন পূজামন্ডপের জন্য হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো.আবু জাহির ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা করে অনুদান…

Read More