অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৪১তম বার্ষিক সভায় যোগ দিতে আগামীকাল ঢাকা ত্যাগ করবেন। মন্ত্রী সোমবার দিবাগত রাতে তিন দিনের সরকারি সফরে জাকার্তার উদ্দেশ্য ঢাকা ছাড়বেন। ১৫ থেকে ১৯ মে পর্যন্ত জাকার্তায় এই সভা অনুষ্ঠিত হবে। আইডিবির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এবারের বৈঠকের মূল উদ্দেশ্য হলো-অবকাঠামো উন্নয়ন ও আর্থিক অন্তর্ভূক্তি বাড়ানোর মাধ্যমে দারিদ্র বিমোচন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করা।’ এবারের সভায় সংস্থার ৫৬জন গভর্নর (মূলত বিভিন্ন দেশের অর্থমন্ত্রী) ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা যোগদান করছেন। আগামী বৃহস্পতিবার অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বায়োমেট্রিক পদ্ধতিতে অনিবন্ধিত সিমগুলো ২মাস বন্ধ থাকবে : তারানা হালিম
বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম পুনঃনিবন্ধনের সময়সীমার কথা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ বলেছেন, অনিবন্ধিত সিমগুলো দুইমাস বন্ধ থাকবে। তিনি বলেন, ‘পুন:নির্ধারিত সময়সীমা অনুসারে বায়োমেট্রিক পদ্ধতিতে ৩১ মে মধ্যরাত ১২টা পর্যন্ত মোবাইল সিম নিবন্ধন করা যাবে এবং এরপর অনিবন্ধিত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে।’ আজ মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর কোস্পানীর প্রতিনিধি ও মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ কথা জানান। ‘এসব সিম দুই মাসের মধ্যে সংগ্রহ বা কেনার কোন সুযোগ দেওয়া হবে না’ একথা উল্লেখ করে তারানা হালিম বলেন, ‘দুইমাস পরে ব্যবহারকারিরা আবার…
Read Moreশিক্ষকদের নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন সমাজ তাদের গ্রহণ করে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন সমাজ তাদের গ্রহণ করে। তিনি বলেন, চরিত্র, জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় তাদেরকে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে রোল মডেল হতে হবে। তখন সমাজই তাদের সুযোগ, সুবিধার কথা বলবে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনার্স ও মাস্টার্স কোর্স পরিচালনাকারী কলেজসমূহের অধ্যক্ষদের সঙ্গে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মত বিনিময় সভায় তিনি শুক্রবার এ কথা বলেন। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আয়োজক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। এ দু’বিভাগের সরকারি-বেসরকারি…
Read Moreসারাদেশে ২ দিনে বজ্রপাতে নিহত ৬৫
রাজধানীসহ সারাদেশে বজ্রপাতে ২ দিনে ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমেধ্যে বৃহষ্পতিবার ৪৩ ও ( আজ ) শুক্রবার ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা ২ : রাজধানীর ডেমরার কাঠেরপুল এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে শাহেদ সোহাগ (২১) ও তাহসিন লিংকন (২৩) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় রায়হান নামে আরো একজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত দুইজন ছাত্র বলে জানা গেছে। সিরাজগঞ্জ ৫ : সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে শিশু সহ ৫ জন নিহত হয়েছে। এ সময় ২টি গরুও মারা…
Read Moreএসএসসি ও সমমানে ফল প্রকাশ গড় পাসের হার ৮৮.২৯
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। এবার গড় পাসের হার ৮৮.২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে লক্ষাধিক পরীক্ষার্থী। গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে বুধবার সকাল ১০টার দিকে আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন। দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ফলাফল ঘোষণা করবেন। গত বছর এসএসসি-সমমানে পাসের হার ছিল ৮৭. ০৪ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিল লক্ষাধিক পরীক্ষার্থী। চলতি বছর পরীক্ষায় অংশ নেয়…
Read Moreসমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ আর নেই
ময়মনসিংহের হালুয়াঘাট-ধুবাউড়ার বর্তমান এমপি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মারা গেছেন। বুধবার ভোররাত ৪টার দিকে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকালে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুর রহমান ও তার ভাগ্নে স্যাং মৃত্যুর খবরটি বিবার্তাকে নিশ্চিত করেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দীর্ঘ দিন ধরে ফুসফুস জনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে। ক’দিন আগে তার ফুসফুসে অস্ত্রোপচারও হয়। মুম্বাইয়ে হাসপাতালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন তার মেয়ে মালা মারথা। টেলিফোনে মালা মারথা পরিবার নিকট জনকে এই সংবাদ নিশ্চিত করেন। মৃত্যুকালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, পাঁচ কন্যা…
Read Moreনিজামীর ফাঁসি কার্যকর
স্টাফ রিপোর্টার, ১১ মে : মানবতা বিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমীর ও ১৯৭১ এ বদর বাহিনীর কমান্ডার মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে নিজামীর ৪ টি অভিযোগ প্রমাণিত হলে তাকে ফাসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়া হয়। ১১ মে’র প্রধম প্রহর রাত ১২ টা ১০ মিনিটে এ রায় কার্যকর করা হয় বলে জানাগেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার জাহাঙ্গীর আলম তাঁর ফাঁসির বিষয়টি নিশ্চিত করেন।নিজামীকে ফাঁসিতে মৃত্যু না হওয়া পর্যন্ত ঝুলিয়ে রেখে রায় কার্যকর করা হয়। একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং হত্যা-গণহত্যা ও ধর্ষণসহ ঊর্ধ্বতন নেতৃত্ব…
Read Moreনূরজাহান বেগমের আশু রোগমুক্তি কামনা করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সোমবার দুপুরে এখানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশে নারী সাংবাদিকতার পথিকৃত নূরজাহান বেগমকে দেখতে যান। শাকিল দেশের সবচেয়ে প্রবীন নারী সাংবাদিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের পাশে কিছু সময় অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন। নূরজাহান বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী অবহিত করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বেগম’ সম্পাদকের অসুস্থ্যতার খবরে উদ্বেগ প্রকাশ এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। বার্ধ্যক্য জনিত জটিলতায় নূরজাহান বেগম এখন স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন…
Read Moreঢাকা কেন্দ্রীয় কারাগারের শেষ ফাঁসি নিজামীর !
বিশেষ প্রতিবেদক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের শেষ ফাঁসি হতে পারে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী জামায়াতে ইসলামীর আমীর মওলানা মতিউর রহমান নিজামীর। কেরানীগঞ্জে বন্দি স্থানাস্তরের আগেই তার ফাঁসির রায় কার্যকর হওয়ার আভাস পাওয়া গেছে। এতে করে সমাপ্তি হবে প্রায় ২’শ বছরের ইতিহাসের। আর এই ইতিহাসের শেষ ফাঁসিও হবে নিজামীর। জানাগেছে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্ত্রীয় কারাগারে আনা হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। গত বৃহস্পতিবার আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে…
Read More‘পঞ্চম ডি-৮ শিল্পমন্ত্রী সম্মেলনে’ যোগ দিতে মিশরের উদ্দেশে আমুর ঢাকা ত্যাগ
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিতব্য পঞ্চম ডি-৮ শিল্পমন্ত্রী সম্মেলনে অংশ নিতে আজ সকালে মিশরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মিশরের রাজধানী কায়রোতে তিন দিনব্যাপী এ সম্মেলন আগামীকাল শুরু হচ্ছে। ১১ মে কায়রো ঘোষণার মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে। সম্মেলনে শিল্পমন্ত্রী তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া ও উপ-সচিব মো. আমিনুর রহমান প্রতিনিধিদলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ডি-৮ সদস্যভুক্ত অন্য দেশের শিল্পমন্ত্রীরা অংশ নেবেন। এর আগে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হবে। একই সাথে ১৩টি শিল্পখাতভিত্তিক টাস্ক…
Read More