আলোচনার মাধ্যমেই পার্বত্য চট্টগ্রাম ভূমি সংস্কার সংক্রান্ত বিষয়টি সমাধা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেবলমাত্র ভূমি সংস্কার ব্যতীত পার্বত্য শান্তিচুক্তির অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। চুক্তি অনুযায়ী চারটি ব্রিগেড ব্যতীত অধিকাংশ সেনা ক্যাম্পও সরিয়ে নেয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, সরকার ভূমি সংস্কারের জন্য পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন একাধিকবার গঠন করলেও কমিশনের কাজ সন্তোষজনকভাবে এগোয়নি। কারণ সেখানে কিছুটা অবিশ্বাস এবং দ্বিধা-দ্বন্দ্ব কাজ করছিল। আলাপ আলোচনার মাধ্যমেই এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাবের পার্শ্ববর্তী স্থানে নির্দিষ্ট দুই একর জমির ওপর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্মাণের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ…

Read More

নৈতিকতা বজায় রাখার জন্য প্রকৌশলীদের প্রতি রাষ্ট্রপতির আহবান

রাষ্ট্রপতি আবদুল হামিদ অবকাঠামো উন্নয়ন খাতে কাজের মান নিশ্চিত করতে ভূমিকা পালন করার জন্য প্রকেশলীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ত্রুটিপূর্ণ নি¤œ মানের রাস্তা ও ভবন নির্মাণ কেবল জনগণের অর্থের অপচয়ই নয় বরং এতে জনগণের ভোগান্তি বৃদ্ধি পায়। দায়িত্ব পালনকালে নৈতিকতা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, নৈতিকতা থেকে বিচ্যুতি কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানই বরং গোটা দেশই ক্ষতিগ্রস্ত হয়। আজ এখানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চত্বরে আইইবি’র ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি এ কথা বলেন । আইইবি সভাপতি ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভুইয়া, সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর এবং আইইবি ঢাকা…

Read More

সরকারি খরচে আইনী সহায়তা পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬২৯ জন

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬২৯ জন অসমর্থ বিচারপ্রার্থী। সংস্থার ওয়েবসাইটে সরকারি আইনি সেবা গ্রহিতার এ তথ্য ও পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। ‘আইনগত সহায়তা প্রদান আইন’Ñ অনুযায়ী গঠিত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে সারাদেশে ২০০৯ সালে ৯হাজার ১৬০ জন, ২০১০ সালে ১১ হাজার ২৬৬ জন, ২০১১ সালে ১২ হাজার ৫৬৮ জন, ২০১২ সালে ১৫ হাজার ৪৫০ জন, ২০১৩ সালে ১৯ হাজার ৪৯৩ জন ,২০১৪ সালে ২৫ হাজার ২৮৩ জন এবং ২০১৫ সালে ৩০…

Read More

ব্যালটে সিলসহ ৬ প্রিজাইডিং অফিসার আটক

ভোট শুরুর আগেই ব্যালট পেপারে সিল মারার অভিযোগে পুলিশ নির্বাচনের দায়িত্বে থাকা ৬ কর্মকর্তাকে আটক করেছে।এছাড়া একই অভিযোগে শেরপুরে এক প্রিজাইডিং অফিসারকে কারাদণ্ড এবং কুষ্টিয়ায় আরেক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। চতুর্থ ধাপের নির্বাচনে দেশের ৭০৩ ইউনিয়ন পরিষদে শনিবার ভোট হচ্ছে। সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটের আগেই মধ্যরাতে কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের যুগীরহাট কেন্দ্রে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে পুলিশ ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ ৫ জনকে আটক করেছে। আটকরা হলেন- প্রিজাইডিং অফিসার মোবারক হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসার তাজুল ইসলাম ও ওসমান আলী…

Read More

সন্ত্রাস ও উগ্রপন্থা মোকাবেলায় বাংলাদেশ ও কুয়েত একযোগে কাজ করবে

 বাংলাদেশ ও কুয়েত সন্ত্রাস ও উগ্রপন্থাকে মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছে। এছাড়াও দুটি দেশ অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, জনশক্তি রফতানি, সামরিক ও আইসিটি ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছে। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও কুয়েতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনায় এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। সফররত কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ কুয়েতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং বাংলাদেশী পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরআগে দুই দেশের প্রধানমন্ত্রী প্রায় ১৫ মিনিট সময়কাল একান্ত বৈঠকে মিলিত হন। পরে…

Read More

নিজামির ফাঁসির আদেশ বহাল : রিভিউ আবেদন খারিজ

স্টাফ রিপোর্টার,  ০৫ মে : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের রায় আজ ঘোষণা করা হয়। রায়ে রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রেখেছে আদালত। গত মঙ্গলবার শুনানি শেষে এ দিন ধার্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। অন্য তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সর্বোচ্চ আদালতে শুনানি করেন আসামিপক্ষে নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ২৯ মার্চ ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদনটি…

Read More

মজিবুর রহমান ফকির একজন মানবদরদী রাজনৈতিক নেতা ছিলেন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মরহুম মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ফকির একজন ডাক্তারই ছিলেন না, তিনি ছিলেন একজন মানবদরদী রাজনৈতিক নেতা ও সমাজসেবক। ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে আজ সংসদে আনীত শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। শেখ হাসিনা বলেন, মজিবুর রহমান ফকির একজন মানব দরদী ডাক্তার হিসেবে তার এলাকায় প্রতিষ্ঠিত ক্লিনিকে বিনাপয়সায় মানুষকে স্বাস্থ্যসেবা দিতেন। তিনি মাটি ও মানুষের সাথে একাত্ম হয়ে কাজ করতেন। তিনি বলেন, মজিবুর রহমান ফকির তার নির্বাচনী এলাকায় এতটাই জনপ্রিয় ছিলেন যে, তাকে যতবার মনোনয়ন দেয়া হয়েছে ততবার তিনি নির্বাচিত হয়েছেন।…

Read More

মে দিবসের অর্জন ৮৫ ভাগ মানুষের কাছে পৌঁছায়নি

বিশ্বজুড়ে আজ উদযাপিত হচ্ছে মহান মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পালন করা হয় পহেলা মে দিনটিকে। কিন্তু মহান মে দিবসের মূল যে অর্জন বা চেতনা সেটি বাংলাদেশের ৮৫ ভাগ মানুষের কাছে পৌঁছায়নি। বাংলাদেশে শ্রম অধিকার নিয়ে কাজ করে যেসব সংগঠন তারা এমনটাই বলছে। কারণ কৃষিকাজ, গৃহ শ্রমিক, দিনমজুরদের মত যারা অ-প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে শ্রম দিচ্ছেন, তারা সব ধরনের শ্রম আইনের বাইরে।  ফলে তাদের মিলছে না কোনোধরনের অধিকারই। বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করছে বিলস। প্রতিষ্ঠানটির সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন,বাংলাদেশের…

Read More

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সালের এমএ/এমএসএস/এমবিএস/এমএসসি/ ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার পূর্বে প্রকাশিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ২৮ এপিলের পরিবর্তে ১৭ মে মঙ্গলবার হতে শুরু হবে। আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। কোন কারণ দর্শানো ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবেন। পরিবর্তিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd)-এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানা যায়। দিয়া ইসলাম/ ১৩

Read More

আরো ভুটানি শিক্ষার্থীকে পড়াশুনার সুযোগ দেয়ার জন্য ভুটানের পররাষ্ট্র মন্ত্রীর আহ্বান

ভুটানের পররাষ্ট্র মন্ত্রী লিয়ানপো ধামছো দর্জি রংপুর বেসরকারি মেডিক্যাল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আরো বেশী ভুটানি শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেয়ার আহবান জানিয়েছেন। বুড়িমারী উদ্ভিদ নিরোগ নির্ণয় কেন্দ্রের সম্মেলন কক্ষে তার সৌজন্যে আয়োজিত এক চা-চক্রে মতবিনিময়কালে তিনি এ আহবান জানান। ভুটানের পররাষ্ট্র মন্ত্রী লিয়ানপো ধামছো দর্জি রংপুরে দু’দিনের সরকারি সফর শেষে আজ বুড়িমারী স্থলবন্দর হয়ে নিজ দেশে ফিরে গেছেন। বাংলাদেশে নিযুক্ত ভুটান দূতাবাসের কাউন্সিলর মি. ইয়নপেন গেইমথ, ভুটানের পররাষ্ট্র মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জিগমে পেন ঝিং, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার হুমায়ুন হাফিজ, প্রাইম মেডিকেল কলেজের ভাইস…

Read More