রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা ও তার এক বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত জুলহাস মান্নান ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের প্রটোকল কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় মান্নানের বন্ধু তন্ময়ও নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, কলাবাগানের আসিয়া মঞ্জিল এর দ্বিতীয় তলায় থাকতেন জুলহাস। ওই বাড়ির নিরাপত্তা রক্ষী পারভেজ হামলায় আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ওই বাড়িতে দায়িত্ব পালন করছিলেন আরেক নিরাপত্তা কর্মী সুমন। পারভেজকে তিনিই হাসপাতালে নিয়ে যান। সুমন গণমাধ্যমকে জানান, পাঁচ থেকে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
শিগগিরই ম্যালেরিয়া নির্মূলে সক্ষম হব : নাসিম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ম্যালেরিয়া নির্মূলের পথে বাংলাদেশ অনেকখানি এগিয়ে গেছে। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশকে সম্পূর্ণভাবে ম্যালেরিয়া মুক্ত করা সম্ভব হবে। তিনি সোমবার ঢাকায় সচিবালয়ের অফিস কক্ষ থেকে ভিডিও কনফারেন্সযোগে চট্টগ্রামের ফৌদারহাটের ইন্সটিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন-এ অনুষ্ঠিত ‘বিশ্ব ম্যালেরিয়া দিবস’ এর কর্মসূচি উদ্বোধন কালে একথা বলেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকও এসময় ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ওয়াহিদ হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সহযোগী ও বেসরকারি সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ এবং…
Read Moreদেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত চক্র গুপ্ত হত্যাকান্ডে লিপ্ত : প্রধানমন্ত্রী
কলাবাগানের জোড়া খুনের মত বিভিন্ন হত্যাকান্ডের জন্য বিএনপি-জামায়াত চক্রকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে এই চক্র ‘গুপ্ত হত্যাকান্ড’ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ ধরনের হত্যাকান্ডের পেছনে কারা রয়েছে সবাই তা জানে। দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত চক্র এ ধরনের নানা গুপ্ত ও জঘন্য হত্যাকা- চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত চক্র ৫ জানুয়ারির নির্বাচনের আগে সমাজবিরোধী কর্মকান্ডে জড়িত ছিল। কিন্তু তাদের আন্দোলন নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়। তাই তারা এ ধরনের গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী গণভবনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে…
Read Moreবিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য শিল্প উদ্যোক্তাদের প্রতি শিক্ষামন্ত্রীর আহবান
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নয়নে পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রী শুক্রবার ঢাকার ধানমন্ডিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে কৃতী বৈজ্ঞানিক ও গবেষকদের ‘ইউনাইটেড গ্রুপ পেপার এওয়ার্ড ২০১৬’ প্রদান অনুষ্ঠানে বক্তৃতাকালে এ আহ্বান জানান। তিনি ২০১৩ সালে আন্তর্জাতিক জার্নালে লেখা প্রকাশিত হয়েছে এমন গবেষকদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জনকে এওয়ার্ড প্রদান করেন। ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপের উদ্যোগে এ পুরস্কার চালু করা হয়েছে। শিক্ষামন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর আলোকিত সমাজ গঠনে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, শিল্পোদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা সরকারের এ…
Read Moreগাছ লাগান, নদী বাঁচান : ধরিত্রী দিবসে তথ্যমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ন, মানুষের লোভ, ভূমিদস্যুতা ও জঙ্গি-আগুনসন্ত্রাসকে পরিবেশের মহাশত্রু হিসেবে বর্ণনা করে পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ ও নদীরক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী। তিনি শুক্রবার বিশ্ব ধরিত্রী দিবসে রাজধানী ঢাকায় পরিবেশরক্ষায় কর্মরত সংগঠন নোঙর, গ্রিন বাংলা কোয়ালিশন ও গ্রিন স্টেপস আয়োজিত সমাবেশগুলোতে এ আহ্বান জানান। জাতিসংঘ নির্ধারিত দিবসটির প্রতিপাদ্য ‘ধরিত্রীর জন্য বৃক্ষ’ এর সাথে একাত্মতা প্রকাশ করে জাতীয় প্রেসক্লাবের সামনে নোঙর ও গ্রিন বাংলা কোয়ালিশন আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে হাসানুল হক ইনু বলেন, ‘প্রতিজনে একটি গাছ লাগাতে হবে। গাছ যেমন পরিস্কার বায়ু, খাদ্য, রোজগার ও জ্বালানি দেয় তেমনি পরিবেশকে টেকসই…
Read Moreঢাবি উপাচার্যের সঙ্গে নিউজিল্যান্ডের অধ্যাপকের সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে নিউজিল্যান্ডের লিংকন ইউনিভার্সিটির ট্যুরিজম বিভাগের অধ্যাপক ড. ডেভিড সিমন্স আজ সাক্ষাৎ করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোয়েব-উর-রহমান, প্রভাষক আব্দুল্লাহ আল মুনীম এবং জেমেনি জাবেদ সূচনা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিউজিল্যান্ডের লিংকন ইউনিভার্সিটির মধ্যে ট্যুরিজম বিষয়ক যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিগ্গিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও আলোচনা হয়। …
Read Moreকৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করুন : শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি দেশের মানুষের ভাগ্যোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার জন্য কৃষক লীগের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আশা করি, কৃষক লীগের নেতা-কর্মীগণ কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে আরো বেশি আত্মনিয়োগ করবেন। জাতির পিতার ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবেন।’ শেখ হাসিনা বাংলাদেশ কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদত্ত আজ এক বাণীতে এ কথা বলেন। বাংলাদেশ কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী এ-সংগঠনের সকল নেতাকর্মী ও কৃষক সমাজকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের…
Read Moreরাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্বোবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসস’কে জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা সারা দেশে শান্তিপূর্ণভাবে ও উৎসবের আমেজে পহেলা বৈশাখ উদযাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এর আগে, প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে স্বাগত জানান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দিয়া ইসলাম / ২৬
Read Moreসাংবাদিক শফিক রেহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
প্রবীন সাংবাদিক শফিক রেহমানের পাঁচ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় তার রিমান্ড আবেদন করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার এর আগে জানিয়োছলেন। শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, ২০১৫ সালের আগস্ট…
Read Moreআওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে বিজেপি সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছেন নাসিম
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে অতিথি হিসাবে যোগ দিতে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর সভাপতি অমিত শাহ, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি রাম মাধবসহ সিনিয়র নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন ভারত সফররত বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। মঙ্গলবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে স্বাস্থ্য মন্ত্রীর সম্মানে আয়োজিত নৈশভোজ চলাকালে বিজেপির ন্যাশনাল সেক্রেটারি জেনারেল রাম মাধবের সাথে একান্ত বৈঠকে মোহাম্মদ নাসিম এই আমন্ত্রণ জানান। বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে জোরালো সহযোগিতার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাসিম বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক…
Read More