উন্নয়নে গতি অব্যাহত রাখার জন্য সকলের দোয়া কামনা করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ সম্পর্কে বলেছেন, আমরা চেষ্টা করছি যেন আমাদের বিচার বিভাগ এবং আইনজীবীরা প্রত্যেকেই স্ব-স্ব কর্মস্থলে ভালভাবে একটি সুন্দর পরিবেশে কাজ করতে পারেন। তার জন্য যা যা করণীয় আমরা করে যাচ্ছি। ইতোমধ্যে অনেকগুলো প্রকল্পের কাজ চলছে সেগুলোও চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে গতি অব্যাহত রাখার জন্য সকলের দোয়া কামনা করে বলেছেন, ‘আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। এই রমজান মাসে যেন আমাদের উন্নয়নের গতিটা অব্যাহত থাকে।’ প্রধানমন্ত্রী গতকাল সুপ্রীম কোর্ট চত্বরে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন। প্রধানমন্ত্রী…

Read More

সাভারে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী আহত

ষ্টাফ রিপোর্টারঃবিবিনিউজসার্ভিস,১৪ সাভারে সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে রুহল আমিন নামের এক (৩৮) মৎস্য ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার ভোর রাতে সাভারের দেওগাঁ পূর্বপাড়া গ্রামে একটি পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। আহত মৎস্য ব্যবসায়ী রুহল আমিনের ছোট বোন জানায় সাভারের দেওগাঁ পূর্ব পাড়া গ্রামে তিনটি পুকুরে বিভিন্ন রকমের মাছ চাষ করেন তার ভাই। ওই তিনটি পুকুরে মাছ চুরি হতে পারে এমন সন্দেহ সোমবার রাতে পুকুর তিনটি পাহারা দেন রুহুল আমিন। এসময় ভোর রাত পাঁচটার দিকে কয়েকজন সন্ত্রাসীরা পুকুর পাড়ে গিয়ে ওই মৎস্য…

Read More

আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাংচুর ও পুলিশের সাথে সংঘর্ষ, ওসিসহ আহত ২০।

ষ্টাফ রিপোর্টারঃবিবিনিউজসার্ভিস,১৪ ॥সরকারি সিদ্ধান্ধে সাভারের আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ,অবস্থান ধর্মঘট,ক্যাম্পাসে ভাংচুর ও মহাসড়ক অবরোধের চেষ্টাকালে পুলিশের সাথে সংঘর্ষ,ধাওযা পাল্টা ধাওয়া পুলিশসহ আহত অন্তত ২০। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের রাবার বোলেট ও টিয়ারসেল নিক্ষেপ । পুলিশ সাঁড়াশী অভিযান চালিয়ে বের করে দিয়েছে সকল শিার্থীকে। একদিন পর উদ্ধার করেছে অবরুদ্ধ করে রাখা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন জামান চৌধুরীকে। মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় গত রোববার আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজসহ দেশের তিনটি মেডিকেল শিা প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রনালয়। আর এ সিদ্ধান্তে সবচাইতে…

Read More

ঢাবির সাবেক ভিসি ও রাষ্ট্রদূত অধ্যাপক মনিরুজ্জামান মিঞার ইন্তেকাল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি ও রাষ্ট্রদূত অধ্যাপক মনিরুজ্জামান মিঞা আজ রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। অধ্যাপক মনিরুজ্জামান মিঞা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,সাবেক ভিসি,রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ অধ্যাপক মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে কতৃপক্ষ আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে। তবে পূর্ব-নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে। অপরদিকে সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের মরহুম মনিরুজ্জামান মিঞার স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা…

Read More

আমাকে হত্যা করতে চাইলে জনগণকে হত্যা বন্ধ করুন : তথ্যমন্ত্রী

হুমকি-ধমকিতে ভয় পান না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘আল্লাহর ওপর খোদাইগিরি করবেন না। জীবনে বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মৃত্যু যখন নির্ধারিত, তখনই হবে। আমাকে হত্যা করতে চাইলে জনগণকে হত্যা বন্ধ করুন।’ আজ দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই মৃত্যুর হুমকির বিষয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তথ্যমন্ত্রী লিখিত বক্তব্যে বলেন, ‘দেশে সাম্প্রতিক গুপ্তহত্যায় খালেদা জিয়ার হাত রয়েছে। এর আগে তিনি ৯০ দিন আগুন-সন্ত্রাস চালিয়ে ১৩৭ জনকে হত্যা করেন। ওই সব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপি-জামায়াতের মধ্যে ৬০০ নেতা পাওয়া…

Read More

এই দুঃসময়ে সরকার ও বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের পাশে রয়েছে : প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি নাইটক্লাবে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে সমাজ থেকে এ ধরনের ঘৃনিত অপতৎপরতা দূর করতে সকলের সংঘবদ্ধ উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে পাঠানো এক শোক বার্তায় বলেন, ‘আমি এই ঘৃণিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একইসঙ্গে যে কোন ধরনের সন্ত্রাস বা উগ্রচরমপন্থার বিরুদ্ধে আমার সরকারের জিরো টলারেন্স নীতির পুনরোল্লেখ করছি।’ প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীর কোন জাত-পাত,ধর্ম, বর্ণ, গোত্র নেই, সন্ত্রাসীর পরিচয় সে শুধুই সন্ত্রাসী। আসুন আমাদের শান্তিপ্রিয় সমাজ থেকে এদের উচ্ছেদে আমাদের সংঘবদ্ধ প্রচেষ্টাকে আরো শক্তিশালী করি। প্রধানমন্ত্রী…

Read More

আগামী অর্থবছরের কৃষি খাতে ৯ হাজার কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়েছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০১৬-’১৭ অর্থবছরের কৃষি খাতে ৯ হাজার কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মোহাঃ গোলাম রাব্বানীর এক প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, ২০১৫-’১৬ অর্থবছরের সংশোধিত বাজেটে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বরাদ্দ ছিল ৬৭ কোটি ৪৬ লাখ টাকা। আগামী ২০১৬-’১৭ অর্থবছরে এ খাতে ৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আবুল মাল আব্দুল মুহিত বলেন, কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে ২৪৮ কোটি ১৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পটি ২০১৩ সালে জুলাই থেকে…

Read More

তথ্যমন্ত্রীকে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর হুমকি : তীব্র নিন্দা ও প্রতিবাদ

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে আজ সকালে কাফনের কাপড় পাঠিয়ে তার জীবনের প্রতি হুমকি দেয়া হয়েছে। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও জাসদের সহকারী প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন বাসস’কে জানান,আজ সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অফিসের সিড়িঁতে কাফনের কাপড়সহ একটি প্যাকেট পাওয়া যায়। তিনি জানান, প্যাকেটের মধ্যে লাল কালিতে ক্রসমার্ক দেয়া মন্ত্রীর একটি ছবি এবং সাদা কাগজে লাল কালিতে বাংলায় লেখা রয়েছে, ‘কোরআনের আইন অমান্যের জন্য ইনুর মৃত্যু পরোয়ানা।’ তিনি আরও জানান, আরেকটি সাদা কাগজে আরবী ভাষায় আরো কিছু লেখা রয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ…

Read More

শেখ হাসিনা কারিশম্যাটিক লিডার, তার প্রতি জনগণের অকুন্ঠ সমর্থন রয়েছে : মিসরের রাষ্ট্রদূত

মিসরের বিদায়ী রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারিশম্যাটিক লিডার আখ্যায়িত করে বলেছেন, তাঁর প্রতি বাংলাদেশের জনগণের অকুন্ঠ সমর্থন ও আস্থা রয়েছে। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎকালে মিসরের রাষ্ট্রদূত একথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠক সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের চমকপ্রদ আর্থ-সামাজিক উন্নয়নের প্রসংশা করে বলেন, এই উন্নতির জন্যই বাংলাদেশ বর্তমানে এশিয়ান টাইগার হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের জন্যই বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে এশিয়ান টাইগার হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং মিসর বাংলাদেশের এই…

Read More

শিশুশ্রম প্রতিরোধে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুশ্রম প্রতিরোধ ও শিশুদের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণীপেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি বলেন, শিশুশ্রম প্রতিরোধ ও শিশুদের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, সিভিল সোসাইটি, গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান, মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার দেয়া এক বাণীতে এই আহবান জানান। আইএলও দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘ইন্ড চাইল্ড লেবার ইন সাপ্লাই চেইন : ইটস এভরিওয়ান বিজনেস’। শেখ হাসিনা বলেন, সরকার শিশুদের অধিকার রক্ষায়…

Read More