বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় এক রহিঙ্গাসহ ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার সংঘটিত এ বজ্রপাতে কক্সবাজারে ৩, বাগেরহাটে ২, মাদারীপুর ২, বরিশালে ১, চট্টগ্রামে ১, ঝালকাঠিতে ১, নারায়ণগঞ্জে ১ ও টাঙ্গাইলে ১ জনের মৃত্যু হয়। কক্সবাজার: কক্সবাজারে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। উখিয়ার থাইংখালী রহমতের বিল এলাকায় বজ্রপাতে স্থানীয় মরহুম কামাল উদ্দিনের ছেলে সিরাজ উদ্দৌলা (৩৫) নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে সিরাজ উদ্দৌলা তার মালিকানাধীন চিংড়ি ঘেরে কাজ করছিল। এ সময় বজ্রপাতে সে মারা যায়। টেকনাফের সাগর উপকূলীয় এলাকায় টেলা জাল দিয়ে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
সাঁড়াশি অভিযানে ৩৭ জঙ্গীসহ আটক ৩ হাজার ১’শ ৫৫ জন
দেশব্যাপী সন্ত্রাসী ও জঙ্গী বিরোধী বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘন্টায় ৩৭ জঙ্গীসহ মোট ৩ হাজার ১৫৫ ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয়, আটক ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র, গুলি, গানপাউডার, জিহাদি বই প্রভৃতি উদ্ধার করা হয়। অন্যদিকে,সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বিশেষ অভিযানে দেশের বিভিন্ন জেলায় গতরাত থেকে আজ বিকেল পর্যন্ত কয়েক শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। চট্টগ্রাম নগরী ও জেলা থেকে গত ২৪ ঘন্টায় ৩৭৬ জন, রাজশাহী নগরী ও জেলা থেকে আজ সকাল পর্যন্ত ১৫০ জন, ময়মনসিংহ শহর থেকে ১২…
Read Moreটার্গেট কিলিং কঠোর হস্তে দমন করা হবে : শেখ সেলিম
ঢাকা, ১০ জুন : অতিসত্তর দেশে চলমান গুপ্ত হত্যার মত সন্ত্রাসী কর্মকা- বন্ধ হবে এমন আশা প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার টার্গেট কিলিং মিশন কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, ‘টার্গেট কিলিং শেষ হয়ে যাবে। পেট্রোল বোমা মারা শেষ হয়েছে। এটাও শেষ হয়ে যাবে। একটু সময় দেন। আমরা এটা কঠোর হস্তে দমন করবো।’ শেখ সেলিম আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঘোষণাপত্র উপ-কমিটির বৈঠকে একথা বলেন। ‘সরকারের নির্দেশেই টার্গেট কিলিং হচ্ছে’ খালেদা…
Read Moreশাহজালাল বিমানবন্দর থেকে কোটি টাকার ভারতীয় মুদ্রা উদ্ধার
ঢাকা, ১০ জুন, : ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার সমপরিমাণ ভারতীয় মুদ্রাসহ দুই ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ। আটককৃতরা হলেন- আবুল বাশার (৪০), তার বাড়ি ফেনী জেলায় ও তার সহযোগী অপর ব্যক্তির নাম আব্দুস সোবাহান (৫৮)। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা এলাকায়। আজ শুক্রবার সকালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে গোপনে অভিযান চালিয়ে এই ভারতীয় মুদ্রার চালানটি আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ( ডিজি) ড. মঈনুল খান আজ বাসসকে জানান, এয়ার অ্যারাবিয়ান…
Read Moreবাঙ্গালীরা বীরের জাতি : সৈয়দ আশরাফুল ইসলাম
জন প্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাঙ্গালীরা বীরের জাতি। আমরা যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি। দু’য়েকটা খুন করে বাঙ্গালীর মনে ভয় ধরানো যাবে না। আজ বৃহস্পতিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের ৬১তম বুনিয়াদি প্রশিক্ষন কোর্সের সমাপনী অনুষ্ঠানের সনদ বিতরনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে এ কথা বলেন মন্ত্রী। এসময় তিনি বলেন, বাঙ্গালীর মনে ভয় ধরানোর জন্যই এ ধরনের হত্যাকান্ড ঘটনা হচ্ছে, তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা অপরাধীদের ধরতে অভিযানও করছে। এর আগে প্রধান অতিথি এসময় প্রশিক্ষন কার্যক্রম সফলভাবে…
Read More‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সদস্য নিহত
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে জেএমবির অজ্ঞাতনামা এক সদস্য নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে গোলাবারুদসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের জাহাঙ্গীরের বাড়িতেএ ঘটনা ঘটে। নিহতের বয়স ৩৫ থেকে ৩৮ বছর। পুলিশের দাবি, নিহত ব্যক্তি নিষিদ্ধি ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। গোপন বৈঠককালে পুলিশ অভিযান চালায়। টের পেয়ে সংঘবদ্ধ জেএমবির সদস্যরা পুলিশের উপর গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে জেএমবির ওই সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা যান। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল…
Read Moreহিন্দু পুরোহিত হত্যা : ঘটনাস্থলে ভারতীয় হাইকমিশন
ঝিনাইদহের নলডাঙ্গা মন্দিরের পুরোহিত আনন্দ গোপাল হত্যাকান্ডের স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা। বুধবার সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।দুই কর্মকর্তারা হলেন- রাজনৈতিক সচিব রাজেশ উখাই ও প্রথম সচিব (কন্সুলার ও ভিসা) রামাতান্ত গুপ্তা। ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা প্রথমে ঢাকা থেকে বিমানযোগে যশোর যান। সেখান থেকে সড়ক পথে ঘটনাস্থলে পৌঁছান। হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেন। ঘটনাস্থলে স্থানীয়দের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। এরপর নিহতের বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। হাইকমিশনের দুই কর্মকর্তাদের সাথে ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন। তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ…
Read Moreসরকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতা ও উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের স্বাধীনতা, বিকাশ ও উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শেখ হাসিনা বলেন, সাংবিধানিকভাবেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩৯ (২) (খ) অনুচ্ছেদে সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় সম্পূর্ণভাবে বিশ্বাস করে। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ প্রণয়ন করেছে। শেখ হাসিনা বলেন, সরকার গণমাধ্যম এবং সাংবাদিক বান্ধব। আর এজন্যেই…
Read Moreএক এগারোর মতো দুর্যোগ আর হবে না’
স্টাফ রিপোর্টার, বিবি নিউজ সার্ভিস, ০৮ জুন : আগামীতে দেশে এক এগারোর মতো দুর্যোগ আর আসবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এক এগারোর সময় সারাদেশে ছিল আতঙ্কের পরিবেশ। তখন গণতন্ত্রকে বুটের তলায় পিষ্ট করা হয়েছে। চারদিকে তত্ত্বাবধায়ক সরকারের অন্যায় আর নির্মম নির্যাতনের ছোবল। বুধবার (০৮ জুন) সকালে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংরতি সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির তারকা চিহ্নিত প্রশ্ন ১৫ এর জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এক এগারোতে যারা আমাকে মাইনাস করতে চেয়েছিল, তারাই মাইনাস হয়ে গেছে। এটা…
Read Moreশিয়া মসজিদে হামলা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার একজন আসামী পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে বগুড়ার শিবগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে শিবগঞ্জ উপজেলায় জামতলী লোহার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তি গত বছর বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদ হামলায় সরাসরি জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, তিনি নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) একজন সদস্য ছিলেন। গত দুইদিনে এ নিয়ে সারাদেশে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে চারজন নিহত হলেন, যারা সবাই জেএমবির সদস্য বলে পুলিশ জানিয়েছে। বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর…
Read More