ডেস্ক রিপোর্ট: আগামী ৩ নভেম্বর জেল হত্যা ও জাতীয় চারনেতা হত্যা দিবসের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে- ওই দিন সকাল ৭টায় রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা, সকাল ৮টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল, রাজশহীতে মোহাম্মদ কামরুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ।বুধবার বেলা ১১টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মিতু বিবি নিউ/৬৫
Read MoreCategory: জাতীয়
জাতীয়
চলতি বছরেই নৌবাহিনীর বহরে দু’টি সাবমেরিন যুক্ত হবে
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নৌবাহিনীর বহরে চলতি বছরেই দুইটি সাবমেরিন যুক্ত হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ তাঁকে এ বিষয়ে অবহিত করেন বলে মিডিয়া কে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন। নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, সাবমেরিনগুলো শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছাবে। নৌবাহিনীর ফ্রিগেট-এর নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। নৌবাহিনী প্রধান বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০’ অনুসারে নৌবাহিনীর উন্নয়ন কর্মকান্ড চলছে। এছাড়াও তিনি নৌবাহিনীর ভবিষ্যত উন্নয়ন কর্মসূচিসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। নৌবাহিনী প্রধান আগামি ৮ নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস ঈশা খাঁ-তে…
Read Moreবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধাজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের পূণনির্বাচিত সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ বিকেলে ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার প্রতিকৃতির বেদীতে পুষ্পাঞ্জলী অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন…
Read Moreএকনেকে ৯৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্য বিমোচন কর্মসূচিকে বেগবান করতে ‘একটি বাড়ী একটি খামার’ সংশোধিত প্রকল্পসহ ৯ হাজার ৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে মোট ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্প ব্যয়ের পুরো অর্থ বাংলাদেশ সরকার বহন করবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। একনেক সভাশেষে আগারগাঁও এনইসি সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল প্রকল্প সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন। তিনি বলেন, দারিদ্রতা আমাদের প্রধান শত্রু। দারিদ্র্য নিমূর্ল হওয়ার আগ পর্যন্ত…
Read Moreসাংবাদিক কল্যাণ ট্রাস্টে মাছরাঙা টিভির ৩ কোটি টাকা অনুদান
ডেস্ক রিপোর্ট: বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভি আজ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ৩ কোটি টাকা অনুদান প্রদান করেছে। মাছরাঙা টিভির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর কার্যালয়ে অনুদানের টাকার চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ কথা বলেন। সাংবাদিকদের কল্যাণের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে এই ট্রাস্ট গঠন করা হয়। সরকার এই ট্রাস্ট থেকে দেশের অস্বচ্ছল সাংবাদিকদের নিয়মিত অর্থ সাহায্য প্রদান করে আসছে। একাধিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মিডিয়া মালিকদের এই ট্রাস্টে দান করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে মাছরাঙা টিভি আজ…
Read Moreআওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর ২২ জনের নাম ঘোষণা
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমন্ডলীর ২২ জনের নাম ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সাংগঠনিক সম্পাদক এবং সম্পাদকমন্ডলীর বেশ কয়েকজনের নাম ঘোষণা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে ৩ জন সভাপতিমন্ডলীর সদস্য, ৫ জন সম্পাদক ও ২ জন উপ-সম্পাদক এবং ২৮ জন কার্যনির্বাহী সংসদের সদস্য পদ খালি রেখে এই কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদকরা হলেন, আহমদ হোসেন, এডভোকেট মেজবাহ উদ্দিন সিরাজ, , বিএম মোজাম্মেল হক এমপি , আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, এনামুল হক শামীম,…
Read Moreদক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে নিবিড় অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা নিয়ে আইপিইউ সম্মেলনে আলোচনা
ডেস্ক রিপোর্ট: জেনেভায় অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে নিবিড় অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশ এবং থাইল্যান্ডের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের সংসদ সদস্যগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন বলে সোমবার ঢাকায় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রতিনিধিদলের সদস্যগণ আজ গভর্ণিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ করেন। সভায় আইপিইউ-এর সভাপতি এবং মহাসচিবের রিপোর্ট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই সময়ে অনুষ্ঠিত ‘ফোরাম অব ইয়ং পার্লামেন্টেরিয়ান’ সভায় এম এ আঊয়াল, এমপি এবং রেজওয়ান আহমদ তৌফিক এমপি অংশগ্রহণ করেন। সম্মেলনের ‘স্ট্যান্ডিং কমিটি অন ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইট্স’ সভায় আবুল কালাম…
Read Moreদেশব্যাপী আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি শেখ হাসিনার আহ্বান
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে রাজধানীতে অবস্থানরত আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী তাঁকে অভিনন্দন জানাতে সোমবার বিকেলে গণভবনে হাজির হয়। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা বিকেল ৪টায় ফুলের তোড়া নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের প্রধান গেটে সমবেত হয়। অষ্টমবারের মত দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জানায়। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী দেশব্যাপী দলকে আরো শক্তিশালী করার এবং আগামী নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী জনগণের…
Read Moreজনগণ সোনার বাংলা গড়ে নিজের পায়ে দাঁড়াবে : জয়
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের মানুষ বঙ্গবন্ধুর স্বপ্ন হিসাবে সোনার বাংলা গড়ে তাদের নিজের পায়ে দাঁড়াবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এই স্বপ্নের অর্থ হলো, আমরা অন্য কোন দেশ অথবা জাতির ওপর নির্ভরশীল হব না, নিজেদের মেধা ও পরিশ্রম দিয়েই আমরা আমাদের উন্নতি করব। জয় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইটি কাম প্রশিক্ষণ ইনিস্টিটিউটের উদ্বোধনকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল…
Read Moreখেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা বৃদ্ধির প্রস্তাব কেবিনেটে অনুমোদন
ডেস্ক রিপোর্ট: খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির খসড়া প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম ব্রিফকালে সাংবাদিকদের বলেন, এতে উন্নয়ন ও অনুন্নয়ন খাতে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির কার্যপরিধি সংশোধনের প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন-২০১৬, জাতীয় লবণ নীতি-২০১৬’র খসড়া এবং বিশেষ মেধা ও যোগ্যতার অধিকারী গবেষক বিজ্ঞানীদের অবসরের বয়সসীমা বৃদ্ধি সংক্রান্ত অবস্থানপত্র অনুমোদিত হয়। বাংলাদেশ…
Read More