ডেস্ক রিপোর্ট: টানা অষ্টমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। এদিকে অনেক গুঞ্জন, আলোচনা ও নাটকীয়তার পর সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এল। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। ঘোষিত আংশিক কেন্দ্রীয় কমিটিতে আরও কিছু পরিবর্তন এসেছে। সভাপতি নির্বাচিত হয়েই শেখ হাসিনা ঘোষণা করলেন, ২০১৯ সালে পরবর্তী জাতীয় সংসদের নির্বাচন হবে। এ জন্য এখন থেকেই মানুষের ঘরে ঘরে যেতে হবে। গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় দুই দিনব্যাপী আওয়ামী লীগের বর্ণিল জাতীয় সম্মেলন। গতকাল রোববার বিকেলে ছিল সম্মেলনের শেষ পর্ব অর্থাৎ নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিকতা। এতে সভাপতি পদে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দলের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে রোববার ইর্ঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিল অধিবেশনে তাদেরকে নির্বাচিত করা হয়। ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনার এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি হিসাবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের নাম ঘোষণা করেন। কমিশনের অপর দুই সদস্য হলেন ড. মশিউর রহমান এবং রশিদুল আলম। সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তুাব করেন। নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন এ পদে আর কোনো নাম প্রস্তাব না পাওয়ায় শেখ…
Read Moreদলের নেতাকর্মীদের পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে তৃতীয় দফা নির্বাচনে জয়ী করতে দলীয় নেতাকর্মীদের সেই লক্ষ্যে প্রস্তুত হওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ‘সামনে নির্বাচন। জনগণের কাছে যেতে হবে। তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে। ব্যাপক প্রচার করতে হবে। জনগণকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।’ শেখ হাসিনা রোববার সকালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে…
Read Moreআগামী নির্বাচনকে কেন্দ্র করেই আওয়ামী লীগের সকল কর্মকান্ড পরিচালিত হবে : শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করেই এখন থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সকল কর্মকান্ড পরিচালিত হবে। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জয়ী হয়ে আমরা আবারো জনগণকে সেবা করার সুযোগ গ্রহণ করতে চাই এবং আমাদের সকল কর্মকান্ড এখন নির্বাচনকে কেন্দ্র করেই পরিচালিত হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে দলীয় কাউন্সিলে টানা অষ্টম বারের মত আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর সংক্ষিপ্ত ভাষণে একথা বলেন। আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিল বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শেষ হয়। ২০১৯ সাল নাগাদ আগামী জাতীয় সংসদ…
Read Moreসামনে তৃতীয় দফা নির্বাচন : শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট: দলের কাউন্সিলরদের আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেছেন, সামনে নির্বাচন, জনগণের কাছে যেতে হবে। তাদের সামনে উন্নয়নের বিষয় তুলে ধরতে হবে। দলকে আবার ক্ষমতায় আনতে হবে। রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের দ্বিতীয় দিনে প্রথম অধিবেশনে সূচনা বক্তব্যে শেখ হাসিনা এ আহবান জানান। শেখ হাসিনা বলেন, তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে। আর সেজন্য গত সাত বছরে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরতে হবে। ব্যাপক প্রচার করতে হবে। জনগণকে…
Read Moreনির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান শেখ হাসিনার
ডেস্ক রিপোর্ট: তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে, তাদেরকে উন্নয়নের কথা বলতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হবে। রবিবার সকালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনা এসব কথা বলেন।এর আগে আজ সকাল ৯টা ৩৮ মিনিটে সম্মেলন স্থল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পৌঁছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনের শুরুতেই ২০১৯ সালের পরবর্তী…
Read Moreসাংবাদিক মুক্তিযোদ্ধা তিমির দত্ত আর নেই
ডেস্ক রিপোর্ট:- বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা তিমির লাল দত্ত আর নেই। আজ সকালে তিনি রাজধানীর বাসাবো’র বাস ভবনে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রæত বারডেম হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক তিমির লাল দত্ত তার কর্মজীবন শুরু করেন দৈনিক খবর পত্রিকার মাধ্যমে, এরপর তিনি সমকালসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাসে অবসর গ্রহণ করেন।…
Read Moreআওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন শুরু
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। রবিবার সকাল ৯টা ৩৮ মিনিটে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পৌঁছান। এরপর সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করছেন শেখ হাসিনা। সকাল ৮টা থেকে কাউন্সিল অধিবেশনে প্রবেশ করেন কাউন্সিলররা। শনিবার সকাল ১০টা ১৩ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মিতু/বিবি নিউজ/২৫
Read More২০৪১ সালের মধ্যে ক্ষুধামুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই : আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের প্রথম পর্বে শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট: শেষ হলো আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর দুইটার সময় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণার মাধ্যমে সম্মেলনের মুলতুবি ঘোষণা করেন। দুপুরে মধ্যাহ্ন ভোজনের বিরতি শেষে বেলা সাড়ে তিনটায় ফের শুরু হবে সম্মেলনের কার্যক্রম। এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে বলেন, ২০৪১ সালের মধ্যে ক্ষুধামুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সংসদ সদস্য, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের সব নেতাকর্মীর প্রতি আহ্বান- আপনারা নিজ নিজ এলাকায় কতজন দরিদ্র, গৃহহারা, ঘর নেই, বাড়ি নেই, বৃদ্ধ, প্রতিবন্ধী- তাদের তালিকা পাঠান। আমাদের দায়িত্ব তাদের উন্নয়ন,…
Read Moreআওয়ামী লীগের পথপরিক্রমা : রোজগার্ডেন থেকে গণভবন
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগ এক ও অভিন্ন এবং বাঙালী জাতির অবিচ্ছেদ্য অংশ। আওয়ামী লীগের ইতিহাস মানে বাঙ্গালী জাতির সংগ্রাম ও গৌরবের ইতিহাস। এ রাজনৈতিক দলটি এদেশের সুদীর্ঘ রাজনীতি এবং বাঙালি জাতির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক। প্রাচীন ও ঐতিহ্যবাহী এ দলটির নেতৃত্বেই এদেশের স্বাধীনতা অর্জিত হয়। রোজগার্ডেনে জন্মগ্রহণের পর থেকে নানা লড়াই, সংগ্রাম, চড়াই-উৎরাই পেরিয়ে দলটি এখন রাষ্ট্রমতায়। আওয়ামী লীগের ইতিহাস থেকে জানা যায়, এদেশের অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও তরুণ মুসলিম লীগ নেতাদের উদ্যোগে ১৯৪৯ সালের ২৩-২৪ জুন পুরনো ঢাকার কেএম দাস লেনের বশির সাহেবের রোজগার্ডেনের বাসভবনে…
Read More