আগামীকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু

ডেস্ক রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আগামীকাল থেকে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রাজধানীর ১৭ নং ওয়ার্ডের হোসেনী দালান দক্ষিণ গেইট সংলগ্ন বক্সি বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অরফানেজ রোড ও উর্দু রোড এলাকার বাসিন্দাদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। এর আগে গত ৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর নির্বাচন কমিশন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের রমনা ও উত্তরা এলাকায় স্মার্ট কার্ড বিতরণের একটি পাইলট প্রকল্প পরিচালনা করে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।…

Read More

নিজের ভেতরের গুণাবলী জাগিয়ে তুলে সুষ্ঠু সমাজ বিনির্মাণে প্রধানমন্ত্রীর আহবান

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ভেতরের মানবিক গুণাবলী জাগিয়ে তুলে সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘অপরের ক্ষতি করতে গেলে সেই ক্ষতিটা যে নিজের হতে পারে সেই চিন্তা থেকে নিজের ভেতরের মানবিক গুণাবলীটা জাগিয়ে তুলতে হবে।’ তিনি বলেন, ‘একটি সামাজিক সচেতনতা সৃষ্টি করা। মানুষের ভেতরের সুপ্রবৃত্তিগুলো যেন জাগ্রত হয় সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। আমি বলব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রচারটা করে যাওয়া, মানুষের ভেতরকার পশুত্বটা যেন জেগে না ওঠে।’ শেখ হাসিনা বলেন, ‘বাবা-মাকেও একটা জিনিষ বুঝতে হবে ছেলে-মেয়ের বিয়ে দিলেই…

Read More

শিশুদের সুরক্ষায় হেল্প লাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  শিশুদের সুরক্ষায় ‘১০৯৮’ হেল্প লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সেবার উদ্বোধন করা হয়। ইউনিসেফের উদ্যোগে এই সেবাটি পরিচালিত হবে। যার মাধ্যমে শিশু অধিকার লঙ্ঘন, নির্যাতন, সামাজিক সুবিধা ও নিরাপত্তা বিষয়ে যে কেউ জানাতে পারবেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবস্থা নেবেন উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।     মিতু/বিবি নিউজ/৮২

Read More

রাষ্ট্রপতির কাছে নরওয়ের রাষ্ট্রদূতের পরিচয় পেশ

ডেস্ক রিপোর্টার: রাষ্ট্রপতি আবদুল হামিদ নরওয়ের উদ্যোক্তাদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ ও নরওয়ের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশে নরওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত সিসেল ব্লিকেন বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, নরওয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।  বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন। সিসেল ব্লিকেন বলেন, নরওয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের মূল্য দেয়। তিনি বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে…

Read More

যারা দেশের অকল্যাণ করে তারা যেন ক্ষমতায় আসতে না পারে : শেখ হাসিনা

ডেস্ক রিপোর্টার: রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশের অকল্যাণ করে তারা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, ‘রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী, অর্থ পাচারকারী এবং এতিমের টাকা আত্মস্যাৎকারীরা কোনভাবেই যেন আবার ক্ষমতায় আসতে না পারে, এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। …তারা ক্ষমতায় এলে আবারো এসব অপকর্ম ঘটাবে।’এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তাঁর দল আর কাউকেই এদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না। পূণরায় আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব গ্রহণ করায় বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণের লনে বাংলাদেশ ছাত্রলীগ…

Read More

সীমান্তের লাশটি নিয়ে গেছে ভারতীয় পুলিশ

ডেস্ক রিপোর্টার: অবশেষে বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরের প্রাচীরের কাঁটাতারের উপর দিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে ফেলা দেয়া মরদেহটি নিয়ে গেছে ভারতীয় পুলিশ।   বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার বনগাঁ থানার পুলিশ মরদেহটি নিয়ে যায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহটি বনগাঁ হাসপাতালের মর্গে পাঠানো হয়।  বুধবার বেলা ৫টার দিকে বাংলাদেশি কৃষকেরা মাঠে ঘাস কাটতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে বিজিবি ও পুলিশকে খবর দেয়। কিন্তু ভারত সীমানায় থাকায় বেনাপোল পোর্ট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেনি। পরে বিজিবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ  ভারতীয় বিএসএফের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করলে মরদেহটি…

Read More

খাদিজাকে কেবিনে স্থানান্তর

ডেস্ক রিপোর্টার: স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করে খাদিজার বাবা মাসুক মিয়া জানান বলেন- বুধবার রাত ১২টার দিকে চিকিৎসকেরা তাকে কেবিনে স্থানান্তর করেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে দেখেই চিকিৎসকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন। খাদিজার বাবা বলেন, খাদিজার সুস্থ হতে দীর্ঘ পুনর্বাসন দরকার। তার বাঁ হাত ও পা এখনো অবশ রয়েছে। এর জন্য তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। মাসুক মিয়া বলেন, চিকিৎসকেরা বলেছেন, এখনো তার ব্রেইনের কিছু অংশ ড্যামেজ রয়েছে। কয়েকটি শব্দ…

Read More

জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্টার: আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা, এজন্য তাকে এখনই কোনো সাংগঠনিক পদে রাখা হয়নি। বুধবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নবনির্বাচিত সম্পাদকমন্ডলীর প্রথম সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি দলের গঠনতন্ত্রে কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদকের সংখ্যা সর্বোচ্চ একশটি করার যে বিধান রয়েছে, আমরা এর বাইরে যাবো না। এই কমিটির সদস্য সংখ্যা একশর মধ্যে সীমাবদ্ধ থাকবে। বৈঠকে…

Read More

প্রধানমন্ত্রী আজ মংলা-ঘষিয়াখালী চ্যানেল উন্মুক্ত এবং ১১টি ড্রেজার উদ্বোধন করবেন

ডেস্ক রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার মংলা-ঘষিয়াখালী চ্যানেল উন্মুক্ত এবং ১১টি ড্রেজার’এর শুভ উদ্বোধন করবেন।  গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই কর্মসূচির উদ্বোধন করবেন। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান গণভবনে এবং সচিব অশোক মাধব রায় ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক বাগেরহাট প্রান্তে উপস্থিত থাকবেন। নৌপরিবহন মন্ত্রনালয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে গতকাল বলা হয়, মোংলা-ঘোষিয়াখালী নৌ-পথের দুরত্ব ৩১ কিলোমিটার। এর মধ্যে ২৬ কিলোমিটার খনন করা হয়েছে। এ পর্যন্ত ড্রেজার দ্বারা ১৮১ দশমিক ৮০ লক্ষ ঘনমিটার ড্রেজিং সম্পন্ন করা হয়েছে। ড্রেজিংকৃত অংশে পলি ভরাটের কারনে সংরক্ষণ খননের আওতায় সর্বমোট…

Read More

পদ্মাসেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি শতকরা ৩৬ ভাগ

ডেস্ক রিপোর্টার: সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় জানানো হয়েছে গত মাস পর্যন্ত পদ্মাসেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি শতকরা ৩৬ ভাগ । বুধবার কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয় মূল সেতু নির্মাণ ভৌত অগ্রগতি ২৯ শতাংশ এবং মাওয়া সংযোগ সড়ক নির্মাণ ভৌত অগ্রগতি ৯৯ শতাংশ ও জাজিরা সংযোগ সড়ক নির্মাণ ভৌত অগ্রগতি ৭৭ শতাংশ। কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট রহমত আলী, মোঃ শহীদুজ্জামান সরকার, মোঃ আব্দুল মজিদ খান ও মীর মোস্তাক আহম্মেদ রবি সভায় অংশগ্রহণ করেন। সভায় ৯ম জাতীয় সংসদের…

Read More