শরীয়তপুরের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু

ডেস্ক রিপোর্ট: সীমানা জটিলতাসহ নানা কারণে স্থগিত থাকা জেলার ৪টি উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। ইউনিয়ন পষিদ নির্বাচন ২০১৬ এর নির্বাচনের সময় সীমানা জটিলতাসহ নানা কারণে স্থগিত থাকা ৫ টি ইউনিয়ন পরিষদে আজ সোমবার সকাল ৮ টা থেকে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়েছে। এখনো পর্যন্ত (সকাল ১০টা) কোন সহিংসতা বা বিশৃংখলার খবর পাওয়া যায়নি। ৫ টি ইউনিয়ন পরিষদে মোট ২১ প্রার্থী চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৪৭ টি ভোট কেন্দ্রে ৪৯ হাজার ৪৭৯ জন ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায়। সকাল থেকেই মহিলা ভোটারদের ব্যাপক…

Read More

পঞ্চগড়ে প্রথমবার ভোট দেয়ার আনন্দ

ডেস্ক রিপোর্ট: পঞ্চগড়ে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে চলছে নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।সাবেক ছিটমহলবাসীরা জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। এ বিষয়টিই পঞ্চগড়ের এই নির্বাচনে দিয়েছে ভিন্ন মাত্রা। সোমবার সকাল ৮টায় পঞ্চগড়ের সদর, বোদা ও দেবিগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সাবেক ছিটমহল সংলগ্ন ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।সকাল থেকেই পুকুরীডাংগাসহ সাবেক ছিটমহল সংলগ্ন বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ উভয় বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই নির্বাচনে বিলুপ্ত ছিটমহলগুলোকে আটটি…

Read More

সারাদেশে ৪০০ ইউপিতে ভোটগ্রহণ শুরু

ডেস্ক রিপোর্ট: বিলুপ্ত ছিটমহলসহ দেশের প্রায় ৪০০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।  সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগের কয়েক দফায় স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট, সমভোটপ্রাপ্ত প্রার্থীদের জয় নির্ধারণ, আইনি জটিলতা এবং বেশ কিছু শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সোমবার। এক্ষেত্রে স্থগিত কেন্দ্রের জন্য ২০২টি ইউপি, সমভোটপ্রাপ্ত প্রার্থীদের ৬৫টি ইউপি, আইনি জটিলতায় স্থগিত ৩০টি ইউপি, আগের তফসিল থেকে বাদ দেওয়া ২৭টি ইউপি এবং ৬৯টির শূন্য পদে বিভিন্ন ইউপিতে ভোটগ্রহণ চলছে। এদিকে, এসব ইউপির…

Read More

ভেড়ামারায় ইউএনও লাঞ্ছিত

ডেস্ক রিপোর্ট: প্রাথমিক শিক্ষা রির্সোস সেন্টারের এক সহকারী ইন্সেট্রাকটরের হামলার শিকার ও শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা (৪৬)। এসময় হামলাকারী হত্যার উদ্দেশে ইউএনও’র দিকে পেপার ওয়েট ছুড়ে মারেন এবং শারীরিকভাবে আঘাত করেন। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ’র ইউএনও’র নিজ কার্যালয়েই তিনি এ লাঞ্ছনার শিকার হন। উপজেলা সিনিয়র মৎস্য অফিসারসহ অফিসের ষ্টাফরা ওই হামলাকারীকে নিবৃত্ত করেন। পরে ওই হামলাকারীকে আটক করে ভেড়ামারা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ সংবাদ শুনেই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভেড়ামারা সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার কামরুল ইসলাম। জানা গেছে,…

Read More

মঙ্গলবার থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

ডেস্ক রিপোর্ট:  অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) আগামী মঙ্গলবার (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। এবার পরীক্ষায় অংশ নিবে ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন। রবিাবর  নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। নুরুল ইসলাম নাহিদ বলেন, পরীক্ষা শেষ হবে আগামী ১৭ নভেম্বর। ৩০ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তিনি জানান, এ বছর বিদেশে আটটি কেন্দ্রে ৬৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এছাড়া আটটি বোর্ডের অধীনে জেএসসিতে পরীক্ষার্থী ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ ও মাদ্রাসা…

Read More

ডিজিটাল বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই : শাহরিয়ার

ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়াসহ সকল সেক্টরের উন্নতি সাধনের পরিকল্পনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) মহানগরীর শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে গতরাত ‘‘রাজশাহী কিংস’’ নামের একটি নতুন দল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, আয়েন উদ্দীন এমপি,আক্তার জাহান এমপি। রাজশাহী কিংসের প্রধান পৃষ্টপোষক শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশী টাইগারদের অবদান পুরো জাতির জন্য গর্ব।এই সাফল্য আগামীতে অব্যাহত থাকবে…

Read More

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

ডেস্ক রিপোর্ট: আগামী ২০ নভেম্বর থেকে এক যোগে সারাদেশে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী ( পি ই সি)  পরীক্ষা । পরীক্ষার্থীর সংখ্য্ প্রায় ৩৩ লাখ । ঢাকার ধামরাই উপজেলা রিসোর্স সেন্টার ইউআরসিতে  অটিজম সহ একীভুত শিক্ষার উপর প্রধান শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর  এ কথা বলেন। তিনি আরো বলেন প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয় । তাদেরকে আমাদের সম্পদে রুপান্তর করতে হবে। এ প্রশিক্ষনলব্ধ জ্ঞান স্ব স্ব প্রতিষ্টানে গিয়ে কাজে লাগেতে হবে। শুক্রবার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,ঢাকার এডিপিও নিরন্জন কুমার…

Read More

দুই থেকে তিন মাসের মধ্যে পদ্মা সেতুর স্প্যান পিলারের উপর বসবে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে প্রথম স্প্যানটি (সুপার স্ট্রাকচার) পিলারের উপর বসবে। তিনি শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছিতে অবস্থিত পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১ এর সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। এ সময় পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুর রহমানসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয় উল্লেখ করে ওযায়দুল কাদের বলেন, নিজস্ব অর্থায়নে এগিয়ে চলেছে এর কাজ। এই সেতু নির্মাণের মধ্যদিয়ে বাংলাদেশ তার সক্ষমতা প্রমাণ করেছে।…

Read More

সাধারণ জনগণের প্রকৃত সমস্যা জানতে দলীয় নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুক্রবার সাধারণ জনগণের সমস্যাগুলো জানতে তাদের সাথে ঘনিষ্ঠ হতে এবং সেসব সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ে জানাতে দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত সভাপতিমন্ডলীর প্রথম বৈঠকে বক্তব্য দানকালে তিনি বলেন, ‘দলের নেতৃবৃন্দের মূল দায়িত্ব হলো জনগণের প্রকৃত সমস্যা জানা এবং আমাদেরকে সেগুলো জানানো।’ দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা উন্নয়নের জন্য পদক্ষেপ নেব এবং দলের দায়িত্ব তা করতে…

Read More

সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতির অভিনন্দন

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের ২০তম জাতীয় সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ তারিখে উপমহাদেশের ঐতিহ্যবাহী ও অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সহযোগিতা করায় দলের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশের সকল সাংগঠনিক জেলা থেকে আগত কাউন্সিলর, ডেলিগেট, অতিথিবৃন্দসহ, সংগঠনটির লাখ লাখ নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী এবং…

Read More