চলতি বছরেই নৌবাহিনীর বহরে দু’টি সাবমেরিন যুক্ত হবে

2016-10-25_10_650543ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নৌবাহিনীর বহরে চলতি বছরেই দুইটি সাবমেরিন যুক্ত হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ তাঁকে এ বিষয়ে অবহিত করেন বলে   মিডিয়া কে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন। নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, সাবমেরিনগুলো শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছাবে। নৌবাহিনীর ফ্রিগেট-এর নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
নৌবাহিনী প্রধান বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০’ অনুসারে নৌবাহিনীর উন্নয়ন কর্মকান্ড চলছে। এছাড়াও তিনি নৌবাহিনীর ভবিষ্যত উন্নয়ন কর্মসূচিসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। নৌবাহিনী প্রধান আগামি ৮ নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস ঈশা খাঁ-তে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড কনফারমেন্ট’ অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রন জানান। বৈঠককালে রাষ্ট্রপতি আবদুল হামিদ সামুদ্রিক সম্পদ ও দেশের সমুদ্রসীমা রক্ষায় আরও তৎপর হওয়ার জন্য নৌবাহিনীকে নির্দেশ দেন। তিনি ‘ব্লু ইকোনমি’র বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্যও নৌবাহিনী প্রধানকে নির্দেশ দেন।

 

 

মিতু/বিবি নিউ/৬০

Related posts

Leave a Comment