সরকারের সিদ্ধান্তহীনতায় চালের দাম বেড়েছে : বিশ্বব্যাংক

ঢাকা, ২৭ সেপ্টেম্বর : পর পর দুটি বড় বন্যা ও সরকারর সিদ্ধান্তহীনতার কারণে চালের দাম ব্যাপকভাবে বেড়েছে বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্ব অর্থনীতির সম্ভাবনা নিয়ে বিশ্বব্যাংকের অর্ধ-বার্ষিক প্রতিবেদন ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ প্রকাশকালে এ কথা বলেন বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, সরকারি যে সব সিদ্ধান্ত তা বাস্তবায়নে সময় নেওয়া হয়েছে। শুল্ক কমানো হলে সে অর্ডার বন্দরে পৌঁছতে সময় লেগেছে। ফলে সরকারের কাছে চালের মজুদ না থাকায় ব্যবসায়ী তথা বাজার সুবিধা নিয়েছে। ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে।…

Read More

১ অক্টোবর থেকে পদ্মা-মেঘনায় ২২ দিন ইলিশ ধরা নিষেধ

চাঁদপুর, ২৭ সেপ্টেম্বর: আগামী ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা ২২দিন মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর ১শ’ কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে ১ অক্টোবরের আগে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে সভা, জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ এবং সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হবে। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত চাঁদপুর জেলা ট্রাস্কফোর্স ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে। এ অভিযানে এসব এলাকায় মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ…

Read More

ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, : যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ওয়াশিংটন সময় ২৫ সেপ্টেম্বর রাত ৮টায় তাঁর এ অস্ত্রোপচার করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম যুক্তরাষ্ট্রের রাজধানী থেকে আজ সকালে ‘ওয়াশিংটনের একটি হাসপাতালে ২৫ সেপ্টেম্বর রাত ৮টায় (বাংলাদেশ সময় ২৬ সেপ্টেম্বর, সকাল ৬টা) প্রধানমন্ত্রীর গলব্লাডারে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।’ প্রেস সচিব বলেন, এর আগে প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন…

Read More

গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৫ অক্টোবর

ঢাকা, ২৮ সেপ্টেম্বর : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহী কেবলমাত্র অধূমপায়ী শিক্ষার্থীরা ৫০০ টাকায় ভর্তি পরীক্ষার আবেদন ফরম ও নির্দেশিকা সংগ্রহ করতে পারবেন। আবেদনের প্রাথমিক যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ২.৫ থাকতে হবে। তবে ফিজিওথেরাপিতে ভর্তির জন্য জিপিএ ৩.৫ প্রয়োজন। আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ১৪ অক্টোবর। এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা মির্জানগরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ধানমন্ডি গণস্বাস্থ্য নগর…

Read More

রোহিঙ্গা সংকট নিরসনে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি

ঢাকা, ২৭ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোহিঙ্গাদেরকে স্বদেশ ভূমি রাখাইন রাজ্যে নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমার সরকারের প্রতি আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে সুইস সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেন্সটেইন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন রাষ্ট্রপতির বক্তব্য উদ্ধৃত করে বলেন, তিনি (রাষ্ট্রপতি) রাষ্ট্রদূতকে বলেছেন, ‘বর্তমানে বাংলাদেশের জন্য রোহিঙ্গা ইস্যু একটি বড় সমস্যা। মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক সহিংসতার কারণে যে সকল রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, তাদেরকে ফেরৎ নিতে মিয়ানমার সরকারকে…

Read More

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দ্বিগুণ করার আহ্বান ইউএনএইচসিআর’র

ঢাকা, ২৭ সেপ্টেম্বর: ইউএনএইচসিআর মঙ্গলবার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা দ্বিগুণ করার আহ্বান জানিয়ে বলেছে, মিয়ানমার থেকে গত মাসে পালিয়ে আসা আনুমানিক চার লাখ ৩৬ হাজার রোহিঙ্গার অবস্থা আরো শোচনীয় হতে পারে। ইউএনএইচসিআর এর মুখপাত্র এ্যাড্রিয়ান এডওয়ার্ড জেনেভায় ব্রিফিংকালে সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকালে ইউএনএইসিআর বাংলাদেশে চতুর্থ দফা ত্রাণবাহী বিমানপাঠিয়েছে। ১শ’ মেট্রিকটন ত্রাণ সামগ্রীসহ ইউএনএইচসিআর-এর ভাড়া করা বোয়িং ৭৭৭ মালবাহী বিমানটি ইতোমধ্যেই ঢাকা পৌঁছেছে। আরো দুটি ত্রাণবাহী বিমানের বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে।’ তিনি বলেন, সেখানে ব্যাপক প্রচেষ্টা চালানোর পরও নিরাপত্তার আশায় সেখানে ছুটে আসা বিপুল জন স্রোতের চাহিদা…

Read More

৬ হাজার রোহিঙ্গা এতিম শিশুর স্মার্ট কার্ড দেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়

ঢাকা, ২৭ সেপ্টেম্বর : মিয়ানমার থেকে বাংলাদেশে আসা প্রায় ৬ হাজার অভিভাবকহীন এতিম রোহিঙ্গা শিশুকে স্মাট কার্ড দেয়ার মাধ্যমে তাদের থাকা খাওয়াসহ সব ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। সচিবালয়ের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় সমাজ কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নূরুল কবিরসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি রোহিঙ্গা এতিম শিশুর জন্য স্মার্ট কার্ড…

Read More

সকল ধর্মই সত্য, সুন্দর ও কল্যাণের কথা বলে : স্পিকার

ঢাকা, ২৭ সেপ্টেম্বর : জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,শারদীয় দুর্গোৎসব আবহমানকাল ধরে বাঙালীর চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে আছে। দূর্গাপুজা আমাদের আপন সংস্কৃতিতে হাজার বছরের বাঙালী ঐতিহ্যের সাক্ষ্যবহন করে চলেছে। তিনি মঙ্গলবার বনানী মাঠে গুলশান- বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন কর্তৃক দুর্গোৎসব আয়োজনের দশম বছর পূর্তি ও শারদোৎসব ১৪২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এর আগে তিনি পূজা উদযাপন পরিষদ কর্তৃক প্রকাশিত “বোধন” স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন,শারদীয় দূর্গাপুজা সনাতন ধর্মাবলম্বী মানুষের জন্য আনন্দের…

Read More

হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি নাসিমের কৃতজ্ঞতা প্রকাশ

ঢাকা, ২৭ সেপ্টেম্বর : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম দুর্গাপূজার খরচ কমিয়ে রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি মঙ্গলবার রাজধানীর খামার বাড়িতে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গাপূজার উদ্বোধনকালে এ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের জনগণ সবসময় প্রমান করেছে এদেশে সব ধর্মের সমান অধিকার। কোন ধর্মকে এদেশের মানুষ খাটো করে দেখে না। মানবতাকে উর্ধ্বে তুলে জনগণ অসহায় মানুষের পাশে থাকে। সারাবিশ্বে শান্তির প্রতীক হিসাবে সমাদৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল মানুষ আজ রোহিঙ্গাদের পাশে…

Read More

রাজধানীর ২৩১টি পূজামন্ডপ পুলিশের কড়া নজরদারীতে : ডিএমপি কমিশনার

ঢাকা, ২৫ সেপ্টেম্বর: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর ২৩১টি পূজামন্ডপ পুলিশের কড়া নজরদারীতে রয়েছে। তিনি বলেন, নগরীর সবক’টি পূজামন্ডপ ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটি পূজা মন্ডপে আর্চওয়ের মাধ্যমে সবাইকে প্রবেশ করতে হবে। তিনি সোমবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন। এসময় ডিএমপি’র যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিডিয়া মো. মাসুদুর রহমানসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএমপি কমিশনার বলেন, গত বছরের তুলনায় রাজধানীতে এবার সাতটি পূজামন্ডপ বেড়েছে।…

Read More