প্রধানমন্ত্রী ৭ অক্টোবর দেশে ফিরবেন

ঢাকা, ১ অক্টোবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন। বর্তমানে তিনি সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শনিবার রাতে ওয়াশিংটন থেকে টেলিফোনে বাসস’কে জানান, ‘প্রধানমন্ত্রী লন্ডন হয়ে আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন।’ গত ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনের একটি হাসপাতালে শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়। প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী এখন ভালো আছেন এবং ঢাকায় তিনি তাঁর কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজধানীতে যান। ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থান শেষে…

Read More

গণহত্যা বন্ধ করতে হবে : কৃষিমন্ত্রী

কক্সবাজার, ১ অক্টোবর : মিয়ানমারের রাখাইনে চলমান সহিংসতা ও গণহত্যা বন্ধ করে রোহিঙ্গাদের ফেরত নেয়ার আহবান জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। তাদের নাগরিক অধিকারের স্বীকৃতি দিয়ে স্বদেশে ফেরত নিতে হবে। আজ শনিবার দুপুরে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন এবং ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, রোহিঙ্গাদের উপর মিয়ানমারের অমানবিক আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে স্বোচ্ছার হতে হবে। মিয়ানমার যেন রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে তাদের ফিরিয়ে নেয় এ ব্যাপারে আন্তর্জাতিক মহলকে চাপ সৃষ্টি করতে হবে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিমানযোগে কক্সবাজার আসেন এবং সেখান…

Read More

প্রধানমন্ত্রী এখন ভালো আছেন, ৭টি জরুরি ফাইল ছেড়েছেন

ঢাকা, ৩০ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভালো আছেন। সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে তাঁর গল-ব্লাডারে সফল অস্ত্রোপচার করা হয়। ডিজিটাল মাধ্যমে বৃহস্পতিবার তিনি ৭টি জরুরি ফাইল ছেড়ে দিয়েছেন। গতকাল সকালে ওয়াশিংটন থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী এখন ভালো আছেন। তিনি সার্বক্ষণিক ঢাকায় তাঁর অফিসের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সাতটি ইলেট্রনিক ফাইল (ই-ফাইল) ছেড়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, প্রধানমন্ত্রী এখন ভালে আছেন। তিনি ফেসবুক পোস্টে বলেন, ‘তাঁর স্বাস্থ্যের ব্যাপারে যারা উদ্বেগ প্রকাশ করেছেন, পাশাপাশি যারা তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সকলকে আমি…

Read More

চীন ও রাশিয়া রোহিঙ্গা সংকট নিরসনে ইতিবাচক সাড়া দিবে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেছেন চীন ও রাশিয়া রোহিঙ্গা সংকট নিরসনে ইতিবাচক সাড়া দিবে। দেশ দু’টি ইতোমধ্যে মিয়ানমারের শরণার্থীদের জন্য মানবিক সাহায্য পাঠিয়েছে। তিনি বলেন, আমি আশা করি, তাঁরা মানবতা ও যৌক্তিকতার পক্ষে অবস্থান নেবে। ওবায়দুল কাদের গতকাল দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসবের পূজামন্ডপ পরিদর্শনকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় রোহিঙ্গা সংকট নিয়ে চীন ও রাশিয়ার অবস্থান সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় তিনি বলেন,‘আমরা জাতীয় ও আন্তর্জাতিক গনমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি নিরাপত্তা পরিষদের মুক্ত আলোচনায়…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে দেয়া পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

Read More

কুমারী পূজা আজ

মহাসপ্তমীবিহিত থেকেই মূলত সাড়ম্বরে শুরু হলো শারদীয় দুর্গোত্সব। আর মাত্র তিনটি দিবানিশির প্রহর পেরুলেই উমার কৈলাশ গমন। ‘ঠাকুর থাকবে কতক্ষণ’-এই সুর এখন ভক্ত প্রাণে। আজ শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী। সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এক বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে সনাতনধর্মীরা তাকে ‘দেবী’ জ্ঞানে পূজা করবেন। শ্রীরামকৃষ্ণের কথামৃতে বলা আছে- ‘সব স্ত্রীলোক ভগবতীর এক-একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ।’ প্রথা ও নিরাপত্তার কারণে মেয়েটির নাম এবং পরিচয় পূজা সূচনার আগে প্রকাশ করা হয় না। সব নারীতে মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার লক্ষ্য। আজ সকালে নির্দিষ্ট…

Read More

রোহিঙ্গাদের পাশে দাঁড়ান : রাষ্ট্রপতি

ঢাকা, ২৮ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সকল ধর্মের মানুষের প্রতি আহবান জানিয়েছেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে বুধবার রাজধানীতে রামকৃষ্ণ মঠ ও মিশনে বক্তৃতায় তিনি বলেন, ‘রোহিঙ্গাদের পাশে দাঁড়ান। এই কঠিন সময়ে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’ সাম্প্রতিককালে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, হিন্দুসহ রাখাইন রাজ্যের লাখ-লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যারা রাখাইন রাজ্যে নিষ্ঠুর অত্যাচারের শিকার হয়েছেন। আবদুল হামিদ বলেন,…

Read More

শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ

ঢাকা, ২৮ সেপ্টেম্বর: বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বরের এই দিন তিনি গোপালগঞ্জের মধুমতি নদী তীরের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের বিচার, পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, ডিজিটাল বাংলাদেশ নির্মাণের কান্ডারিসহ জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তিনি। শেখ হাসিনা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে তিনি…

Read More

সংবাদ উপস্থাপনায় মুন্সিয়ানা দরকার : ইনু

ঢাকা, ২৮ সেপ্টেম্বর : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংবাদ উপস্থাপনায় মুন্সিয়ানার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, দর্শক-শ্রোতার কাছে ঘটনার বিশ্বাসযোগ্যতা ও গভীরতা তুলে ধরতে সংবাদ উপস্থাপনে মুন্সিয়ানা দরকার। কারণ সংবাদ জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব পালন করে উপস্থাপকেরা শুধু খবর পাঠই করেন না, তারা দর্শক-শ্রোতার সাথে গণমাধ্যমের সরাসরি সংযোগ ঘটান। সেকারণে, যোগ্য ব্যক্তিত্বের যোগ্য সম্মানও উপস্থাপকের কন্ঠে ধ্বনিত হতে হবে। তথ্যমন্ত্রী বলেন, রাজাকার-খলনায়কেরা নয়, সংবাদ উপস্থাপনে যেন মুক্তিযোদ্ধারাই মহিমান্বিত হন সে ব্যাপারেও সচেতন থাকতে হবে। হাসানুল হক ইনু বুধবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে নিউজ প্রেজেন্টার্স সোসাইটি…

Read More

কূটনৈতিক প্রচেষ্টায় রোহিঙ্গা সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রীর আশাবাদ ব্যক্ত

ঢাকা, ২৮ সেপ্টেম্বর: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে সৃষ্ট সমস্যা কূটনৈতিক প্রচেষ্টায় সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন। বুধবার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান: সরকার, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই আশা ব্যক্ত করেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ সেমিনারের আয়োজন করে। আসাদুজ্জামান খান কামাল রোহিঙ্গা ইস্যু নিয়ে বলেন, “কূটনৈতিক প্রচেষ্টা, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চলছে তা অব্যাহত রাখবো। আমরা বিশ্বাস করি, যুদ্ধ নয়, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবো।” তিনি আরও…

Read More