প্রমাণ করেছি, আমরা পারি : প্রধানমন্ত্রী

ওয়াশিংটন, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতুর ওপর প্রথম স্প্যান বসানোর খবরে উচ্ছ্বসিত হয়েছেন। রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রিটজ কার্লটন হোটেলে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা প্রমাণ করেছি, আমরাও করতে পারি’ … ‘আমি খুব খুশি’।   এসময় আবেগতাড়িত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা, বাঙ্গালি জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা যা চাই, তাই করতে পারি, যদি আমরা সৎ ও সংকল্পবদ্ধ থাকি।’ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, গলব্লাডার অপারেশনের পর চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেয়ার…

Read More

পূর্বাচলে ৮০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে : গৃহায়ণ মন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, এসডিজি বাস্তবায়নে ২০২১ সালের মধ্যে বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষসহ সকলের জন্য পূর্বাচল আবাসিক এলাকায় ৮০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। এজন্য সরকারের পক্ষ থেকে ব্যাংকগুলোর মাধ্যমে কম সূদে ঋণ দেয়া পদক্ষেপ নিতে হবে। আজ সোমবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ববসতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য শক্ত ও মজবুত বাড়ি নির্মাণ করবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভূমির…

Read More

রোহিঙ্গা ইস্যুতে বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বসেছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দফতরের মন্ত্রী কিও তিন্ত সোয়ে। আজ সোমবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে আরো উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব শহিদুল হক, বিজিবি ডিজি আবুল হোসেন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এর আগে রবিবার রাতে ঢাকায় আসেন অং সান সু চির দফতরের মন্ত্রী কিও তিন্ত সোয়ে। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার পর সেখানকার পাঁচ লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে…

Read More

শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার আহবান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

ঢাকা, ২ অক্টোবর : দেশের অর্থনীতির বিকাশে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই লক্ষ্যে বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে উল্লেখ করে তারা বলেন, একটি শক্তিশালী পুঁজিবাজারই হচ্ছে উন্নত অর্থনীতি গড়ে তোলার অন্যতম হাতিয়ার। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার এই পৃথক বাণীতে এই আহবান জানান। বিনিয়োগকারীদের শিক্ষা ও সুরক্ষা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো ২-৮ অক্টোবর ‘‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’’ পালন করা হবে। ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব…

Read More

কাল থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

ঢাকা, ২ অক্টোবর : সাপ্তাহিক ছুটি, বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের কারণে দীর্ঘ ৩৯ দিন পর আগামীকাল মঙ্গলবার ৩ অক্টোবর থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হবে। গত ২৫ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত শুনানি ও নিস্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার থেকে যথারীতি খুলবে সুপ্রিমকোর্ট। সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হবে। দীর্ঘ অবকাশে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার ও দিন নির্ধারণ করে দিয়ে হাইকোর্ট…

Read More

বিশ্ব শিশু দিবস আজ

‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার উদযাপিত হচ্ছে বিশ্ব শিশু দিবস-২০১৭। বিশ্বের সকল শিশুর অধিকারের বার্তা নিয়ে বিশ্ব শিশুরা আজ মিলিত হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে। বাংলাদেশে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার এ দিবসটি পালন করা হয়। এই দিবসের মধ্যদিয়ে শুরু হয় শিশু অধিকার সপ্তাহ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এবছরই প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন কারাগারে বড় হওয়া শিশুরা। শিশু…

Read More

প্রতিটি জনবসতিতে পরিকল্পিত আবাসন এখন সময়ের দাবি : রাষ্ট্রপতি

ঢাকা, ২ অক্টোবর, : রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ বলেছেন, প্রতিটি জনবসতিতে পরিকল্পিত আবাসন এখন সময়ের দাবি। আবাসন নির্মাণে জমির সর্বোচ্চ ব্যবহার যাতে নিশ্চিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে রোববার এক বাণীতে তিনি আরো বলেন, আবাসন মানুষের মৌলিক চাহিদাগুলোর অন্যতম। বর্তমান সরকার সকল নাগরিকের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সবার জন্য বসতি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থ-সামাজিক কাঠামো, জমির অপ্রতুলতা, বর্ধিঞ্চু জনসংখ্যা, নগরায়ন ও শিল্পায়ন বিবেচনায় নগর, শহর, গ্রাম নির্বিশেষে প্রতিটি জনবসতিতে পরিকল্পিত আবাসন এখন…

Read More

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিবে ডব্লিউএফপি

মিয়ানমার থেকে পালিয়ে আসা পাঁচ লাখ রোহিঙ্গা নাগরিককে খাদ্য সহায়তা দিবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীরবিক্রম, এর সঙ্গে ডব্লিউএফপি এর নির্বাহী পরিচালক ডেভিড বিসলে সাক্ষাতকালে একথা জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ এসময় উপস্থিত ছিলেন। উভয়েই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের বর্তমান পরিস্থিতি, খাদ্য সহায়তা, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন। ডব্লিউএফপি শিশু ও গর্ভবতী মায়েদের আলাদা করে বিশেষ ধরনের পুষ্টিকর খাবার সরবরাহ করবে…

Read More

বিশ্ব প্রবীণ দিবস আজ

১ অক্টোবর : বিশ্ব প্রবীণ দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই দিবসটি পালন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। ১৯৯০ সালে জাতিসংঘ প্রতিবছর পহেলা অক্টোবর আন্তর্জাতিক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে – ‘ভবিষ্যৎ অগ্রসরে : সমাজে প্রবীণদের দক্ষতা, অবদান এবং অংশগ্রহণ নিশ্চিত করুন’। প্রবীণ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বর্তমানে…

Read More

আজ পবিত্র আশুরা

ঢাকা, ১ অক্টোবর : আজ রোববার পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয়। বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হবে। প্রায় ১ হাজার ৩৩৫ বছর আগে এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) কারবালা প্রান্তরে শহীদ হন। ১০ মহরম হযরত ইমাম হোসেইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।…

Read More