প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ

ঢাকা, ৪ অক্টোবর : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন শেষে দেশে ফেরার সময়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। আগামী ৭ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাথে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরের সকল দলীয় সংসদ সদস্যদের সাথে এই…

Read More

বাংলাদেশ-ভারত ৪.৫ বিলিয়ন মাকির্ন ডলারের তৃতীয় এলওসি চুক্তি স্বাক্ষর আজ

ঢাকা, ৪ অক্টোবর – ভারত ও বাংলাদেশ আজ বুধবার ৪.৫ বিলিয়ন মাকির্ন ডলারের তৃতীয় ক্রেডিট লাইন (এলওসি) চুক্তি স্বাক্ষর করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ঢাকায় সফররত ভারতের অর্থ ও কর্পোরেট মন্ত্রী অরুন জেটলির উপস্থিত থাকবেন। অর্থমন্ত্রনালয়ে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সচিব এবং ভারতের এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন। গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি ভারতীয় ক্রেডিট লাইনের ঘোষণা দেয়া হয়। গত ছয় বছরে বাংলাদেশকে…

Read More

রোহিঙ্গা গ্রামগুলো পুড়ে ছাই : কূটনীতিকদের বিবৃতি

ঢাকা, ৪ অক্টোবর : মিয়ানমারে কর্মরত অধিকাংশ পশ্চিমা দেশসহ ২০ দেশের রাষ্ট্রদূত এক যুক্ত বিবৃতিতে বলেছেন, তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা গ্রামগুলো পরিদর্শনকালে দেখেছেন যে তাদের বাড়ি-ঘর পুড়ে ছাই। মঙ্গলবার বসতবাড়ির বাসিন্দারা অন্য কোথাও পালিয়ে গেছে এবং তারা সেনাবাহিনীর সহিংসতায় ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখেছেন। গতকাল ওই অঞ্চলে মিয়ানমার সরকারের সহযোগিতায় রাখাইন সফর শেষে কূটনীতিকরা বলেন, ‘আমরা দেখেছি গ্রামগুলো পুড়ে গেছে এবং সেখানে কোন মানুষজন নেই… সেখানকার সহিংসতা অবশ্যই থামাতে হবে।’ কূটনীতিকরা বলেন, ‘আমরা ওই সফরে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখেছি’ এবং ‘আমরা আরেকবার আহ্বান জানাচ্ছি সেখানে যেন মানুষ নির্বিঘেœ বসবাস করতে পারে।…

Read More

রাজস্ব সংগ্রহে বাংলাদেশ বিশ্বের রোল মডেল : এনবিআর চেয়ারম্যান

সিলেট, ৪ অক্টোবর : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, রাজস্ব সংগ্রহে বাংলাদেশ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলে এটি সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করছি। সবাই মিলে কাজ করার ফলে এখন বিদেশ নির্ভরতা কমছে।’ এনবিআর চেয়ারম্যান আজ সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব-জনকল্যাণে রাজস্ব’ শীর্ষক রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মাৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (প্রশাসন) এস এম আশরাফ হোসেন, সদস্য (কর প্রশাসন…

Read More

বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা আইন মন্ত্রিসভায় উপস্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা, ৪ অক্টোবর : বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা আইন দ্রুত মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি সভাপতির বক্তৃতায় এ নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা অনুসরণে প্রায় ক্ষেত্রে বিচ্যুতি দেখা যাচ্ছে। শুধু নীতিমালা প্রয়োগ করে কলেজ পরিচালনায় সুষ্ঠু ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ে বলে এ জন্য আইন প্রণয়ন প্রয়োজন। এই আইনের খসড়া চূড়ান্ত করে দ্রুত তা মন্ত্রিসভায় অনুমোদন ও সংসদে উপস্থাপনের উদ্যোগ নিতে হবে। বিএমডিসি’র যথাযথ…

Read More

খালেদা-তারেক লন্ডনে বসে কি করছেন তার তদন্ত হওয়া দরকার : ওবায়দুল কাদের

ঢাকা, ৪ অক্টোবর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমান লন্ডনে বসে কি ষড়যন্ত্র করছেন এর তদন্ত হওয়া প্রয়োজন। তিনি মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে লন্ডনে বসে কি ষড়যন্ত্রের জাল বুনছেন, তা জাতি জানতে চায়। এর তদন্ত হওয়া দরকার। তদন্তে সাহায্য করার জন্য স্কটল্যান্ড ইয়ার্ড, এমআই সিক্সসহ বৃটিশ গোয়েন্দা সংস্থাগুলোকে আমরা অনুরোধ…

Read More

ত্রিপক্ষীয় উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব : তথ্যমন্ত্রী

ঢাকা, ৩ অক্টোবর : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ মিয়ানমার এবং জাতিসংঘের নেতৃত্বে ত্রিপক্ষীয় উদ্যোগের মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। দ্বিপাক্ষিক উদ্যোগের পাশাপাশি এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য ত্রিপাক্ষিক উদ্যোগ দরকার উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের ভূমিকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধানের প্রক্রিয়া চলছে। কফি আনান কমিশনের রিপোর্টকে ভিত্তি করে সমাধান বের করতে হবে। আজ মঙ্গলবার ডিবেট ফর ডেমোক্রেসি এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে রাজধানীর এফডিসিতে ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে কুটনৈতিক প্রচেষ্টা’ শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু…

Read More

ভারতের অর্থমন্ত্রী ঢাকায় আসছেন আজ

ঢাকা, ৩ অক্টোবর : ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি মঙ্গলবার ঢাকায় আসছেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আমন্ত্রণে তিনি তিনদিনের এই সফরে আসছেন। ভারতের অর্থমন্ত্রীর সাথে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব সুভাষ চন্দ্র গর্গ ও অন্যান্য উর্ধতন কর্মকর্তা এবং ভারতীয় শিল্প ও বণিক সমিতি (এফআইসিসিআই)-র ৩০ সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় আসছেন। তিনদিনের সফরকালে অরুণ জেটলি বাংলাদেশের অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট অন্যান্যের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের পরিমান বৃদ্ধি পেয়েছে। দুই মন্ত্রী ২০১৫ সালের জুনে…

Read More

প্রধানমন্ত্রীর লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ

ঢাকা, ৩ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে লন্ডন হয়ে দেশে ফেরার উদ্দেশে বাংলাদেশ সময় আজ সকালে (ওয়াশিংটন সময় সোমবার রাত ১০টা ১৫ মিনিট) ওয়াশিংটন ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ওয়াশিংটন থেকে টেলিফোনে বাসসকে বলেন, ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফর সঙ্গীদের নিয়ে সোমবার রাত ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ১৫ মিনিট) লন্ডনের উদ্দেশে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ডুলেস ইন্টারন্যাশনার এয়ারপোর্ট ত্যাগ করেছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায়…

Read More

শুধু সার্টিফিকেট অর্জনের জন্য উচ্চশিক্ষা নয় : নাহিদ

ঢাকা, ২ অক্টোবর : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শুধু সার্টিফিকেট অর্জনের জন্য উচ্চ শিক্ষা নয়। উচ্চশিক্ষায় সেই বিষয়গুলোতে জোর দিতে হবে, যেগুলোর মাধ্যমে বাস্তবে কাজ করা যায়। তিনি বলেন, ‘উচ্চশিক্ষার প্রচলিত ধারা পরিবর্তন করতে চাই। বিশ্ববিদ্যালয় মানে জ্ঞানচর্চা, গবেষণা, নতুন জ্ঞান অনুসন্ধান ও নতুন জ্ঞান সৃষ্টি করা। এ ধারায় আমরা এগিয়ে যাচ্ছি’। মন্ত্রী আজ রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অডিটরিয়ামে ইউনিভার্সিটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নাহিদ বলেন, ‘শিক্ষার লক্ষ্য নিয়ে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, তাদের সরকার সহযোগিতা করে…

Read More