দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তাঁর তিন সপ্তাহের সফর শেষে আজ শনিবার সকালে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সকাল ৯টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিট) হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও কর্মীরা এবং সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীরা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন…

Read More

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে বৃটেনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

লন্ডন, ৭ অক্টোবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলপ্রয়োগের মাধ্যমে নিজ ভূখন্ড থেকে বিতাড়িত রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ জোরদারে বৃটেনের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে জানান, প্রধানমন্ত্রী বলেছেন, ‘মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে।’ লর্ড আহমদ অব উইম্বলডন এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী তারিক মাহমুদ আহমদ শুক্রবার সকালে এখানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেলে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘নিজ দেশ থেকে বলপ্রয়োগের মাধ্যমে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিতে অবশ্যই…

Read More

এমবিবিএস-ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ ছিলো না : নাসিম

ঢাকা, ৭ অক্টোবর : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ ছিলো না। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য অধিদফতরের অধীনে ঢাকাসহ সারাদেশে ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের প্রায় দশ হাজার আসনের বিপরীতে ৮২ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। মোহাম্মদ নাসিম বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা কমিটির সদস্যরা সঠিকভাবে মনিটরিং করছেন। সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত…

Read More

দুর্বৃত্তদের কোনো ধর্ম ও দল নেই : ওবায়দুল কাদের

ঢাকা, ৫ অক্টোবর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়, তারা যে দলেরই হোক তারা দুর্বৃত্ত। দুর্বৃত্তদের কোনো ধর্ম ও দল নেই। এরা বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় পরিচয় দিয়ে কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারীদের ওপর হামলা করে। বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বৌদ্ধ সম্প্রদায়ের যে কোনো সমস্যা আওয়ামী লীগকে জানানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সবসময় আপনাদের পাশে আছি। দুর্বৃত্তদের কোন দল…

Read More

রোহিঙ্গাদের সহায়তায় ১১৯.৭৭ মিলিয়ন ডলার তহবিলের আবেদন আইওএম’র

ঢাকা, ৫ অক্টোবর : ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) অর্থাৎ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয়গ্রহণকারী নতুন করে আগত ৫ লাখেরও বেশি রোহিঙ্গা জনগণকে সাহায্যের প্রয়োজনে ১১৯.৭৭ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছে। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে ভয়াবহ সহিংসতার কারণে ২৫ আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। যার ফলে প্রচন্ড মানবিক সংকট দেখা দেয়। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম দিকে আগত রোহিঙ্গাদের অধিকাংশই পালিয়ে আসার সময় শূন্যহাতে বা সামান্য কিছু নিয়ে এসেছে। এমন সংখ্যা তিন লাখেরও…

Read More

প্রধান বিচারপতি সিনহা বিদেশ যাচ্ছেন!

শিগগিরই বিদেশ যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা! চিকিৎসার জন্য তিনি কানাডা অথবা অস্ট্রেলিয়া যেতে পারেন। এ লক্ষ্যে ভিসা গ্রহণের প্রক্রিয়া দু’একদিনের মধ্যে শুরু হবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এই দুটি দেশে প্রধান বিচারপতির দুই কন্যা বসবাস করছেন। এদিকে ছুটিতে গিয়ে গতকাল মঙ্গলবার সারাদিন রাজধানীর কাকরাইলের হেয়ার রোডের বাসভবনেই অবস্থান করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। বাসায় অবস্থান করলেও তার সঙ্গে কারো দেখা করার অনুমতি মেলেনি। বাসভবনের প্রধান ফটকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে প্রধান বিচারপতির আকস্মিক ছুটিতে যাওয়ার ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এমনকি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরাও…

Read More

প্রধানমন্ত্রী লন্ডন থেকে ১০টি ফাইল ছেড়েছেন

ঢাকা, ৪ অক্টোবর : বর্তমানে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ডিজিটাল মাধ্যমে ১০টি জরুরি ফাইল ছেড়েছেন। যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে ওয়াশিংটন থেকে দেশে ফেরার পথে মঙ্গলবার সকালে (বাংলাদেশ সময় বিকাল) তিনি যুক্তরাজ্যের রাজধানী পৌঁছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে আজ সকালে টেলিফোনে জানান, প্রধানমন্ত্রী লন্ডন থেকে মঙ্গলবার ১০টি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ফাইল (ই-ফাইল) ছেড়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট ৬১টি ই-ফাইল ছেড়েছেন। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অবস্থানকালে জরুরি ফাইল তাঁর কাছে পাঠানোর জন্য তিনি আগেই তাঁর অফিসকে নির্দেশনা দিয়েছিলেন। তিনি…

Read More

প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ

ঢাকা, ৪ অক্টোবর : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন শেষে দেশে ফেরার সময়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। আগামী ৭ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাথে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরের সকল দলীয় সংসদ সদস্যদের সাথে এই…

Read More

বাংলাদেশ-ভারত ৪.৫ বিলিয়ন মাকির্ন ডলারের তৃতীয় এলওসি চুক্তি স্বাক্ষর আজ

ঢাকা, ৪ অক্টোবর – ভারত ও বাংলাদেশ আজ বুধবার ৪.৫ বিলিয়ন মাকির্ন ডলারের তৃতীয় ক্রেডিট লাইন (এলওসি) চুক্তি স্বাক্ষর করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ঢাকায় সফররত ভারতের অর্থ ও কর্পোরেট মন্ত্রী অরুন জেটলির উপস্থিত থাকবেন। অর্থমন্ত্রনালয়ে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সচিব এবং ভারতের এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন। গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি ভারতীয় ক্রেডিট লাইনের ঘোষণা দেয়া হয়। গত ছয় বছরে বাংলাদেশকে…

Read More

রোহিঙ্গা গ্রামগুলো পুড়ে ছাই : কূটনীতিকদের বিবৃতি

ঢাকা, ৪ অক্টোবর : মিয়ানমারে কর্মরত অধিকাংশ পশ্চিমা দেশসহ ২০ দেশের রাষ্ট্রদূত এক যুক্ত বিবৃতিতে বলেছেন, তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা গ্রামগুলো পরিদর্শনকালে দেখেছেন যে তাদের বাড়ি-ঘর পুড়ে ছাই। মঙ্গলবার বসতবাড়ির বাসিন্দারা অন্য কোথাও পালিয়ে গেছে এবং তারা সেনাবাহিনীর সহিংসতায় ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখেছেন। গতকাল ওই অঞ্চলে মিয়ানমার সরকারের সহযোগিতায় রাখাইন সফর শেষে কূটনীতিকরা বলেন, ‘আমরা দেখেছি গ্রামগুলো পুড়ে গেছে এবং সেখানে কোন মানুষজন নেই… সেখানকার সহিংসতা অবশ্যই থামাতে হবে।’ কূটনীতিকরা বলেন, ‘আমরা ওই সফরে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখেছি’ এবং ‘আমরা আরেকবার আহ্বান জানাচ্ছি সেখানে যেন মানুষ নির্বিঘেœ বসবাস করতে পারে।…

Read More