সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করেছে জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ পার্টির ২৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে আজ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে বলেন, ‘বর্তমান সংসদে বিএনপির প্রতিনিধিত্ব না থাকায় তাদের অন্তবর্তীকালীন সরকারে থাকার কোনো সুযোগ নেই।’ হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, দলীয় প্রধানের সুপারিশের ভিত্তিতে অন্তবর্তীকালীন সরকারের মন্ত্রিসভার সদস্য নিয়োগ করতে হবে এবং সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলের আনুপাতিক প্রতিনিধিদের সমন্বয়ে এই সরকার গঠন করতে হবে। রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
নাফ নদীতে নৌকাডুবি, ১২ রোহিঙ্গার প্রাণহানি
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ চ্যানেলে নৌকাডুবির ঘটনায় ১০ শিশুসহ ১২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ-বিজিবি ও কোস্টগার্ড। রবিবার রাত থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার রাত ১০টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গা বোঝাই নৌকাটি ডুবে যায়। পরে রাত একটার দিকে দুইজনের মরদেহ ও আটজনকে জীবিত উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হওয়া এক রোহিঙ্গা বলেন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে তারা ২৮ জন একটি নৌকায় করে বাংলাদেশে পালিয়ে আসছিলেন। নাফ…
Read More‘মিয়ানমার সরকারকেই রোহিঙ্গা সংকট সমাধান করতে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার সরকারের সৃষ্ট রোহিঙ্গা সংকট সে দেশের সরকারকেই সমাধান করতে হবে। আজ সোমবার চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী টানেল নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গা সংকট তৈরি করেছে। আর এ সংকটকের সমাধানও সে দেশের সরকারকেই করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে সে দেশের মন্ত্রী ঢাকা সফরকালে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা পালন করতে হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, জি-টু-জি পদ্ধতিতে নির্মাণাধীন…
Read Moreপেনশন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ঢাকা, ৯ অক্টোবর : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুবিধার্থে পেনশন প্রক্রিয়াকে আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আজ রাজধানীর ধানমন্ডির অবসর ভবনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৭-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান। দেশে এখন অল্প খরচে উন্নত চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশের একজন মানুষের গড় আয়ু…
Read Moreযশোরে ঘিরে রাখা বাড়ি থেকে তিন শিশুসহ খাদিজা’র আত্মসমর্পণ
যশোর, ৯ অক্টোবর: জেলা শহরের ঘোপ এলাকায় ঘিরে রাখা বাড়ি থেকে তিন শিশুসহ খাদিজা আত্মসমর্পণ করেছেন। যশোর জেলা পুলিশ সুপার (এসপি) মো: আনিসুর রহমান বাসস’কে জানান, সোয়াতের আহবানে সাড়া দিয়ে আজ বিকেল সোয়া তিনটার দিকে খাদিজা আত্মসমর্পণ করেন। এরপর পরই খাদিজা ও তার তিন সন্তানকে একটি মাইক্রোবাসে করে পুলিশ তুলে নিয়ে গেছে । খাদিজা আত্মসমর্পণের পর বোমা নিষ্ক্রিয়কারি ইউনিটের সদস্যরা ওই বাড়ির ভেতরে তল্লাশী চালায়। এর আগে বেলা পৌনে তিনটার দিকে খাদিজার বাবা-মাকে পাবনা থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ঘিরে রাখা বাড়িটির সামনে আনা হয়। পুলিশ সুপার আনিসুর রহমান জানান,…
Read Moreঢাবি উপাচার্যের সঙ্গে স্পেনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঢাকা, ৯ অক্টোবর : স্পেনের সান্তিয়াগো দি কম্পোসতেলা ইউনিভার্সিটি’র অধ্যাপক সান্তিয়াগো ফার্নান্দেজ মসকুয়েরা-এর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক আম্পারো পোর্তা রিভাস এবং অধ্যাপক ভিক্টোরিয়া ভেজকুয়েজ। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেনের সান্তিয়াগো দি কম্পোসতেলা ইউনিভার্সিটি’র মধ্যে চলমান যৌথ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।
Read More৭ মাসের মধ্যে ভাঙতেই হবে বিজিএমইএ ভবন
হাতিরঝিলে অবৈধভাবে গড়ে ওঠা বহুতল বিজিএমইএ ভবন সাত মাসের মধ্যে ভাঙার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আদালত বলেছেন, শেষবারের মতো সময় দেয়া হলো। আর কোনো সময় দেয়া হবেনা। এই সময়ের মধ্যে ভবন অপসারণ করতে হবে। আদালতের আদেশ মেনে চলতে হবে। রবিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ নির্দেশ দেন। এর আগে বিজিএমইএ’র আইনজীবী অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী এক বছর সময় চেয়ে আদালতে আবেদন জানান। তিনি বলেন, সরকার বিজিএমইএ’কে জমি দিয়েছে। আমরা জমির মূল্য পরিশোধ করেছি। এখন অবকাঠামো নির্মাণ করবো। এজন্য সময় প্রয়োজন।…
Read Moreবাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের যুদ্ধ উস্কানি এড়িয়ে চলছে : প্রধানমন্ত্রী
ঢাকা, ৮ অক্টোবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করার উস্কানি দিচ্ছে অভিযোগ করে বলেছেন, তবে বাংলাদেশ এ ধরনের উস্কানি এড়িয়ে চলেছে। প্রধানমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে শনিবার দেশে ফিরে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তিনি বলেন, মিয়ানমারের নাগরিকদের দেশ ছাড়তে বাধ্য করার পর এক পর্যায়ে তারা এমন আচরণ করছে, যেন তারা বাংলাদেশের সঙ্গে একটি যুদ্ধে জড়িয়ে পড়বে। তবে, আমি সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশকে সতর্ক করে দিয়েছি, যতক্ষণ আমি নির্দেশ না দেই, ততক্ষণ পর্যন্ত যেন কোন উস্কানির মুখে তারা কোনভাবেই বিভ্রান্ত…
Read Moreসাংবাদিকদের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করতে হলে আইজিপি’র অনুমতি লাগবে
কুষ্টিয়া, ৮ অক্টোবর : সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি আইন ৫৭ ধারায় মামলা করতে হলে সংশ্লি¬ষ্ট থানাকে পুলিশের আইজিপি’র অনুমতি নিতে হবে। শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে ‘সংবাদপত্র ও সাংবাদিকতার নীতিমালা বিষয়ক’ এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ এ কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকরা নিরলস পরিশ্রম করছে। তাই তাদের মর্যাদা রক্ষা করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রেস কাউন্সিল সচিব শ্যামল চন্দ্র কর্মকার, জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল কালাম সাহিদ…
Read Moreহাজার হাজার মানুষের শুভেচ্ছা ও সংবর্ধনায় সিক্ত প্রধানমন্ত্রী
ঢাকা, ৭ অক্টোবর : হাজার হাজার মানুষের অভিনন্দন, ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার সকালে তাকে সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত দীর্ঘ ১৪ কিলোমিটার পথজুড়ে জনতার ঢল নামে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে শনিবার সকাল ৯ টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এসময় শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ১৪ দল, বুদ্ধিজীবী, সংবাদিক নেতৃবৃন্দ, খেলোয়ার ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ, সম্মলিত সাংস্কৃতিক জোট নেত্রীবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা…
Read More