শাহজালালে ৪০ স্বর্ণবার উদ্ধার

ঢাকা, ১১ অক্টোবর : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কেজি ওজনের ৪০টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। বুধবার সকালে ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান থেকে স্বর্ণবারগুলি উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, সকালে মাসকট থেকে আসা ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের দুটি সিটের ভেতর থেকে স্কচটেপ মোড়ানো দুটি বান্ডিল উদ্ধার করা হয়। পরে সেগুলি খুলে প্রায় চার কেজি ওজনের ৪০ স্বর্ণবার পাওয়া যায়। তিনি আরো জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া স্বর্ণবারের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২…

Read More

৪০ মন্ত্রণালয়ে বিদ্যুৎ বিল বকেয়া ১৩৬৪ কোটি টাকা

বকেয়া বিলের জাল থেকে মুক্ত হতে পারছে না দেশের বিদ্যুৎ খাত। বরং দিনে দিনে এ জাল আরো শক্তভাবে বেঁধে ফেলছে সেবা খাতটিকে। বিল খেলাপের বিশাল বোঝা নিয়ে চলছে বিদ্যুৎ বিতরণকারী সরকারি সংস্থা কোম্পানিগুলো। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানই সবচেয়ে বেশি বিল বাকি রেখেছে। ৪০টি মন্ত্রণালয় এবং বিভাগের কাছে বকেয়া বিল বাবদ বিতরণ সংস্থা কোম্পানিগুলো পাবে অন্তত ১ হাজার ৩৬৪ কোটি টাকা। বিদ্যুৎ বিতরণকারীরা বারবার তাগাদা দিয়েও বিল আদায় করতে পারছে না অনেক সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে। ফলে বকেয়া অর্থের পরিমাণও বেড়ে চলছে। অনেক প্রতিষ্ঠানকে বহুবার তাগাদা-চিঠি দেওয়ার পর কিছু অর্থ…

Read More

নির্বাচনে কালো টাকা ও পেশীশক্তি থেকে সাবধান : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ, ১১ অক্টোবর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার একতাবদ্ধ থাকতে এবং নির্বাচনে কালো টাকা ও পেশীশক্তির প্রভাব থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। জেলার কাটিয়াদির কাটিয়াদি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন রাষ্ট্রপতি বলেন, ‘কালো টাকা ও পেশীশক্তি গণতন্ত্রকে বিঘ্নিত করে। নির্বাচনে কালোটাকা ও পেশীশক্তির ব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে তাদেরকে অবশ্যই যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে।’ তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকেই গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে জননেতাদের দায়িত্ব রয়েছে। যোগ্য প্রার্থী নির্বাচনে…

Read More

রোহিঙ্গা জনসংখ্যা হ্রাসে মিয়ানমার সহিংস অভিযান চালাচ্ছে : বাংলাদেশ

ঢাকা, ১১ অক্টোবর : মিয়ানমার জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের জনসংখ্যা হ্রাসে সামরিক বাহিনী ব্যবহার করে সহিংস অভিযান চালাচ্ছে বলে বাংলাদেশ অভিযোগ করেছে। ফলে সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে চলে এসেছে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় বলেন, ‘ইতিহাসে এই প্রথম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা বাংলাদেশে চলে এসেছে। ১৮ লাখের মধ্যে বর্তমানে মিয়ানমারে মাত্র ৪ থেকে ৫ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।’ তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের ওপর সেনা অভিযান শুরু হলে নতুন করে তাদের পালিয়ে আসা শুরু হয়। তখন থেকে এ পর্যন্ত…

Read More

রোহিঙ্গা ইস্যূ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন জাতিসংঘের মহাসচিব

ঢাকা, ১১ অক্টোবর : জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতারেস বলেছেন, রোহিঙ্গা ইস্যূ তিনি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী এছাড়াও ইউএনডিপি’র প্রশাসক এ্যাচিম স্টেইনার এবং ইউএন-ওএইচআরএলএলএস এর প্রধান ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফেকিতামুলোয়া কাতওয়া উতিকোমানুর সাথেও সাক্ষাৎ করেন। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এ সময় অর্থমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী একটি ‘সেফ জোন’ গঠনসহ এ সঙ্কটের দ্রুত ও স্থায়ী সমাধানে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। তিনি জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের…

Read More

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস আজ

ঢাকা, ১১ অক্টোবর : বিশ্বজুড়ে আজ মেয়েদের দিন। আজ বুধবার আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০১৭। পৃথিবীজুড়ে লিঙ্গ বৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এ দিবসটি পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে। মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনী সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়। ইউনেস্কো মহাসচিব মিজ ইরিনা বোকোভা’র দেয়া বার্তা অনুযায়ী আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০১৭-এর প্রতিপাদ্য “এমপাওয়ার গার্লস: ইমারজেন্সি রেসপন্স এ্যান্ড রেসিলেন্স…

Read More

সড়ক মহাসড়কে ১ নভেম্বর থেকে এক্সেললোড কন্ট্রোল নীতিমালা কার্যকর হবে : সেতুমন্ত্রী

ঢাকা, ১০ অক্টোবর : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১ নভেম্বর হতে সড়ক-মহাসড়কে অতিরিক্ত ওজনবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে এক্সেললোড কন্ট্রোল নীতিমালা কার্যকর হবে। মন্ত্রী আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু টোল প্লাজায় এক্সেললোড কন্ট্রোল স্টেশন এবং বিআরটিএ’র সড়ক নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইন পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, টোল প্লাজা এলাকায় যানজট কমিয়ে আনতে আটটি বুথের চারটি যাত্রীবাহি এবং চারটি বুথ পণ্যবাহী পরিবহনের জন্য নির্দিষ্ট করে দেয়া হয়েছে। যানবাহনের টোল গ্রহণ ও ওজন নেয়ার সময় যাতে অহেতুক দেরি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সড়ক…

Read More

মেডিকেলে ভর্তি শুরু ১৭ অক্টোবর, ক্লাস ১ জানুয়ারি

ঢাকা, ১০ অক্টোবর : আগামী ১৭ অক্টোবর থেকে সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত তিন হাজার ৩১৮ জন ছাত্রছাত্রীর ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। যা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। ভর্তিকৃত ছাত্রছাত্রীদের নীতিমালা অনুসারে পর্যায়ক্রমে তিনবার মাইগ্রেশনের মাধ্যমে অন্য মেডিকেল কলেজে বদলি করা যাবে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। ভর্তিতে যা যা প্রয়োজন: এসএসসি ও এইচএসসি ও সমমানের পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার সনদপত্র/প্রশংসাপত্র, জেলা কোটার দাবির ক্ষেত্রে স্থানীয সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিযন পরিষদের চেয়ারম্যান/ওযার্ড কমিশনা প্রদত্ত নাগরিক সনদপত্র। চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।…

Read More

বিএনপি স্বাভাবিক পথে নেই বলেই কথাবার্তা অসংলগ্ন : তথ্যমন্ত্রী

ঢাকা, ১০ অক্টোবর : বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির স্বাভাবিক পথে নেই বলেই তাদের কথাবার্তা অসংলগ্ন। বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র-চক্রান্তের পথেই হাঁটছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে প্রয়াত জাসদ নেতা আব্দুর রব মাতুব্বর ও মজিবর রহমানের স্মরণসভায় এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি একবার তত্ত্বাবধায়ক সরকারের কথা, আরেকবার সহায়ক সরকারের কথা বলে, আবার এখন এসে নির্বাচিত প্রধানমন্ত্রীকে ছুটি দেয়ার কথাবার্তা বলছে, যা শুধু অস্বাভাবিকই নয়, ষড়যন্ত্র ও চক্রান্তমূলক।’ তিনি বলেন, বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে অস্বাভাবিক সরকার…

Read More

রোহিঙ্গাদের কলেরার ভ্যাকসিন দেয়া হবে আজ থেকে : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ১০ অক্টোবর : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বলপূর্বক নিজ দেশ থেকে বাস্তুচ্যুত মিয়ানমান নাগরিকদের আজ থেকে কলেরা ভ্যাকসিন (ওসিভি) দেয়া হবে। তিনি গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিং-এ বলেন, ‘দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে কলেরা প্রতিরোধে রোহিঙ্গাসহ ৯ লাখ মানুষকে কলেরা ভ্যাকসিন খাওয়ানোর জন্য আমরা সপ্তাহব্যাপী এক কর্মসূচি শুরু করব।’ ‘দুই সপ্তাহ পর পাঁচ বছরের কম আড়াই লাখ শিশুকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ খাওয়ানো হবে’ উল্লেখ করে তিনি বলেন, এর ছয় মাস পর কক্সবাজার ও টেকনাফে বোস্টার ডোজ দেয়া হবে, যেখানে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সহিংসতার কারণে পালিয়ে…

Read More