ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪

হ্যানয়, ১৪ অক্টোবর : ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে ব্যাপক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। বিগত অনেক বছরের মধ্যে ভিয়েতনামে এটি ছিল সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। শুক্রবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র। এ সপ্তাহে বিভিন্ন প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্য ও ভূমিধসে এখনো নিখোঁজ ৩৯ জনকে খুঁজে বের করতে উদ্ধার কর্মীরা ব্যাপকভাবে তল্লাশি চালাচ্ছে। এদিকে আরেকটি বড় ধরণের ঝড় ভিয়েতনামের দিকে ধেয়ে আসছে বলে আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়েছে। খবরে বলা হয় এ সপ্তাহের প্রাকৃতিক দুর্যোগে বহু ঘরবাড়ির ক্ষতি হয়েছে এবং হাজার হাজার একর জমির ফসল ভেসে…

Read More

দেশের জেলাগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরার উদ্যোগ নিয়েছে সরকার

ঢাকা, ১৪ অক্টোবর : সরকার পর্যটন, পণ্য ও উল্লেখযোগ্য উদ্যোগ এই তিনটি ক্ষেত্রের ওপর গুরুত্ব দিয়ে বিশ্বের কাছে দেশের প্রতিটি জেলাকে তুলে ধরার কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এক্সেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি বিশ্বের সামনে প্রতিটি জেলার সম্ভাবনাসমূহ বিশেষ করে পর্যটনকে তুলে ধরার কাজ হাতে নিয়েছে। এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার শুক্রবার বাসস’কে বলেন, ‘দেশের পাশাপাশি সবগুলো জেলার উন্নয়নের লক্ষ্যে আমরা বিশ্বের সামনে একটি জেলার সবকিছু তুলে ধরতে চাই।’ তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি জেলারই পর্যটন এলাকায় বিশেষ পণ্য অথবা খাদ্য এবং বিশেষ জনকল্যাণমূলক উদ্যোগের ন্যায় কিছু বিশেষত্ব…

Read More

ইপিজেড তৈরিতে রোহিঙ্গাদের তাড়ানো হচ্ছে: তোফায়েলবাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাসহ (ইপিজেড) বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান-শিল্পকারখানা প্রতিষ্ঠা করা এবং সেখানকার মূল্যবান সম্পদের জন্যই রাজ্যটি থেকে রোহিঙ্গাদের সরিয়ে দেওয়া হচ্ছে। তবে কূটনৈতিক উপায়ে রোহিঙ্গাদের ফেরত দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে কোরিয়ান শোকেস প্রদর্শনী উদ্বোধনের সময় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। কোরিয়া-বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স (কেবিসিসিআই) আয়োজিত প্রদর্শনীটি আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। এতে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের ইলেকট্রনিক, মোটরগাড়ি, তৈরি পোশাক উৎপাদন সরঞ্জামসহ পণ্যসামগ্রী প্রদর্শন করা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, এখনো মিয়ানমার থেকে ৫ লাখ…

Read More

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

চট্টগ্রাম, ১২ অক্টোবর : চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোড়ারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ের পর দিদার নামে এক মাদক ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটনাস্থলের দু’পাশে যানজট সৃষ্টি হয়। যানবাহনে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। র‌্যাব ওই সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৬০০ বোতল ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস জব্দ করে। র‌্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ জানান, ঢাকা থেকে দুটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ ফেনসিডিল চট্টগ্রামে আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মিরসরাইয়ের জোড়ারগঞ্জে…

Read More

জামায়াত নেতা আজিজসহ গাইবান্ধার ৬ আসামীর বিরুদ্ধে পুনরায় যুক্তিতর্ক ২২ অক্টোবর

ঢাকা, ১২ অক্টোবর : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ও গাইবান্ধার প্রাক্তন সংসদ সদস্য আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় আসামির বিরুদ্ধে পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল আজ এ দিন ধার্য করে আদেশ দেয়। মামলার প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাসস’কে এ কথা জানান। এ প্রসিকিউটর বলেন, গত ৯ মে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল…

Read More

বোর্ড নিজেই ফাঁস করল প্রশ্নপত্র

এসএসসি নির্বাচনী পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র যশোর শিক্ষাবোর্ডের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় পরীক্ষা শুরুর আধঘন্টা আগে নোটিস বোর্ডে আপলোড করা হয় প্রশ্নপত্র। এরপর প্রধান শিক্ষকরা প্রশ্নপত্র প্রিন্ট দিয়ে পরীক্ষা গ্রহণ করেন। একদিকে প্রশ্ন ফাঁস, অন্যদিকে দেরিতে প্রশ্নপত্র সরবরাহ করায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বোর্ডের আওতাধীন ১০ জেলায় প্রায় আধঘন্টা দেরিতে পরীক্ষা শুরু হয়। সূত্রমতে, প্রশ্ন ব্যাংক পদ্ধতির অংশ হিসেবে প্রথমবারের মতো এবার এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র অনলাইনে দেওয়ার উদ্যোগ নেয় যশোর শিক্ষা বোর্ড। তবে ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ৭টা থেকে ৯টার মধ্যে সার্ভারে প্রশ্নপত্র আপলোডে বোর্ড…

Read More

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

হবিগঞ্জ, ১২ অক্টোবর : হবিগঞ্জের বাহুবলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মদন মিয়া ওরফে মোজাম্মেল (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দারাগাঁও চা বাগানের ২ নম্বর সেকশন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মদন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামের মরহুম রহমান মিয়ার ছেলে। বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র, ডাকাতি, হত্যাসহ সাতটি মামলার আসামি মদনকে বুধবার গ্রেপ্তার করা হয়। রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সহযোগীদের নাম প্রকাশ করেন এবং অস্ত্র রাখার জায়গা সম্পর্কে তথ্য দেন। তিনি বলেন, আজ ভোররাতে মদনকে নিয়ে অভিযানে নামে পুলিশ। এ…

Read More

রোহিঙ্গা সংকট সমাধানে এগিয়ে আসতে উন্নয়ন সহযোগীসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি স্পিকারের আহবান

ঢাকা, ১২ অক্টোবর : স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে এগিয়ে আসতে উন্নয়ন সহযোগীসহ বিশ্বনেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন। তিনি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আয়োজনে আইএমএফ’র সদর দফতরে পার্লামেন্টারি নেটওয়ার্ক ওয়ার্কশপে বক্তৃতাকালে এ আহবান জানান। দিনব্যাপী এ অনুষ্ঠানে কর্মসংস্থান, প্রযুক্তি ও বাণিজ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা পরিচালিত হয়। সংসদ সচিবালয়ের বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববাসীর কাছে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে আবির্ভূত হয়েছে।…

Read More

স্থানীয় উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতি নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

কিশোরগঞ্জ, ১২ অক্টোবর, : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্ব-স্ব এলাকার উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করতে স্থানীয় নেতা, পেশাজীবী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন। নিজ জেলায় চারদিন সফরের শেষ দিনে বুধবার সকালে কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, স্থানীয় উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতি নিশ্চিত করতে আপনাদের একসঙ্গে কাজ করতে হবে। রাষ্ট্রপতি হামিদ স্ব-স্ব অবস্থান থেকে সততা ও আন্তরিকতার সঙ্গে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়ার জন্যও সরকারি কর্মকর্তা এবং নির্বাচিত প্রতিনিধিদের প্রতি আহবান জানান। দেশে শিক্ষার মানের ইতোমধ্যে…

Read More

২০২৪ সালের মধ্যেই দারিদ্র্য দূরীকরণে সাফল্য অর্জন করবে বাংলাদেশ : অর্থমন্ত্রী

ঢাকা, ১২ অক্টোবর : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ ২০২৪ সালের মধ্যেই দারিদ্র্য দূরীকরণে সাফল্য অর্জন করবে। অর্থমন্ত্রী নিউইয়র্কের মিলেনিয়াম হিলটনহোটেলে মঙ্গলবার অনুষ্ঠিত ‘টেকসই উন্নয়নের অভিমুখে : সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে শিক্ষা এবং এসডিজির পথনির্দেশ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে এ কথা বলেন। আজ এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। তিনি বলেন, এমডিজি গ্রহণ করার আগেই ১৯৯৯ সালে এর বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া এবং নিজেদের মতো করে লক্ষ্য স্থির করা হয়। দেশের নিজস্ব সম্পদ এবং যা কিছু উন্নয়ন সহযোগিতা পাওয়া যায় তা দিয়েই এমডিজি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়।…

Read More