ইসির সঙ্গে সংলাপে ১১টি প্রস্তাব দেবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

ঢাকা, ১৬ অক্টোবর : নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ ১১টি প্রস্তাব দেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী বুধবার (১৮ অক্টোবর) ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ রয়েছে। সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে সুনির্দিষ্ট ১১টি প্রস্তাব দেয়া হবে। এটা গোপন কিছু নয়। ওবায়দুল কাদের রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যোগদানকৃত নতুন সচিব মো. নজরুল ইসলাম’কে বরণ এবং বিদায়ী সচিব এমএএন ছিদ্দিককে বিদায় জানানো অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের…

Read More

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ৮ লাশ উদ্ধার

কক্সবাজার, ১৬ অক্টোবর : কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার সাগরে রোহিঙ্গাবাহী আরো একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার নারী ও চার শিশুসহ আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোররাত চারটার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছে। টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান জানান, সোমবার ভোরে টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপের ডাঙ্গাপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধারে নেমেছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে আট রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। টেকনাফ মডেল…

Read More

প্রধান বিচারপতি এস কে সিন্হার বক্তব্য আইনসঙ্গত নয় : আইনমন্ত্রী

ঢাকা, ১৫ অক্টোবর : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিদেশ যাওয়ার প্রাক্কালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস, কে) সিন্হা দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির এখতিয়ার নিয়ে যে বক্তব্য দিয়ে গেছেন তা আইনসঙ্গত নয়। মন্ত্রী আজ আইন মন্ত্রণালয়ে তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ একথা বলেন। আনিসুল হক বলেন, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির এখতিয়ার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির এখতিয়ার একই। এ বিষয়ে প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার প্রাক্কালে এক চিঠিতে যে বক্তব্য দিয়েছেন তা আইনসঙ্গত নয়। এ বক্তব্যের জন্য আমি মনে করি প্রধান বিচারপতি যা বলেছেন তাতে উনিই বিব্রত।…

Read More

আওয়ামী লীগ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় : প্রধানমন্ত্রী

ঢাকা, ১৫ অক্টোবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের ভিত্তি সুসংহতকরণে তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, আওয়ামী লীগ চায় আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমরা চাই আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। কেননা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য একদিন আমরাই সংগ্রাম করেছিলাম।’ প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের যৌথসভায় সভাপতিত্বকালে একথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘মানুষের ভোটাধিকার সুসংহত করে গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রদানই তাঁর দলের লক্ষ্য।’ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, সকলকে এখানে ডাকার…

Read More

রধান বিচারপতির বিবৃতি বিভ্রান্তিমূলক : সুপ্রিমকোর্ট

ঢাকা, ১৫ অক্টোবর : ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস, কে) সিনহা শুক্রবার রাতে অস্ট্রেলিয়া যাওয়ার প্রাক্কালে যে লিখিত বিবৃতি দিয়েছেন সুপ্রিমকোর্ট সেটিকে বিভ্রান্তিমূলক বলে উল্লেখ করেছে। শনিবার সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা বলা হয়। বিবৃতিটি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ছুটিভোগরত মাননীয় প্রধান বিচারপতি এস, কে, সিন্হা গত ১৩ অক্টোবর বিদেশ গমনের প্রাক্কালে একটি লিখিত বিবৃতি উপস্থিত গণমাধ্যমকর্মীদের নিকট হস্তান্তর করেন। এই লিখিত বিবৃতিটি সুপ্রিমকোর্টের দৃষ্টিগোচর হইয়াছে। উক্ত লিখিত বিবৃতি বিভ্রান্তিমূলক।’ বিবৃতিতে আরো বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর রাষ্ট্রপতি প্রধান…

Read More

রাজনীতিতে ফরমালিন ঢুকেছে : ওবায়দুল কাদের

ঢাকা, ১৪ অক্টোবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে ফরমালিন ঢুকে গেছে। কিছু কিছু নেতা বেপরোয়াভাবে চলছে। তাই এই সকল নেতাদের পরিহার করতে হবে। আজ শনিবার দুপুরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্যদের সভাপতি গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসাবে নাজনিন ফেরদৌসসহ অভিভাবক-শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী প্রমুখ বক্তব্য রাখেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের দেশের কিছু রাজনীতিবিদ হচ্ছেন রাজধানীর পরিবহনের মতো।…

Read More

মিয়ানমারের সংকটের দ্রুত সমাধানের ব্যাপারে আশাবাদী কফি আনান

ঢাকা, ১৪ অক্টোবর : জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মিয়ানমারের রাখাইন প্রদেশের জনগণের স্থায়ী শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি, উন্নয়ন ও চলমান সংকটের দ্রুত সমাধানের ব্যাপারে আশাবাদী। তাঁর (আনান) কমিশন প্রণীত রিপোর্টের সুপারিশমালার উদ্ধৃতি দিয়ে কফি আনান বলেন, কমিশনের রিপোর্টে রোহিঙ্গাদের নাগরিকত্ব সম্পর্কে মিয়ানমার সরকারের ১৯৮২ সালে প্রণীত নাগরিকত্ব আইন আন্তর্জাতিক মান অনুযায়ী সংশোধনের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। রোহিঙ্গা উদ্বাস্তুদের মর্যাদা ও নিরাপত্তার সাথে নিজ ভূমিতে প্রত্যাবর্তন, মানবিক সহায়তা ও মৌলিক চাহিদা নিশ্চিত করতেও কফি আনান তাঁর রিপোর্টে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের সাথে সীমান্ত নিরাপত্তা ও দ্বিপাক্ষিক ক্ষেত্রে সহযোগিতা রক্ষা করার…

Read More

প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন : তথ্যমন্ত্রী

কুষ্টিয়া, ১৪ অক্টোবর : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন এবং তিনি কখন কোন মামলার রায় দেবেন এ ব্যাপারে হস্তক্ষেপ করার এখতিয়ার সরকার রাখে না, হস্তক্ষেপও করেনি। এ ব্যাপারে বিএনপি’র নেতৃবৃন্দ মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আজ সকালে কুষ্টিয়া সাকির্ট হাউসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার জোরপূর্বক প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছে বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আদালতের একটা রায়ে উল্ল¬াস প্রকাশ করে মিষ্টি বিতরণ করে, আরেকটা…

Read More

সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলায় ২ মামলা, তদন্ত টিম গঠন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ৬৯ জনের নাম উল্লেখ করে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ তিনজনকে আটক করেছে। নগরকান্দা থানার এস আই মো. হুমায়ুন কবির ও ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন। পুলিশের মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. জামাল হোসেন মিয়া ও তার বড় ভাই ফরিদপুর জেলা পরিষদের সদস্য মো. কামাল হোসেন মিয়াকে। অপরদিকে…

Read More

আমরা দেশে ফিরতে চাই’, রোহিঙ্গাদের আরও কিছু কথা

‘উখিয়ার কুতুপালং ক্যাম্পে স্বামী-সন্তান হারা রহিমার বিলাপ কক্সবাজারের উখিয়া সংবাদদাতা সম্প্রতি গিয়েছিলেন বালুখালীসহ আশপাশের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে। তার সাথে কথা হয় সেসব ক্যাম্পে আশ্রয় নেওয়া মিয়ানমারের রাখাইন থেকে বিতাড়িত ‘রোহিঙ্গাদের’ সঙ্গে। আলাপচারিতায় উঠে আসে চলমান সংকটের বিভিন্ন বিষয়। রোহিঙ্গা শিক্ষিত যুবক ও ব্যবসায়ীরা তুলে ধরেন তাদের মতামত। এসময় মিয়ানমার সরকারের মনোভাব ও রাখাইনে ফেরা নিয়েও সংশয়ের কথা ব্যক্ত করেন আশ্রিতরা। আলাপচারিতায় বালুখালী ক্যাম্পে আশ্রয় নেয়া মংডু টাউনের রোহিঙ্গা ব্যবসায়ী শরিফুল্লাহ (৪৫) বলেন, ‘মিয়ানমার সরকারকে বিশ্বাস করা যায় না। তাদের কথায় এবং কাজের মধ্যে কোন মিল নেই।’ শরিফুল্লাহ আকিয়াব নামে এক…

Read More