ঢাকা, ১৮ অক্টোবর : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) টেলি ডেনসিটি ও টেলি এক্সেস ফ্যাসিলিটি সম্প্রসারণের মাধ্যমে দেশে নির্ভরযোগ্য আধুনিক টেলিযোগাযোগ সার্ভিস গঠনে ২,৫৭৩.৪০ কোটি টাকা ব্যয় সম্বলিত একটি প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ‘মডার্নাইজেশন অব টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ফর ডিজিটাল কানেক্টিভিটি’ শীর্ষক এই প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, সভায় ৫,৭৮৩.৪ কোটি টাকা ব্যয় সম্বলিত মোট ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। তিনি বলেন, এসব প্রকল্পে মোট ব্যয়ের ৩,২৯৬.৩২ কোটি টাকা…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
শেখ রাসেলের ৫৩তম জন্মদিন আজ
ঢাকা, ১৮ অক্টোবর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৩তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। শহীদ শেখ রাসেলের জন্মদিন…
Read Moreবঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিব অনু মারা গেছেন
ঢাকা, ১৮ অক্টোবর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ এম. নূরুল ইসলাম (অনু) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বুধবার সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে, নাতি-নাতনি, এক ভাই ও এক বোন এবং বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রয়াত নূরুল ইসলাম অনুর নামাজে জানাজা আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে আজিমপুর নতুন কবরস্থানে দাফন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিব এ এম.…
Read Moreখালেদা জিয়ার গ্রেফতারের বিষয়টি আদালতের বিষয়: আইজিপি
পুলিশের আইজি একেএম শহীদুল হক বলেছেন, খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়টি সম্পূর্ণ আদালতের বিষয়। আদালত থেকে এখনো থানায় গ্রেফতারি পরোয়ানা পৌঁছায়নি। গতকাল বিকালে রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর তিনি একথা বলেন। আইজিপি বলেন, দেশের গণমাধ্যমের মাধ্যমে শুনেছি, আদালত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কিন্তু, তা এখনো থানায় পৌঁছায়নি। তিনি আরও বলেন, খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তি। কারও বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে যে পুলিশ দিয়ে ধরিয়ে আনতে হবে, বিষয়টি এমন নয়। এটি আদালতের বিষয়। নবীন বরণ…
Read Moreপাঁচ দফা প্রস্তাবেই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
ঢাকা, ১৭ অক্টোবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ অধিবেশনে তিনি যে পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেছেন তার মাধ্যমেই চলমান রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব হবে। তিনি সোমবার তাঁর (প্রধানমন্ত্রীর) ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে বলেন, ‘আমরা যুদ্ধ চাই না… আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।’ বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংক-বিএবি প্রধানমন্ত্রীর কাছে তাঁর কার্যালয়ে অনুদানের চেক হস্তান্তর করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরে সাংবাদিকদের ব্রিফ করেন। গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ৫ দফা প্রস্তাব উত্থাপন করেন সেগুলো হচ্ছে-…
Read Moreমিরপুরে কিশোরের ঝুলন্ত লাশ, হাতে ব্লু হোয়েলের
ঢাকা, ১৭ অক্টোবর : রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার হাতে কথিত ব্লু হোয়েল গেমে আসক্তদের মতো নীল তিমির ছবি আঁকা ছিল। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর থানার কাজীপাড়া মসজিদের পশ্চিম পাশে এক বাসা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম সায়েম (১৬)। সে তার বাবার সঙ্গে ফুটপাতে একটি চায়ের দোকানে কাজ করত। এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে…
Read Moreরোহঙ্গিা ও তস্তিা ইস্যুতে কথা বলতে সুষমা স্বরাজ আসছনে রববিার
চলমান রোহিঙ্গা সংকট সমাধান ও তিস্তা নিয়ে কথা বলতে রবিবার বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চতুর্থ যৌথ কনসালটেটিভ কমিশনের বৈঠকে যোগ দিতে সুষমা স্বরাজ দু’দিনের সফরে ২২ অক্টোবর ঢাকা আসবেন। রাষ্ট্রদূত আরো জানান, ‘চরম মানবিক সংকট মোকাবিলা করছে বাংলাদেশ। বিগত ৬০ বছরের মধ্যেও রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের সঙ্গে কোনো ফলপ্রসূ সমাধানে আসা যায়নি। আমরা মনে করি, এটা মিয়ানমারের সমস্যা এবং মিয়ানমারকেই অভ্যন্তরীণভাবে তার সমাধান করতে হবে। তবে এই সমস্যার কারণে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো বিশেষভাবে আক্রান্ত…
Read Moreবেনাপোলে ১৮ স্বর্ণবারসহ ভারতীয় আটক
যশোর, ১৭ অক্টোবর : যশোরের বেনাপোল সীমান্তে ১৮টি স্বর্ণবারসহ শ্রবণ বিশ্বাস (৫০) নামে এক ভারতীয়কে আটক করেছে বিজিবির সদস্যরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে সীমান্তে ঘিবা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, আটক শ্রবণ বিশ্বাস স্বর্ণবারগুলি ভারতে পাচারের চেষ্টা করছিল। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বঁনগা থানার চইড়গাছি গ্রামের বিরেন্দনাথ বিশ্বাসের ছেলে। ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Read Moreবস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করুন : রাষ্ট্রপতি
ঢাকা, ১৭ অক্টোবর : রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা এবং সাংবাদিকতা পেশায় প্রকৃত বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাহী কমিটির সদস্যরা আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে বাসস’কে জানান, ঢাবি ভিসির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের দশ সদস্যের একটি প্রতিনিধি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাহী কমিটির অপর ৯ সদস্য সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি সাংবাদিকতাকে একটি মহৎ…
Read Moreভয়াবহ ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা
ঢাকা, ১৬ অক্টোবর : ক্যাবল মেরামত ও সংস্কার কাজের জন্য দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) আগামী ২২ অক্টোবর থেকে পরবর্তী তিনদিন অর্থাৎ ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-মি-ইউ-৫) দিয়ে বিকল্প ব্যবস্থায় দেশে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক রাখা হবে। সংশ্লিষ্ট খাতের সঙ্গে সম্পৃক্তরা আশঙ্কা প্রকাশ করেছেন, এতে ব্যান্ডউইথ ঘাটতিতে ওই সময় ইন্টারনেট সেবায় ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। এরই মধ্যে দেশের ইন্টারনেট সেবাদাতা সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠি দিয়ে ওই তিন দিনের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। ইন্টারনেট সেবাদান…
Read More