দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরতে এশিয়াটিক সোসাইটির প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।   রোববার বিকেলে বঙ্গভবনে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘আপনাদেরকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ‘থিংক ট্যাংক’ হিসেবে কাজ করতে হবে। আপনাদেরকে অবশ্যই দেশের প্রকৃত ইতিহাস ও কৃষ্টি তুলে ধরার জন্য কাজ করতে হবে।’   রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। আবদুল হামিদ সোসাইটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।…

Read More

বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি আজ

ঢাকা, ২৫ সেপ্টেম্বর : আবারো বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। ৮ থেকে ১৫ শতাংশ হারে দাম বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। এর উপর গণশুনানি আজ থেকে শুরু হচ্ছে।

Read More

রোহিঙ্গা পুনর্বাসনে প্রধানমন্ত্রীর পদক্ষেপ বাংলাদেশকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে : স্পিকার

ঢাকা, ২৫ সেপ্টেম্বর : স্পিকার ও সিপিএ’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, রোহিঙ্গাদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত পদক্ষেপ শান্তি প্রতিষ্ঠায় বিশ্বে বাংলাদেশকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। রোহিঙ্গাদের মানবিক সাহায্য ও আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবল ও সাহসী নেতৃত্বের জন্য এটা সম্ভব হয়েছে। তিনি গতকাল সংসদ সদস্যদের পক্ষ থেকে কক্সবাজারের উখিয়ার বালুখালি-২ নম্বর শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া মায়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। স্পিকার বলেন, বাংলাদেশের মানুষ সব…

Read More

সেনাবাহিনী রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের দায়িত্বে

ঢাকা, ২৫ সেপ্টেম্বর : কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে সেনাবাহিনী গতকাল শনিবার থেকে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে। সরকারের নির্দেশে স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন উখিয়া ও টেকনাফ উপজেলায় ৮টি ক্যাম্পে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। শনিবার থেকে উখিয়া ও টেকনাফ উপজেলায় ৮টি ক্যাম্প স্থাপনের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচশত সেনাসদস্য রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ ও অন্যান্য সহায়তা করছে। বাংলাদেশ সেনাবাহিনী তিনটি ধাপে এই ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করছে। প্রাথমিক ভাবে তারা সকল উৎস হতে ত্রাণ সামগ্রী গ্রহণ ও নির্দিষ্ট স্থানে গুদামজাত এবং প্যাকেটিং করছে। পরবর্তীতে ত্রাণ…

Read More

দেশে ফিরেছেন প্রধান বিচারপতি

ঢাকা, ২৪ সেপ্টেম্বর : কানাডা ও জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।শনিবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন। গত ১৮ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত এশিয় প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সঙ্গে যোগদান শেষে তিনি দেশে ফিরেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার একান্ত সচিব অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ আনিসুর রহমান। এর আগে গত ৮ সেপ্টেম্বর অসুস্থ মেয়েকে দেখতে তিনি কানাডা যান। এরপর কানাডা থেকে ১৭ সেপ্টেম্বর তিনি জাপান যান।

Read More

প্রধানমন্ত্রী বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা নাকচ করে দিয়েছেন

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সঙ্গে কোন রাজনৈতিক সমঝোতার কথা নাকচ করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে কেউ যেন এ ধরনের প্রস্তাব নিয়ে না আসে। শুক্রবার সকালে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা সন্ত্রাস ও হত্যার রাজনীতির সঙ্গে জড়িত আমি তাদের কাছে ফিরে যেতে আগ্রহী নই। তাই, বিএনপি’র সঙ্গে রাজনৈতিক সমঝোতার প্রস্তাব দেয়া কারো উচিত হবে না। শেখ হাসিনা বলেন, যারা হত্যা ও সন্ত্রাসের রাজনীতি, বঙ্গবন্ধুর বর্বরোচিত হত্যাকান্ড এবং দেশকে ধ্বংসে বিশ্বাসী তাদের সঙ্গে কোন রাজনৈতিক সমঝোতা হতে পারে না। তিনি বলেন, যারা আমার বাবা-মাকে…

Read More

প্রধানমন্ত্রী ওয়াশিংটন পৌঁছেছেন

ঢাকা, ২৪ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী শুক্রবার বিকেলে (বাংলাদেশ সময় অনুযায়ী আজ প্রভাতে) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল ফোনে ওয়াশিংটন থেকে বাসস’কে জানান, প্রধানমন্ত্রী শুক্রবার দুপুরে (নিউইয়র্ক সময়) সড়কপথে ওয়াশিংটনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। শেখ হাসিনা ওই দিন (শুক্রবার) বিকেলে যুক্তরাষ্ট্রের রাজধানীতে পৌঁছেন এবং তাকে রিজ কার্লটন-টাইসন্স হোটেলে নিয়ে যাওয়া হয়। এখানেই তিনি অবস্থান করবেন। প্রধানমন্ত্রী এক সপ্তাহ ওয়াশিংটনে অবস্থানের পর আগামী ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে যাত্রা করবেন। তিনি লন্ডন…

Read More

রোহিঙ্গাদের ত্রাণ কার্যক্রমের দায়িত্বে সেনাবাহিনী

চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বর : মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করেছে সেনাবাহিনী। ত্রাণ কার্যক্রমে সমন্বয় ও নিয়মানুবর্তিতা আনার লক্ষ্যে সেনাবাহিনী সদস্যরা গতকাল থেকে কার্যক্রম শুরু করেছে। সেনাবাহিনী সদস্যরা দিনব্যাপী বিভিন্ন ক্যাম্প পরিদর্শন ও পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেয়া ত্রাণ-সামগ্রীও গ্রহণ করেছেন। ত্রাণ কার্যক্রমে সমন্বয়ের লক্ষ্যে উখিয়া ডিগ্রি কলেজে প্রধান কার্যালয় ও কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। সেনা সদস্যরা আজ থেকে ত্রাণ প্রদান কার্যক্রমের দায়িত্ব পালন করবেন। এ কাজে প্রাথমিকভাবে সেনাবাহিনীর ২শ’ সদস্য নিয়োজিত রয়েছেন। সেনাবাহিনীর ত্রাণ বিতরণ সেলের সমন্বয়কারী মেজর রাশেদ আকতার বাসসকে…

Read More

হালে পানি না পেয়ে প্রধানমন্ত্রীর নিখুঁত প্রচেষ্টায় খুঁত ধরার অপচেষ্টা বিএনপির : তথ্যমন্ত্রী

ঢাকা, ২৪ সেপ্টেম্বর : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রোহিঙ্গা বিষয়ে বিএনপি হালে পানি না পেয়ে প্রধানমন্ত্রীর নিখুঁত প্রচেষ্টায় খুঁত ধরার অপচেষ্টায় লিপ্ত। তিনি বলেন, ‘রাজনীতিকে পাশে সরিয়ে রেখে মানবতাকে সবার ওপরে তুলে ধরে শেখ হাসিনা শরণার্থীদের রক্ষা ও সংকট নিরসনে জাতিসংঘে যে ৫ দফা দাবি তুলেছেন তা রোহিঙ্গা সমস্যা সমাধানের নিখুঁত প্রয়াস হলেও বিএনপি এর সমালোচনায় লিপ্ত। কারণ, তারা এক্ষেত্রে গঠনমূলক কোনো পদক্ষেপ নিতে পারেনি।’ শনিবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাসদ জাতীয় কমিটির সভার দ্বিতীয় ও শেষদিনে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী…

Read More

কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পে বিনিয়োগের আহ্বান শিক্ষামন্ত্রীর

ঢাকা, ২৪ সেপ্টেম্বর : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্পে বিনিয়োগে এগিয়ে আসার জন্য দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল নগরীর আগারগাঁও-এ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে ‘স্কিলস কম্পিটিশন ২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’ এ অনুষ্ঠানের আয়োজন করে। নুরুল ইসলাম নাহিদ শিক্ষা দক্ষতা নির্ভর হওয়া উচিৎ উল্লেখ করে বলেন, দক্ষতা অর্জন করতে না পারলে শিক্ষা নিয়ে অনেককেই বেকারত্বের যন্ত্রণা ভোগ…

Read More