ঢাকা, ২৩ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে ভাষণ দেন। তাঁর ভাষণের উল্লেখযোগ্য অংশ নিম্নে উল্লেখ করা হলো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতি ধর্ম নির্বিশেষে মিয়ানমারের রাখাইন রাজ্যের সকল বেসামরিক নাগরিকের নিরাপত্তা রক্ষা এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আশু ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি জাতিসংঘ মহাসচিবের প্রতি অবিলম্বে সেখানে ‘তথ্য অনুসন্ধ্যান মিশন’ পাঠানোর আহ্বান জানান এবং জাতিগত নিধন বন্ধে আরো কতিপয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। মিয়ানমারকে অবশ্যই নি:শর্তভাবে অবিলম্বে ও চিরতরে রাখাইন রাজ্যে সহিংসতা ও জাতিগত…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার জন্যই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হচ্ছে : ওবায়দুল কাদের
নারায়ণগঞ্জ, ২৩ সেপ্টেম্বর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার জন্যই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করা সম্ভব হচ্ছে। এ সেতুর কাজ কিছু দিনের মধ্যে দৃশ্যমান হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের জন্য আমরা ৩০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছি। এ টাকা সবই বাংলাদেশের।’ কাদের আরো বলেন, ‘দেশে ডবল ডেকার বাস রয়েছে। এবার আমরা ডবল ডেকার সেতুও পাব। কারণ এ সেতুতে বাস ও ট্রেন দু’টিই চলবে।’ তিনি শুক্রবার বিকেলে জেলার সোনারগাঁওয়ের সোনাখালীর র্যাংগস গ্রুপের গাড়ী সংযোজন…
Read Moreসমৃদ্ধির অংশীদার হতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এখানে আমেরিকার শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দকে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। এখানে গ্রান্ড হায়াত হোটেলে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ) আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ইউটিসি অ্যাসোসিয়েটস’র সিইও আজিজ আহমেদ, ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট পল ডাইক, ওআরবিআইএস’র প্রধান উন্নয়ন কর্মকর্তা (সিডিও), গভর্নমেন্ট রিলেশনস এন্ড কমিউনিকেশনস অফিসার টেমার ইউনিস, ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট-এর ভারপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি অ্যালিস জি ওয়েলস, স্কাইপাওয়ারের সিনিয়র পরিচালক মারিয়া বোরোবিয়েভা, পাওয়ারপ্যাকের রন সিকদার, এফইডিএকস-এর ডেভিড শর্ট, স্কট প্রাইস অব ওয়ালমার্ট ইন্টারন্যাশনালের জে প্রেয়র, কোকা কোলা পরিচালক…
Read Moreরাষ্ট্রপতির সঙ্গে ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ
২১ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য আবদুল হামিদের সঙ্গে ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম হারুন-অর-রশিদ আসকারি বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আসন্ন ৪র্থ সমাবর্তন বিষয়ে আলোচনা করা হয়। উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ উপস্থিত ছিলেন।
Read Moreডিসেম্বরে ফোর-জি মোবাইল সার্ভিস চালু : তারানা
ঢাকা, ২০ সেপ্টেম্বর : নতুন মোবাইল ফোন অপারেটরদের জন্য সুযোগ রেখে, নভেম্বর মাসে মোবাইল টেলিকম সার্ভিসের জন্য চতুর্থ প্রজন্মের (ফোর-জি) স্পেকট্রামের নিলাম হতে যাচ্ছে। ডিসেম্বর মাসের মধ্যেই সাধারণ মানুষের কাছে সেবাটি পৌঁছে দেয়ার লক্ষ্যেই পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে। বুধবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তার মন্ত্রণালয়ে এক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নভেম্বর মাসের শেষ নাগাদ নিলামের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সরঞ্জামাদি আমদানির পর প্রয়োজনীয় কারিগরী প্রক্রিয়া চূড়ান্ত করার মধ্যদিয়ে ডিসেম্বর মাস থেকেই জনগণের জন্য আমরা ফোর-জি/এলটিই সেবা চালু করতে পারব বলে আশা করছি। …
Read Moreবাংলাদেশের সাফল্যের কথা প্রচার করতে প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান
নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে বসবাসকারী বাংলাদেশীদের প্রতি দেশের সাফল্যের কথা ব্যাপকহারে প্রচারের আহ্বান জানিয়েছেন। তিনি তাঁর সম্মানে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা-এর দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান। তিনি বলেন, ‘অর্থনৈতিক ও সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ আশাপ্রদ অবস্থান বজায় রেখেছে এবং দেশটি এখন বিশ্বে একটা মর্যাদার আসনে রয়েছে। এই বিষয়টি বিদেশে তুলে ধরা প্রয়োজন।’ আওয়ামী লীগ সভানেত্রী একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের প্রতি আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য জনগণকে উৎসাহিত করারও আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা দেশে যান এবং আমাদের উন্নয়নের কথা…
Read Moreএসডিজি অর্জনে নারীর ক্ষমতায়নে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর,: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার জন্য টেকসই উন্নয়নের সফল বাস্তবায়নের জন্য নারীর ক্ষমতায়নে তাদেরকে শিক্ষা, প্রশিক্ষণ, প্রয়োজনীয় উপকরণ ও সমান সুযোগের ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তনের অতি গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে নারী। এজন্য সাসটেইন্যাবল ডেভলপমেন্ট গোলসের (এসডিজি) সফল বাস্তবায়নে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের মাধ্যমে বিশ্ব সবার জন্য টেকসই উন্নয়ন অর্জনে কার্যকরভাবে সফল হতে পারে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বুধবার জাতিসংঘ সদর দফতরে নারীর অর্থনৈতিক ক্ষমতা সম্পর্কিত জাতিসংঘ মহাসচিবের উচ্চপর্যায়ের প্যানেলের গোলটেবিল বৈঠকে একথা বলেন। তিনি নারীর ক্ষমতায়নের বিদ্যমান বাধা অতিক্রম করতে নারীদের…
Read Moreরোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ হতে ওআইসি’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারে দুর্দশাগ্রস্ত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-র প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ফোরামের যেকোন উদ্যোগে যোগ দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনের ফাঁকে মঙ্গলবার দিনের শেষ দিকে এখানে ইউএনজিএ সদর দফতরে রোহিঙ্গা বিষয়ে ওআইসি’র কন্ট্রাক্ট গ্রুপকে প্রধানমন্ত্রী বলেন, ‘সংকট সমাধানে আপনাদের ঐক্য প্রদর্শন করুন।’ শেখ হাসিনা মিয়ানমারে ‘জাতিগত নির্মূল’ অভিযানে দেশ ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের ঢল সামলাতে বাংলাদেশের জন্য ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশগুলোর কাছ থেকে ‘জরুরি মানবিক সহায়তা’ চেয়েছেন। তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে…
Read Moreত্রিপক্ষীয় ব্যবস্থাপনা ও ত্রিমুখী উদ্যোগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান : তথ্যমন্ত্রী
বিবি নিউজ , ঢাকা, ২১ সেপ্টেম্বর : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ, মিয়ানমার ও জাতিসংঘের ত্রিপক্ষীয় ব্যবস্থাপনায় রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত, সেদেশে নাগরিকত্ব, পুনর্বাসন ও ক্ষতিপুরণ নিশ্চিত করার মাধ্যমেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান সম্ভব। আর এজন্য বাংলাদেশ যে ত্রিমুখী উদ্যোগ নিয়েছে তা হচ্ছে, শেখ হাসিনার শান্তি উদ্যোগ, কূটনৈতিক তৎপরতা ও গণমাধ্যমে রোহিঙ্গা সমস্যার সঠিক চিত্রায়ন। তথ্যমন্ত্রী বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত ‘রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে বাংলাদেশের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপিসহ জাতীয় প্রেসক্লাব…
Read Moreরোহিঙ্গা শরণার্থী শিবিরে রাস্তা নির্মাণে সরকারের ৪০ কোটি টাকা বরাদ্দ
বিবি নিউজ , ঢাকা, ২১ সেপ্টেম্বর : সরকার মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগণকে পুনর্বাসনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের ১২ টি অস্থায়ী শরণার্থী শিবিরে রাস্তা নির্মাণে ৪০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বাসস’কে জানায়, এলজিআরডি মন্ত্রণালয় কক্সবাজারের ১২টি শরণার্থী শিবিরে রাস্তা নির্মাণে এই অর্থ বরাদ্দ করেছে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, এছাড়াও সরকার ১২টি শরণার্থী শিবিরে ১২শ’ স্যানিটারি ল্যাট্রিন তৈরি ও ১২শ’ নলকূপ বসাচ্ছে। তিনি বলেন, প্রত্যেক শরণার্থী শিবিরে একশ’টি করে টয়লেট নির্মাণ করা হবে, যার মধ্যে থাকবে ৬০টি মহিলা ও ৪০টি পুরুষদের জন্য।…
Read More