বিশ্বমানের গবেষণা চালাতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বিবি নিউজ , ঢাকা, ২১ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মান অনুসরণ করে গবেষণা চালানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসস-কে বলেন, ‘রাষ্ট্রপতি দুটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠককালে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মান অনুসরণ করে গবেষণা চালানোর আহ্বান জানান।’ ইসলামিক ইউনিভার্সিটির (আইইউ) ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. হারুন-উর-রশিদ আসকারী ও শাহজালাল বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে দুটি প্রতিনিধি দল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। প্রেস সচিব…

Read More

সরকার শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী

নিউইয়র্ক, ২০ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার অর্থনীতি ও সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শ্রমিক অধিকারের বিষয়টি গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, ‘মানবাধিকার এবং শ্রমিকের অধিকারের সুরক্ষায় আমাদের দৃঢ় অঙ্গীকারের কারণে আমরা অর্থনীতি ও সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শ্রম অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি।’ সোমবার সন্ধ্যায় কনভেইন কনফারেন্স সেন্টারে গ্লোবাল ডিল ফর ডিসেন্ট ওয়ার্ক এ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ শীর্ষক উচ্চপর্যায়ের ফলোআপ বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সুইডেনের সহায়তায় গ্লোবাল ডিল ফর ডিসেন্ট ওয়ার্ক উন্নয়নের কার্যক্রমের উল্লেখ করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে, সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হলে যথাযোগ্য চাকরির…

Read More

শান্তিরক্ষী বাহিনীতে যৌন নির্যাতন বন্ধে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

নিউইয়র্ক, ২০ সেপ্টেম্বর, : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ শান্তিরক্ষীদের মাঝে যৌন অপরাধ নির্মূলে জাতিসংঘের মহাসচিবের যথাযথ পদক্ষেপের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ভিকটিম সাপোর্ট ফান্ডে ১ লাখ ডলার প্রতীকী চাঁদার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সর্বোচ্চ সংখ্যক সেনা সদস্য ও পুলিশ সদস্য নিয়োগকারী হিসেবে আমরা যৌন নির্যাতন ও অপরাধ বন্ধের বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করি। এ অভিযোগে আমাদের অবস্থান হচ্ছে জিরো টলারেন্স। প্রধানমন্ত্রী সোমবার জাতিসংঘ সদর দফতরে ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে যৌন নির্যাতন ও অপরাধ দমন শীর্ষক উচ্চপর্যায়ের এক বৈঠকে এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি যৌন অপরাধ প্রতিরোধে…

Read More

চালের দাম কমানোর আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা

ঢাকা, ২০ সেপ্টেম্বর : সরকার চাল আমদানি সংক্রান্ত কয়েকটি সমস্যা সমাধান করবে। ফলে কাল থেকে চালের দাম কমানো হবে বলে ব্যবসায়ীরা আশ্বাস দিয়েছেন। কয়েকজন মন্ত্রীর সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে ব্যবসায়ীরা সাংবাদিকদের জানান, সরকারের সঙ্গে তাদের ফলপ্রসু আলোচনা হয়েছে। ফলে কাল থেকে চালের দাম কমা শুরু হবে। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং খাদ্য মন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে তারা এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, প্রতিবন্ধকতা দূরীকরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, চাল আমদানি ও পরিবহনে আগামী তিন মাস পাটের বস্তার…

Read More

সার্বজনীনভাবে আনন্দউৎসব পালন করা বাঙালির ঐতিহ্য : সংস্কৃতিমন্ত্রী

ঢাকা, ২০ সেপ্টেম্বর : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সার্বজনীনভাবে আনন্দউৎসব পালন করা বাঙালির ঐতিহ্য। হাজার বছর ধরে বাঙালি জাতি এটি লালন করে আসছে। তবে মাঝে মধ্যে অশুভ সাম্প্রদায়িক শক্তি অসুরের মতো মাথাচাড়া দিয়ে উঠছে। সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। মন্ত্রী মঙ্গলবার রাজধানীর স্বামীবাগস্থ লোকনাথ মন্দিরে দুর্গাপূজার শুভ মহালয়া উৎসব-১৪২৪ উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তিনি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। নূর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে…

Read More

সংক্রামক রোগ নিয়ে রোহিঙ্গাদের নমুনা সংগ্রহ করবে

ঢাকা, ২০ সেপ্টেম্বর : রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে কোন সংক্রামক রোগ রয়েছে কীনা তা যাচাইয়ে নমুনা সংগ্রহের জন্য একটি বিশেষ মেডিকেল টিম পাঠানো হবে। সংক্রামক ব্যাধি, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের (আইইডিসিআর) সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডা. এএসএম আলমগীর মঙ্গলবার বাসসের সঙ্গে আলাপকালে বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যের সহিংস ঘটনায় কক্সবাজার, টেকনাফ ও উখিয়া অঞ্চলে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা জনগণের সংক্রামক রোগের নমুনা সংগ্রহের জন্য আমরা সেখানে আগামীকাল একটি বিশেষ টিম পাঠাব।’ তিনি বলেন, কোন রোহিঙ্গা কোনপ্রকার সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে কীনা তা যাচাইয়ের জন্য মেডিকেল টিম নমুনা সংগ্রহ করবে। দেশের জাতীয় রোগ মূল্যায়নের…

Read More

টেকনাফ থেকে বান্দরবান পর্যন্ত সীমান্তে মোবাইল নেটওর্য়াক বন্ধ

কক্সরাজার, ১৯ সেপ্টেম্বর : নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় রোহিঙ্গা অধ্যুষিত মিয়ানমার সীমান্ত এলাকার সব মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের নেটওর্য়াক বন্ধ করে দেয়া হয়েছে। জাতীয় স্বার্থ দেশের সার্বভৌমত্বের প্রশ্নে হুমকি হয়ে দাঁড়ানোর প্রেক্ষিতে মোবাইল সেবাদানকারী টাওয়ার কানেকশন বন্ধ করে দেয়া হয়েছে বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। উখিয়া উপজেলার কুতুপালংস্থ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাংলালিংকের টাওয়ার বন্ধ করার কাজ করার সময় বাংলালিংকের কারিগরি টিমের সদস্য আবু বকর সিদ্দিক স্বপন বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা টেকনাফ থেকে উখিয়া, বান্দরবান পর্যন্ত সীমান্ত এলাকার সব টাওয়ারের সংযোগ বন্ধ করে দিয়েছি। ওই এলাকার বাসিন্দারা বাংলালিংকের সেবা পাবেন…

Read More

রোহিঙ্গাদের জন্য রিহ্যাবের স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

ঢাকা, ১৯ সেপ্টেম্বর : রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানেটারি ল্যাট্রিন ও বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রিহ্যাবের অর্থায়নে কক্সবাজার বালুখালি পানবাজারের রোহিঙ্গা শিবিরে ৫শ’ স্যানেটারি ল্যাট্রিন ও একশ’টি গভীর নলকূপ স্থাপন করা হবে। এই সহায়তামূলক প্রোগ্রামের নাম দেয়া হয়েছে ‘রোহিঙ্গা স্যানিটেশন প্রকল্প’। সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বালুখালি পানবাজারে এই প্রকল্পের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আওয়ামী লীগের…

Read More

জাতিসংঘের সংস্কারবিষয়ক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রীর যোগদান

নিউইয়র্ক, ১৮ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সংস্কারে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত উচ্চপর্যায়ের এক সভায় যোগদান করেন। সোমবার জাতিসংঘ সদর দফতরে আয়োজিত এ সভায় বিশ্ব সংস্থার ৭২তম অধিবেশনে যোগদানে আগত ১৯৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা যোগ দেন। এতে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমলাতন্ত্র ও অব্যবস্থাপনার কারণে সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘ পুরোপুরি সম্ভাবনায় পৌঁছতে পারেনি। উচ্চপর্যায়ের এ সভার আলোচ্য বিষয়ের শিরোনাম ছিলো ‘জাতিসংঘের সংস্কার : ব্যবস্থাপনা, নিরাপত্তা ও উন্নয়ন’। জাতিসংঘ মহাসচিব গুতেরেজেসের এ বিশ্ব সংস্থার বৃহত্তর দক্ষতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা আনয়নে একটি ঘোষণা গ্রহণের প্রচেষ্টাকালে এ সভা অনুষ্ঠিত হলো। আজ সকাল পর্যন্ত…

Read More

সংস্কৃতি চর্চাই গড়ে তুলতে পারে একটি মানবিক জাতি: আসাদুজ্জামান নূর

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০১৭ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী জাতি গঠনের পাশাপাশি একটি মানবিক জাতি হিসেবে সমগ্র বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করে তুলতে চাই। তিনি বলেন, সংস্কৃতি চর্চাই পারে এমন একটি মানবিক জাতি গড়ে তুলতে। তিনি রোববার রাতে শিল্পকলা একাডেমী আয়োজিত চীনে প্রশিক্ষণপ্রাপ্ত শিশু অ্যাক্রোবেটিক শিল্পীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন। মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক সহযোগিতার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও ক্রমাগত সহযোগিতা করে যাচ্ছে। এজন্য চীন সরকারের নিকট আমরা ঋণী। আমাদের ছেলেমেয়েদের…

Read More