বাবা-মাকে ছাড়াই বাংলাদেশে ১৩১২ রোহিঙ্গা শিশু

ঢাকা, ১৮ সেপ্টেম্বর : জাতিসংঘের একটি সংস্থা ইউনিসেফ বলছে মায়ানমারের রাখাইনে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে অন্তত ১ হাজার তিনশো শিশুকে এ পর্যন্ত চিহ্নিত করা হয়েছে যারা বাবা-মা বা কোনো আত্মীয় স্বজনকে ছাড়াই বাংলাদেশে এসেছে। সাহায্য সংস্থাগুলো ধারণা করছে এসব শিশুর বাবা-মার দুজনকেই অথবা বাবাকে মায়ানমারে মেরে ফেলা হয়েছে। খবর বিবিসির। মায়ানমার সেনাবাহিনীর ভয়াবহ নিপীড়নের মুখে আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে আসা রোহিঙ্গার সংখ্যা চার লাখ পেরিয়েছে কদিন আগেই। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের হিসেব মতে প্রতিদিনই গড়ে দশ থেকে পনের হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে, যার…

Read More

জাতিসংঘ অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছেছেন

নিউইয়র্ক, ১৮ সেপ্টেম্বর :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে আবুধাবি থেকে নিউইয়র্কে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে স্থানীয় সময় বিকেল ৪ টা ৩৫ মিনিটে পৌঁছায়। প্রধানমন্ত্রী শনিবার বিকেলে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ সময় যুক্তরাষ্ট্রে নিয়োজিত বাংলাদেশ রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রীমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী,…

Read More

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নৈতিক সাফল্য অর্জন করেছে : রুশনারা আলী

ঢাকা, ১৮ সেপ্টেম্বর : সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এমপি বলেছেন, সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে বাংলাদেশে আশ্রয় ও বেসরকারি সংস্থাসমূহকে প্রবেশ করতে দিয়ে বাংলাদেশ নৈতিক সাফল্য অর্জন করেছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সফররত ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধিদলের নেতা রুশনারা আলী আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সশস্ত্রবাহিনীর সহিংসতার কারণে সৃষ্ট মানবিক সংকটের কথা তুলে ধরে রুশনারা আলী বলেন, সংখ্যালঘু জাতিসত্ত্বার জনগণের ওপর মিয়ানমার সরকারের এই আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্য থেকে অবশ্যই…

Read More

নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে ২০ সেপ্টেম্বর দিনব্যাপী অনশন কর্মসূচি

বিবি নিউজ , ঢাকা, ১৮ সেপ্টেম্বর : অবিলম্বে গণমাধ্যম কর্মীদের জন্য নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে আগামী ২০ সেপ্টেম্বর দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। জাতীয় প্রেসক্লাবের টেনিস গ্রাউন্ডে সকাল ১০টায় শুরু হয়ে এই অনশন কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। অনশন চলাকালে সাংবাদিক নেতৃবৃন্দ পরবর্তী বৃহত্তর কর্মসূচি নিয়ে বক্তব্য রাখবেন। বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী আজ এক যুক্ত বিবৃতিতে ডিইউজের সদস্য সাংবাদিকসহ রাজধানীর বিভিন্ন সংবাদপত্র ও মিডিয়াতে কর্মরত সাংবাদিক…

Read More

৭১-এর অভিজ্ঞতার আলোকেই আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি : তোফায়েল আহমেদ

ঢাকা, ১৭ সেপ্টম্বর : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার আলোকেই মানবিক কারণে আমরা বাংলাদেশে রোহিঙ্গাদের অশ্রয় দিচ্ছি। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এস এম জাহাঙ্গীরের লেখা মুক্তধারা প্রকাশনী থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর মর্মকথা ২ খন্ড, আর্থ সামাজিক উন্নয়নে জ্বালানী খাতের ভূমিকা:প্রক্ষিত বাংলাদেশ, সমসাময়িক সাধারণ জ্ঞান ও চলমান অর্থনৈতিক বৈশিষ্ট্য এই চারটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সংস্কৃতি সচিব ইব্রাহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল…

Read More

আজ মহান শিক্ষা দিবস

ঢাকা, ১৭ সেপ্টেম্বর : সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবস আজ ১৭ সেপ্টেম্বর। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ নাম না-জানা অনেকেই। তাদের স্মরণে এই দিনকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। স্বৈরশাসক আইয়ুব খান ক্ষমতা দখলের মাত্র ২ মাস পর ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর একটি শিক্ষা কমিশন গঠন করেন। শরীফ কমিশন নামে খ্যাত এসএম শরীফের নেতৃত্বে গঠিত এই কমিশন ১৯৫৯ সালের ২৬ আগস্ট তাদের প্রতিবেদন পেশ করে। এতে শিক্ষা বিষয়ে যেসব প্রস্তাবনা ছিল তা…

Read More

ওপেন এডুকেশনাল রিসোর্সেস কংগ্রেসে যোগ দিতে স্লোভেনিয়ায় গেছেন শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৭ সেপ্টেম্বর : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘দ্বিতীয় ওয়ার্ল্ড কংগ্রেস অন ওপেন এডুকেশনাল রিসোর্সেস (ওইআর)’ সম্মেলনে যোগ দিতে স্লোভেনিয়ার উদ্দেশ্যে গতরাতে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ১৮-২০ সেপ্টেম্বর স্লোভেনিয়ার রাজধানী লুবজানায় এ কংগ্রেস অনুষ্ঠিত হবে। ইউনেস্কো এবং স্লোভেনিয়ার শিক্ষা, বিজ্ঞান ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ওইআর ফর ইনক্লুসিভ এন্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন’। শিক্ষামন্ত্রী সম্মেলনের ওপেন এডুকেশনাল রিসোর্সেস এবং গুণগত মানসম্পন্ন শিক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকে এসডিজি-৪ এর মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়নে এবং জীবনব্যাপী শিক্ষণ সুযোগ তৈরিতে ওইআর-এর ভূমিকা ও ব্যবহার…

Read More

প্রধানমন্ত্রী আবুধাবী পৌঁছেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদানের উদ্দেশে নিউইয়র্ক যাওয়ার পথে শনিবার বিকেলে আবুধাবী পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানান, বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে আবুধাবী বিমানবন্দরে অবতরণ করে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

Read More

দোহাজারী-রামু-কক্সবাজার নতুন ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর

ঢাকা, ১৭ সেপ্টেম্বর :  দোহাজারী-রামু-কক্সবাজার রুটে নতুন ডুয়েল গেজ রেললাইন নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়েছে। শনিবার রেলভবনে প্রকল্পটির দুটিলটের চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক ও ১ম লটে চায়নার সিআরইসি এর প্রতিনিধি মো. মফিজুর রহমান এবং ২য় লটের সিসিইসিসি এর প্রেসিডেন্ট জো দেয়াংলং। এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ৩ বছর মেয়াদে ১৮০৩৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি নির্মিত হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুঠানে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেন, রেলখাত এগিয়ে চলেছে। রেললাইনটি নির্মিত হলে পর্যটন কেন্দ্র কক্সবাজারে দেশী ও বিদেশী পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে। এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই…

Read More

রোহিঙ্গা ইস্যুতে চীনের সঙ্গে আলোচনা হবে : ওবায়দুল কাদের

বিবি নিউজ , ঢাকা, ১৭ সেপ্টেম্বর, :  চীন সফর কালে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ‘চীন সফরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে বিষয়ে আলোচনা জাতিসংঘে হচ্ছে, সেই আলোচনাতো এখানে (চীনে) অবশ্যই আসবে। আর চীন বিষয়টি অস্বীকারও করেনি। যার প্রমাণ হলো জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে সর্বসম্মতভাবে বিবৃতি দিয়েছে।’ মন্ত্রী শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। আওয়ামী…

Read More