ঢাকা, ১৬ সেপ্টেম্বর : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২৩ টি জেলায় একটি করে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হবে। আজ আইডিইবি মিলনায়তনে কারিগরি শিক্ষা অধিদপ্তর আয়োজিত চীন সরকারের স্কলারশীপ প্রাপ্ত কারিগরি ক্ষেত্রের ৩৪৯ জন শিক্ষার্থীর যাত্রাপূর্ব ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষাসচিব মো: আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান, আইডিইবি’র সভাপতি এ কে এম…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি : তোফায়েল আহমেদ
ঢাকা, ১৬ সেপ্টম্বর : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার আলোকেই মানবিক কারণে আমরা বাংলাদেশে রোহিঙ্গাদের অশ্রয় দিচ্ছি। আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এস এম জাহাঙ্গীরের লেখা মুক্তধারা প্রকাশনী থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর মর্মকথা ২ খন্ড, আর্থ সামাজিক উন্নয়নে জ্বালানী খাতের ভূমিকা:প্রক্ষিত বাংলাদেশ, সমসাময়িক সাধারণ জ্ঞান ও চলমান অর্থনৈতিক বৈশিষ্ট্য এই চারটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সংস্কৃতি সচিব ইব্রাহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম…
Read Moreসাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত
ঢাকা, ১৬ সেপ্টেম্বর : জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। তিনি শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র পক্ষে সার্জেন্ট এ্যাট আর্মস, জাতীয় সংসদের চীফ হুইপ ও হুইপবৃন্দের পক্ষে হুইপ মোঃ আতিউর রহমান আতিক এমপি ও ইকবালুর রহিম এমপি, বিরোধীদলীয় নেতার পক্ষে হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, মো. শওকত চৌধুরী এমপি ও মোহা. মামুনুর রশিদ এমপি মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এর…
Read Moreজাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী আজ নিউইয়র্ক যাবেন
বিবি নিউজ , ঢাকা, ১৬ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগদানের জন্য আজ নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী আগামীকাল বেলা ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। রোববার সকালে তিনি ইত্তিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে আবুধাবি ছেড়ে যাবেন। রোববার অপরাহ্নে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র পৌঁছালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন তাঁকে অভ্যর্থনা জানাবেন। সফর কালে প্রধানমন্ত্রী নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াত-এ অবস্থান করবেন। শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর অপরাহ্নে জাতিসংঘ সাধারণ…
Read Moreরোহিঙ্গাদের জন্য ইরান ও ইন্দোনেশিয়া থেকে ত্রাণ এসেছে
চট্টগ্রাম, ১৬ সেপ্টেম্বর : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ইরান ও ইন্দোনেশিয়া থেকে মোট ৪৮ দশমিক ১৬ টন ত্রাণসামগ্রী শুক্রবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহীম রাহিমপুর তার দেশের ৪১ টন ত্রাণসামগ্রী চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর কাছে হস্তান্তর করেন। এ সময় সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু তৈরীর সরঞ্জাম, কম্বল, ভোজ্য তেল ও কাপড়। এ ছাড়া সন্ধ্যায় ৭ দশমিক ১৬ টন ত্রাণ নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে এসেছে ইন্দোনেশিয়ার একটি বিমান। এসব ত্রাণ সামগ্রী উখিয়া, টেকনাফ ও নাইক্ষংছড়িতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য…
Read Moreভারতের সাথে জনগণভিত্তিক সমঝোতা ও বন্ধুত্ব চাই : আমু
ঢাকা, ১৬ সেপ্টেম্বর : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ভারতের সাথে বাংলাদেশের শুধু সরকার বা দলভিত্তিক নয়, জনগণভিত্তিক সমঝোতা ও বন্ধুত্বের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ‘আমরা ভারতের সাথে শুধু সরকার বা দলভিত্তিক নয়, জনগণভিত্তিক সমঝোতার ভিত্তিতে বন্ধুত্ব চাই। উন্নয়ন ও সমৃদ্ধি চাই। আর এ সম্পর্ক ও বন্ধুত্বের ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, অসাম্প্রদায়িক চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ।’ আমির হোসেন আমু শুক্রবার ভারতের কোলকাতায় ‘বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকনোমিক কো-অপারেশন ‘বিমস্টেক’র তিন দিনব্যাপি এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব…
Read Moreমিয়ানমারকে আবারো প্রতিবাদ জানালো বাংলাদেশ
বিবি নিউজ , ঢাকা, ১৬ সেপ্টেম্বর : মিয়ানমারের সামরিক বাহিনীর ড্রোন ও হেলিকপ্টার বৃহস্পতিবার এবং গত ১০ ও ১২ সেপ্টেম্বর বাংলাদেশের আকাশসীমা লংঘনের তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া উইংয়ের মহাপরিচালক আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তার কাছে এ সংক্রান্ত একটি প্রতিবাদলিপি হস্তান্তর করেন। শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে গত ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনীর হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লংঘন করার ঘটনা তুলে ধরে এই প্রতিবাদলিপিতে এ ধরনের ঘটনার পুনরাবৃতি ঘটায় গভীর উদ্বেগ…
Read Moreভোটার তালিকা হালনাগাদে রোহিঙ্গাপ্রবণ ৪ জেলায় ইসির কঠোর নজরদারি
ঢাকা, ১৪সেপ্টেম্ব : ভোটার তালিকা হালনাগাদে রোহিঙ্গাপ্রবণ ৪ জেলার ৩২ উপজেলা কঠোর নজরদারিতে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ আজ বাসসকে বলেন, নিবন্ধন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওই এলাকার ভোটার আবেদন ফরমসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই, অনুসন্ধান ও পরিদর্শনের নির্দেশনা দেয়া হয়েছে। রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেজন্য কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, দেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামায় রোহিঙ্গাপ্রবণ কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামের ৩২টি উপজেলায় নতুন ভোটার নিবন্ধন কার্যক্রমের সময়সীমা আরো ১৫দিন বাড়িয়ে ২০ নভেম্বর করা হয়েছে। যাতে…
Read Moreমানবাধিকারের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী
সারদা (রাজশাহী), ১৪ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন পুলিশ সদস্যদের সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সাথে দেশের সার্বিক কল্যাণে নিয়োজিত থেকে জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব প্রদানের আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।’ তিনি দৃঢ়আস্থা প্রকাশ করে বলেন, ‘নবীন পুলিশ কর্মকর্তাগণ অর্জিত জ্ঞান, শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা এবং নিষ্ঠার সাথে দেশের সার্বিক কল্যাণে নিয়োজিত থাকবেন।’ প্রধানমন্ত্রী আজ সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের শিক্ষা…
Read Moreরোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ বিতরণ নিছক মায়াকান্না : ওবায়দুল কাদের
কক্সবাজার, ১৪ সেপ্টেম্বর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ বিতরণ নিছক মায়াকান্না ছাড়া কিছু নয়। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য সরকার সম্ভাব্য সব কিছু করছে। তাদেরকে না খেয়ে থাকতে হবে না। বুধবার সকালে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকার সহযোগিতার হাত প্রসারিত করে অত্যন্ত মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তিনি বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, তাদের সাথে বর্বর আচরণ করা হচ্ছে। প্রাণ…
Read More