বিবি নিউজ , সংসদ ভবন, ১৪ সেপ্টেম্বর : সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং লুটতরাজের অভিযোগ এনে জনগণের সম্পদ লুন্ঠনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘জনগণের সম্পদ যারা লুটে নিয়েছে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। আমরা ইতোমধ্যেই খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যদের পাচার করা টাকা দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছি।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তদন্ত চালানোর স্বার্থে আমরা সবকিছু বলতে পারলাম না’। জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের গ্লোবাল ইন্টেলিজেন্স রিপোর্ট বিষয়ক এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। যেই…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
মিয়ানমারের শরণার্থী বিষয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ
ঢাকা, ১৩ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের শরণার্থী বিষয়ে গত ১১ সেপ্টম্বও জাতীয় সংসদে ভাষণ দেন। নীচে তাঁর ভাষণের পূর্ণ বিবরণ প্রকাশ করা হলো। বিস্মিল্লাহির রাহ্মানির রাহিম। মাননীয় স্পিকার, আজকে যে বিষয়টি নিয়ে আমরা এখানে আলোচনা করছি এবং মাননীয় সংসদ সদস্য এবং পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. দিপু মনি যে প্রস্তাবটি এখানে উত্থাপন করেছেন আমি তার প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়ে এটুকু বলব যে, আমাদের বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে প্রায় কয়েক লক্ষ মানুষ আজ আশ্রয় নিয়েছে। এখানে আসতে বাধ্য হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ,…
Read Moreকোচিং বাণিজ্য ও নোট বই বন্ধে আইন হচ্ছে : শিক্ষামন্ত্রী
খুলনা, ১৩ সেপ্টেম্বর : কোচিং বাণিজ্য এবং নোট বা গাইড বই বন্ধে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শিক্ষকরা কোচিং বাণিজ্য করতে পারবেন না। কোন নোট বা গাইড বই চলবে না। এগুলো বন্ধে আইন তৈরি করা হচ্ছে। এরসাথে জড়িত কেহই ছাড় পাবে না। শিক্ষামন্ত্রী আজ বুধবার খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চল আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন। খুলনা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে শিক্ষার গুণগত মান ও নৈতিকতার উন্নয়ন এবং জঙ্গীবাদ বিরোধী…
Read Moreপ্রত্যেক উপজেলায় মসজিদ-মন্দিরসহ সামাজিক অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প
বিবি নিউজ , ঢাকা,১৩ সেপ্টেম্বর : দেশের প্রত্যেক উপজেলায় মসজিদ-মন্দিরসহ সামাজিক, ধর্মীয় এবং খেলাধুলা বিষয়ক অবকাঠামো উন্নয়ন করবে সরকার।এ লক্ষ্যে ৬৬৫ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই প্রকল্পের আওতায় প্রতি উপজেলায় অন্তত এক কোটি টাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। ধর্মীয় অবকাঠামো উন্নয়নসহ বুধবার একনেকে সব মিলিয়ে ৫ হাজার ১৮০ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে মোট ১০ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে যোগান দেয়া হবে ৪ হাজার ৪৬২ কোটি ২৫ লাখ টাকা,…
Read Moreরোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি হাছান মাহমুদের আহ্বান
ঢাকা, ১৩ সেপ্টম্বর : রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা না করে তাদের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যা বন্ধ এবং তাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার দাবীতে আয়োজিত মানবন্ধন ও সমাবেশে তিনি এ কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এই মানবন্ধন ও সমাবেশের আয়োজন করে। হাছান মাহমুদ বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। বিএনপি নেতারা ঢাকায় বসে লম্বা লম্বা কথা বলেন, কিন্তু তাদের নেত্রী বন্যার সময় দুর্গত এলাকায়…
Read Moreদেশের সকল জেলা রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আনা হবে : রেলপথ মন্ত্রী
সংসদ ভবন, ১৩ সেপ্টেম্বর : দেশের কোন জেলা রেলওয়ের নেটওয়ার্কের বাইরে থাকবে না। পর্যায়ক্রমে দেশের সকল জেলা এই নেটওয়ার্কের আওতায় আনা হবে। গতকাল সংসদে সরকারি দলের সদস্য আ ফ ম বাহাউদ্দিন (নাছিম)-এর এক সম্পূরক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এ কথা বলেন। আ ফ ম বাহাউদ্দিনের তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে দেশের আরো ১৫টি জেলাকে রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আনতে সরকার প্রকল্প গ্রহণ করেছে। তিনি বলেন, রেলওয়ের যেসব প্রকল্প চলমান রয়েছে এগুলো বাস্তবায়িত হলে ২০২২ সালের মধ্যে দেশের ৯টি জেলা রেলওয়ের নেটওয়ার্কের…
Read More২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে : পরিকল্পনামন্ত্রী
ঢাকা, ১৩ সেপ্টেম্বর : ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। পাশাপাশি উন্নত দেশের কাতারে পৌঁছাতে আমাদের যুব সমাজকে কার্যকরভাবে কাজে লাগাতে চাই। এর অংশ হিসেবে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।’ গতকাল রাজধানীর একটি হোটেলে অর্থনীতিভিত্তিক একটি জাতীয় দৈনিক ‘আজকের বিজনেস বাংলাদেশ’ পত্রিকার আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পত্রিকার সম্পাদক মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের…
Read Moreঘাটতি পূরণে চাল আমদানিতে কৃষকের স্বার্থহানি ঘটবে না : বাণিজ্যমন্ত্রী
বিবি নিউজ , সংসদ ভবন, (১২ সেপ্টেম্বর ) : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ঘাটতি পূরণে চাল আমদানিতে দেশের কৃষকের কোন স্বার্থহানি ঘটবে না। তিনি আজ সংসদে জাতীয় পার্টির নূরুল ইসলাম মিলনের ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের দেশ। গত বছর বাংলাদেশ ২ লাখ মেট্রিক টন চাল রপ্তানিও করেছিল। কিন্তু চলতি বছর বন্যায় হাওর এলাকায় ব্যাপক ফসলহানির কারণে খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। ঘাটতি পূরণে সরকার খাদ্য আমদানি যথাসময়ে পদক্ষেপ গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৬ লাখ ৬১ হাজার টন চাল মজুদ…
Read Moreরোহিঙ্গা নির্যাতন বন্ধ ও শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
উখিয়া, কক্সবাজার, ১৩ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাখাইনের জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগণের ওপর অমানবিক আচরণ এবং অন্যায়-অত্যাচার বন্ধ করে প্রতিবেশী মিয়ানমারের প্রতি শরণার্থীদের ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ নেপিডো’র সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তবে কোন অন্যায়-অবিচার সহ্য করবে না। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। আমরা কোন ধরনের অন্যায়-অত্যাচার গ্রহণ বা মেনে নিতে পারি না এবং এই ব্যাপারে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।’ গতকাল দুপুরে প্রধানমন্ত্রী কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং শরণার্থী শিবিরে মিয়ারমার থেকে আশ্রয়ের জন্য আসা জনগণের মধ্যে ত্রাণসমাগ্রী বিতরণকালে…
Read Moreরাষ্ট্রপতি দেশে ফিরেছেন
বিবি নিউজ , ঢাকা, ১৩ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কাজাখস্তানের আস্তানাতে অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে যোগদান শেষে ১৩ সেপ্টেম্বর গতকাল রাতে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে করে আজ রাত ১০টা ২৫ মিনিটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্মেলনে যোগদানের জন্য গত ৯ সেপ্টেম্বর আস্তানাতে…
Read More