বিবি নিউজ , ঢাকা, ১২ : মিয়ানমারের রাখাইনে সহিংসতার মুখে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা তিন লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে বলে ধারণা করছেন জাতিসংঘ কর্মকর্তারা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ভিভিয়ান তানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি এবং একটি সেনা ক্যাম্পে গত ২৪ অগাস্ট রাতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। সেই সঙ্গে বাংলাদেশ সীমান্তে শুরু হয় রোহিঙ্গা শরণার্থীদের স্রোত। সেনাবাহিনী কীভাবে গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে, লুটপাট চালিয়ে কীভাবে গ্রামের পর…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
আমরা শান্তি চাই, তবে অন্যায়কে বরদাস্ত করবো না- রোহিঙ্গা পরিদর্শনে প্রধানমন্ত্রী
বিবি নিউজ,১২ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবিক বিবেচনায় আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কারণ আমরা শান্তি চাই, কিন্তু মিয়ানমারের অন্যায়কে বরদাস্ত করবো না। মিয়ানমার সরকারকে আমি অনুরোধ করবো তারা যেন রোহিঙ্গা ফিরিয়ে নেয়। মঙ্গলবার বেলা পৌঁনে ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে জনসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, মিয়ানমার সেনাবহিনী রোহিঙ্গাদের ওপরে যে সহিংসতা চালাচ্ছে তা পুরোপুরি মানবতাবিরোধী কাজ। এ ধরনের অমানবিক কর্মকাণ্ড আমরা কখনো মেনে নেব না। আমরা মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় দিয়েছি। আমাদের সেনাবহিনী থেকে শুরু করে সাধারণ মানুষও…
Read Moreমিয়ানমারের শরণার্থীদের জন্য ‘নিরাপদ অঞ্চল’ গড়ার প্রস্তাব রাষ্ট্রপতির
বিবি নিউজ , ১২ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সঙ্গে এক বৈঠকে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের জন্য জাতিসংঘের উদ্যোগে এবং ওআইসি’র মতো সংগঠনগুলোর সহায়তায় একটি ‘নিরাপদ অঞ্চল’ গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। কাজাখস্তানের রাজধানীতে ওআইসি সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় এই বৈঠকে আবদুল হামিদ বলেন, ‘রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়া নিশ্চিত করতে মিয়ানমারের এই বাস্তুচ্যুত জনগোষ্ঠির জন্য জাতিসংঘ অথবা ওআইসি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা পরিচালিত একটি ‘নিরাপদ অঞ্চল’ গড়ে তোলা যেতে পারে।’ রাষ্ট্রপতি মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর…
Read Moreপারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
বিবি নিউজ , ঢাকা, ১২ সেপ্টেম্বর : জাতিসংঘ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের অধিবেশনের সময়ে বাংলাদেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করবেন। গত জুলাই মাসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞার একটি প্রস্তাব গ্রহণ করা হয়। তিনি জানান, বাংলাদেশসহ জাতিসংঘের ১২২ সদস্য রাষ্ট্র চুক্তিতে স্বাক্ষর করতে সম্মত হয়েছে।…
Read Moreরোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে ফ্রান্সের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
ঢাকা, ১২ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবিক কারণে মিয়ানমারের শরণার্থীদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। কিন্তু অনন্তকাল তাদেরকে এখানে বাসবাস করতে দেয়া সম্ভব নয়। তিনি রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ফ্রান্সসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত সোফিয়ে অভার্ট গতকাল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের আহ্বান জানান। তিনি বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সমস্যা সামরিক পদক্ষেপের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।…
Read More২০১৮ সালের মধ্যে দেশের ৯০ শতাংশ পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছে দিবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ঢাকা, ১১ সেপ্টেম্বর : রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালের মধ্যে দেশের বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী ৯০ শতাংশ পরিবারের মাঝে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক সংখ্যা এক কোটি ৯৮ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র আগস্ট মাসে ৩ লাখ ৫৯ হাজার ৩৯১ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের বিশাল জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসতে বদ্ধপরিকর উল্লেখ…
Read Moreরোহিঙ্গাদের নিয়ে বিএনপির মায়াকান্না মানায় না : হাছান মাহমুদ
বিবিনিউজ , ঢাকা, ১১ সেপ্টেম্ব : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পেট্রোল বোমা মেরে যারা মানুষ পুড়িয়েছে তাদের মুখে রোহিঙ্গাদের নিয়ে মায়াকান্না মানায় না। আজ সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটির ‘সাগর-রুনি’ মিলনায়তনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী আব্দুল জব্বারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক দল এই আলোচনা সভার আয়োজন করে। হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গা ইস্যুতে রাজনীতিতে নেমেছে বিএনপি। রোহিঙ্গাদের দুদর্শায় ছুটে আসতে পারতেন খালেদা জিয়া। তা না করে লন্ডনে বসে রয়েছেন তিনি। তিনি বলেন, রোহিঙ্গাদের যেভাবে সাহায্য সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী…
Read Moreনিজের সন্তানের ভালো চাইলে তাদের সময় দিন : অর্থমন্ত্রী
বিবিনিউজ , সিলেট, ১১ সেপ্টেম্বর : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নিজের সন্তানের ভালো চাইলে তাদের সময় দিন। প্রত্যেক পিতা-মাতার উচিত তাদের সন্তানদের সব থেকে কাছের বন্ধু হওয়া এ কথা উল্লেখ করে বলেন, ‘অনুপ্রেরণা মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তাই তাদের ভালবেসে অনুপ্রেরণা দেন’। তিনি রোববার সিলেটে পৃথক দু’টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সিলেট সদর উপজেলার উদ্যোগে নগরীর কবি নজরুল ইসলাম অডিটরিয়ামে এবং মদন মোহন কলেজের উদ্যোগে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। এ এম এ মুহিত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে…
Read Moreপ্রধানমন্ত্রী কক্সবাজারে শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন মঙ্গলবার
ঢাকা, ১১ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, তিনি সেখানে বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত শরণার্থীদের অবস্থা প্রত্যক্ষ করবেন। তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং ত্রাণসামগ্রী বিতরণ করবেন। জাতিসংঘের মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সর্বশেষ সহিংসতা শুরুর পর গত দুই সপ্তাহে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর তিন লাখেরও বেশি মিয়ানমারের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। শেখ সালমা / বিবিনিউজ /২২
Read Moreপ্রধানমন্ত্রী রাজশাহীতে ১৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন
রাজশাহী, ১১ সেপ্টেম্ব : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাজশাহী সফর করবেন। এ সময় তিনি ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অপর ছয়টি বাস্তবায়িত প্রকল্পের উদ্বোধন করবেন। রোববার জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী প্রায় ৭শ’ কোটি টাকা ব্যয়ের ওই প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ১৬টি প্রকল্পের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক বৃহত্তম। নগরীর নবীনগর এলাকায় ৩১ দশমিক ৬৩ একর জমির ওপর প্রায় ২৮১ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে পার্কটি নির্মিত হচ্ছে। এতে প্রায় ১৪ হাজার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। চারটি উপজেলায় ৯৭ কোটি টাকা ব্যয়ে…
Read More