শরীয়তপুরের নদী ভাঙ্গনে নোঙ্গর করা ৩টি লঞ্চ তলিয়ে নিখোঁজ ১৫

বিবিনিউজ, শরীয়তপুর, ১১ সেপ্টেম্বর, জেলার নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চ ঘাট এলাকায় পদ্মার নদীনের ভাঙ্গনের কবলে পড়ে নোঙ্গরকরা ৩টি লঞ্চ নদীতে তলিয়ে গেছে ও ভেসে গেছে ২টি লঞ্চ। লঞ্চে থাকা ১ জন নবজাতক, দুই নারী যাত্রী ও লঞ্চ কর্মচারী সহ অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ১২ জন লঞ্চ কর্মচারী সহ ১৫ জনের পরিচয় জানিয়েছে পুলিশ। তবে স্থানীয়দের মতে আরও নিখোঁজের আশংকা রয়েছে। উদ্ধার কাজ সঠিকভাবে পরিচালনা করতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান কমডর মোজেোম্মল হক বেলা ১ টায় ঘটনাস্থলে পৌছে তদারকি করছেন। সোমবার ভোর সাড়ে ৫টায় নড়িয়ার ওয়াপদা লঞ্চঘাটে নোঙর করা…

Read More

প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা স্রোত আমরা মোকাবেলা করতে পারবো : ওবায়দুল কাদের

নোয়াখালী, ৯ সেপ্টেম্বর: রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সস্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ শনিবার নোয়াখালীর কবিরহাট উপজেলায় কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত “৫০ শয্যা বিশিষ্ট কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন এবং আজও অব্যাহত আছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই রোহিঙ্গা স্রোত আমরা মোকাবেলা করতে পারবো। জাতিসংঘ ও সারা বিশ্ব এ সংকট মোবাকেলায় প্রধানমন্ত্রীর…

Read More

সরকার দক্ষ মানবসম্পদ তৈরীতে জোর দিচ্ছে : শিক্ষামন্ত্রী

সিলেট, ৯ সেপ্টেম্বও : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, আর সে লক্ষ্যেই সরকার দক্ষ মানবসম্পদ তৈরীতে জোর দিচ্ছে। কারিগরি শিক্ষার প্রসারকে গুরুত্ব দিচ্ছে । আজ শনিবার সকালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার জমসেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ একথা বলেন। শুধু সার্টিফিকেট অর্জনের জন্য উচ্চশিক্ষা নয়- উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, অনুসন্ধান করতে হবে জ্ঞানের। লেখাপড়ায় আনতে হবে বড় পরিবর্তন। আর এজন্য বিদ্যালয় ও শিক্ষার্থীদের অনেক দায়িত্ব রয়েছে। তিনি বলেন, শিক্ষা শুধু শ্রেণী কক্ষে সীমাবদ্ধ রাখলে…

Read More

রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে মিয়ানমারের প্রতি বাংলাদেশের বৌদ্ধদের আহ্বান

বিবিনিউজ  , ঢাকা, ৯ সেপ্টেম্বর, বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সম্প্রদায় আজ রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতা বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত বৌদ্ধ সম্প্রদায় এক মানববন্ধনের আয়োজন করে, এতে সংগঠনের মুখ্য সমন্বয়কারী অশোক বড়ূয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘একটি অশুভ শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের শান্তি প্রিয় নিরীহ বৌদ্ধদের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি করছে।’ অশোক বড়ূয়া বলেন, বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক ও সহিংস কর্মকান্ডকে সমর্থন করে না। সংগঠনের আহ্বায়ক মিয়ানমার সরকার এবং তার জনগণকে অহিংসভাবে এই বিষয়টি…

Read More

দশম জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আগামীকাল

ঢাকা, ৯ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আগামীকাল রোববার বিকাল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২২ আগস্ট এ অধিবেশনের আহবান করেন । এটি হবে সংসদের শরৎকালীন অধিবেশন। সংসদ সচিবালয় থেকে জানা গেছে এ অধিবেশনের মেয়াদ এক সপ্তাহ থেকে ১০ দিন হতে পারে। তবে সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। ইতিমধ্যে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সপ্তদশ অধিবেশনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অবশ্য আগামীকাল বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ…

Read More

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

বিবি নিউজ , গোপালগঞ্জ, ৯ সেপ্টেম্বর : জেলার কাশিয়ানী উপজেলায় আজ ভোরে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৬ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও কাশিয়ানী স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ভাঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। লাশ তাদের আত্মীয় স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে পুলিশ জানায়। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সেবাগ্রীন লাইনের ড্রাইভার ফরিদপুর সদরের জয়রামপুর এলাকার জিহাদ মোল্লা (২৯),…

Read More

বিএনপিই দেশে ভোট চুরির সংস্কৃতি চালু করে : প্রধানমন্ত্রী

বিবি নিউজ সার্ভিস :   দেশে ভোট চুরির সংস্কৃতি চালু করার জন্য বিএনপিকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোটের অধিকার নিয়ে আর কাউকে ভবিষ্যতে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। তিনি বলেন, ‘আগামী নির্বাচন অবশ্যই যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। কাউকে জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেবো না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভায় ভাষণকালে একথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবেই নির্বাচন পরিচালনা করবে। আমরা সেটা নিশ্চিত করবো। এটা নিয়ে অহেতুক…

Read More

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করতে বিশ্ববাসীর কাছে দাবি জানালেন আইনমন্ত্রী

বিবি নিউজ সার্ভিস :  আইনমন্ত্রী আনিসুল হক মায়ানমারের রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করার জন্য বিশ্ববাসীর প্রতি দাবি জানিয়েছেন। তিনি আজ সকালে জেলার আখাউড়ার ধলেশ্বর গ্রামে রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। এ সময় তিনি এ দাবি জানান। আনিসুল হক বলেন, ‘মায়ানমার থেকে ¯্রােতের মত ভেসে আসা রোহিঙ্গাদের এ বিশাল চাপ বাংলাদেশের সহ্য করার সামর্থ্য নেই। তবে হয়তো সাময়িকভাবে তাদেরকে সহযোগিতা করা যাবে। আমরা বিশ্ববাসীর কাছে এই দাবি জানাই যে রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফিরিয়ে নিতে যেন তারা সোচ্চার হয়।’…

Read More

মিয়ানমারের সহিংসতায় ১ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে : জাতিসংঘ

বিবি নিউজ সার্ভিস :  জাতিসংঘের ঊর্ধ্বতন এক প্রতিনিধি বলেছেন, মিয়ানমারে সহিংসতায় ইতোমধ্যে ১ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। এদের বেশির ভাগ সংখ্যালঘু মুসলমান- যা সরকারি হিসেবে তুলনায় দ্বিগুণ। তিনি অং সান সুচিকে এ ব্যাপারে নির্ভয়ে খোলামেলা আলোচনা করার জন্য আহবান জানিয়েছেন। জাতিসংঘ প্রতিনিধি শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান। জাতিসংঘ বলেছে, গত ২ সপ্তাহে ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিক পালিয়েছে এসেছে। শরণার্থী শিবিরগুলোতে এদের থাকার মতো জায়গাই হচ্ছে না। রাখাইন রাজ্যে সংঘর্ষ চলাকালে পালিয়ে আসার সময় অনেকেই নিহত হয়। এদিকে প্রদক্ষদর্শীরা বলেছে, রোহিঙ্গা জঙ্গিরা গত ২৫ আগস্ট…

Read More

কাঁদলেন তুরস্কের ফার্স্ট লেডি

মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের খোঁজ খবর নিতে কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে পরিদর্শন করেছেন তুরস্কের ফার্স্টলেডি এমিনে এরদোগান। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি উখিয়ায় পৌঁছান। সেখানে তুরস্কের ফার্স্ট লেডি রোহিঙ্গাদের শরণার্থীদের ত্রাণ সহায়তা দেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন। তুরস্কের ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক সংঘাতে বিপর্যস্ত রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের অবস্থা দেখেন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। কক্সবাজারে তুরস্কের প্রতিনিধি দলের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও ছিলেন। তুর্কি ফার্স্টলেডি ইমিনি এরদোগান উখিয়া কুতুপালং রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন। এসময় ফার্স্ট লেডিকে কাছে…

Read More